এক্সপ্লোর

A R Rahman Update: বাড়ি ফিরেছেন, কেমন আছেন এ আর রহমান? জানালেন সঙ্গীতশিল্পীর ছেলে

A R Rahman Update News: অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমানের মুখপাত্র জানান, শনিবার রাতেই লন্ডন থেকে ফিরেছিলেন এ আর রহমান। ফেরার পরেই তিনি শারীরিক অস্বস্তিবোধ করছিলেন।

কলকাতা: রবিবার সকালে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। কী হয়েছিল, প্রাথমিকভাবে বোঝা যাচ্ছিল না। সমস্ত টেস্ট করার পরে চিকিৎসকেরা জানিয়েছেন, উপবাস করার কারণেই ডিহাইড্রেশন হয়ে গিয়েছিল তাঁর। বর্তমানে হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছেন তিনি। আর এখন কেমন আছেন অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমান (A R Rahman)? জানতে চান তাঁর অনুরাগীরা। এবার সঙ্গীতশিল্পীর শরীর স্বাস্থ্য নিয়ে মুখ খুললেন তাঁর ছেলে আমিন। 

এদিন অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমানের মুখপাত্র জানান, শনিবার রাতেই লন্ডন থেকে ফিরেছিলেন এ আর রহমান। ফেরার পরেই তিনি শারীরিক অস্বস্তিবোধ করছিলেন। তাঁর ঘাড়ে ব্যথা হচ্ছিল। এর কারণে তিনি চিকিৎসকের কাছেও গিয়েছিলেন। তবে রবিবার সকালে হঠাৎ বুকে ব্যথা শুরু হওয়ায় জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করানো হয় এ আর রহমানকে। তাঁর যাবতীয় টেস্ট হয়। তবে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, বর্তমানে রমজান মাস চলছে। সেই কারণেই উপবাস করছিলেন রহমান। ডিহাইড্রেশনের ফলেই নাকি বুকে ব্যথা শুরু হয়েছিল তাঁর। আপাতত বিপদমুক্ত রয়েছেন তিনি। দীর্ঘ পথযাত্রা ও উপবাসের কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন বলে চিকিৎসকেরা মনে করছেন। তাঁকে রুটিন চেক আপের পরে ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। বাড়িতে ফিরে বিশ্রামে থাকবেন তিনি।

এদিন সঙ্গীতশিল্পীর ছেলে আমিন একটি পোস্ট শেয়ার করে নিয়েছেন। সেখানে একটিতে লেখা রয়েছে হাসপাতাল থেকে পাওয়া শারীরিক পরিস্থিতির অবস্থা। অন্য আরেকটি পোস্টে লেখা রয়েছে, 'আমাদের সমস্ত বন্ধুরা ও শুভাকাঙ্খীদের ধন্যবাদ আমাদের জন্য প্রার্থনা করার জন্য। শরীর জলশূন্যতার জন্য বাবা খানিকটা দুর্বল হয়ে পড়েছেন। কিছু রুটিন চেক আপের জন্য তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এখনও তাঁর দুর্বলতা রয়েছে। আপনাদের সকলের ভালবাসা ও আন্তরিকতায় আমরা কৃতজ্ঞ।'

সম্প্রতি, সায়রা বানুর সঙ্গে সম্পর্কে বিচ্ছেদ নিয়ে সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন এ আর রহমান। ৯ টা বছর কাটিয়েছেন একসঙ্গে। একসঙ্গে পার করেছেন অনেকগুলি বসন্ত। যৌবন, তারুণ্য পার করেছেন। উত্থান পতনে একে অপরের হাত চেপে রেখেছেন । তবে এবার আলাদা হচ্ছেন এ আর রহমান ও তাঁর স্ত্রী সায়না বানু। বিচ্ছেদের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে, ব্যক্তিগত বিষয়টি নিয়ে অতিরিক্ত চর্চা না করার আবেদন জানিয়েছেন। সূত্রের খবর, সম্পর্কে চ্যুতি স্পষ্ট হচ্ছিল দিনকে দিন। ঘূণ ধরছিল দাম্পত্যে। তার থেকেই পথ আলাদা করার সিদ্ধান্ত। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মিলেছিল।

আরও পড়ুন: Deepika-Ranveer: মুম্বইয়ের গরমে কালো কোট, টুপি.. 'ব্যাঙ্ক ডাকাতি করতে যাচ্ছেন নাকি', ট্রোলড দীপিকা-রণবীর

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget