এক্সপ্লোর

Raj Chakraborty on Covid19: ব্যারাকপুরে ২০০ বেডের কোভিড হাসপাতাল তৈরি করার উদ্যোগ রাজের

শপথগ্রহণের পরেই শুরু কাজ। ব্যারাকপুরের বিধায়ক হিসাবে শপথগ্রহণ করার পরেই কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে পথে নামলেন পরিচালক রাজ চক্রবর্তী। ২০০ থেকে ২৫০ বেডের কোভিড হাসপাতাল খোলার উদ্যোগ নিয়েছেন তিনি।

কলকাতা: শপথগ্রহণের পরেই শুরু কাজ। ব্যারাকপুরের বিধায়ক হিসাবে শপথগ্রহণ করার পরেই কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে পথে নামলেন পরিচালক রাজ চক্রবর্তী। ২০০ থেকে ২৫০ বেডের কোভিড হাসপাতাল খোলার উদ্যোগ নিয়েছেন তিনি।

শপথ গ্রহণ করবার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছিলেন, তাঁদের প্রধান কাজ কোভিডকে নিয়ন্ত্রণ করা। সেইমত গোটা রাজ্যেই পরিকল্পনা করতে হবে। প্রয়োজনে বাড়াতে হবে বেড, তৈরি করতে হবে কোভিড হাসপাতাল, অক্সিজেন প্লান্টও। আজও বিধানসভায় টিকার কথা তুলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। এই ইস্যুতেই কেন্দ্রকে বিঁধেছেন তিনি। শপথ নেওয়ার পরে অধিকাংশ বিধায়কের মুখেই শোনা গিয়েছে কোভিড নিয়ন্ত্রণের কথা।

আপাতত ব্যারাকপুরেই রয়েছেন রাজ। সূত্রের খবর, তিনি এখন ব্যস্ত রয়েছেন এলাকার কাজেই। আজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ লেখেন, 'মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় ১০৮ ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র এবং সংলগ্ন অঞ্চলের কোভিড আক্রান্ত মানুষদের পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে প্রায় ২০০ থেকে ২৫০ বেডের কোভিড হাসপাতাল তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকের পর আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছি। খুব তাড়াতাড়ি আমরা মানুষকে বিনামূল্যেএই পরিষেবা দিতে সক্ষম হব। এই পরিকল্পনায় সামিল হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাই।' লেখাটির সঙ্গে কিছু ছবিও পোস্ট করেছেন রাজ। পরিচালকের সেই পোস্টে অনেকেই সাহায্যের আর্জি জানিয়েছেন।

শপথ গ্রহণ করার পর এবিপি আনন্দকে রাজ বলেছিলেন, ‘আমার চিত্রনাট্যের নায়ক হলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর একজন গুরুত্বপূর্ণ চরিত্র হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দু'জনের অক্লান্ত পরিশ্রমের জন্য আমরা জিততে পেরেছি। এক এক জায়গায় এক একজন ভিলেন ছিলেন। আমার কেন্দ্রেও ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত জয় আমাদেরই হয়েছে।’ সেইসঙ্গে রাজ এও বলেছিলেন, নিজের তুলনায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণের দিন তিনি আরও বেশি উৎসাহী ছিলেন।

অন্যদিকে, এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে রাজের ঘরণী শুভশ্রী গঙ্গোপাধ্যায় বলেছেন, 'নির্বাচনী প্রচারে রাজ যখন ব্যারাকপুরে যেত, আমায় একটা কথা বলেছিল। বলেছিল, ‘নির্বাচনে জিতি বা হারি, এখানে প্রচুর বাচ্চা আছে যাদের জন্য কাজ করতে হবে। আমায় সেই দায়িত্ব দিয়েছিল রাজ। সেটা আমি অবশ্যই পূরণ করব। কোভিড পরিস্থিতিটা একটু স্বাভাবিক হোক'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget