এক্সপ্লোর

Alka Yagnik: অলকার পাশে দাঁড়াচ্ছেন শ্রেয়া,সোনু.. আদৌ কি সারে এই 'সেনসরিনিউরাল হিয়ারিং লস'?

Aalka Yagnik News: সঙ্গীতশিল্পী জানিয়েছেন, একটি ভাইরাল অ্যাটাকে আংশিক শ্রবণশক্তি হারিয়েছেন অলকা। এই রোগটির নাম 'সেনসরিনিউরাল হিয়ারিং লস'

কলকাতা: শ্রবণশক্তি হারিয়েছেন সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik), স্নায়ুজনিত রোগে আক্রান্ত তিনি। সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করে নিজেই সেই অসুস্থতার কথা জানিয়েছেন অলকা। সেইসঙ্গে, দোষারোপও করেছেন ইয়ারফোন-কে। কিন্তু ঠিক কী হয়েছে অলকার? 

সঙ্গীতশিল্পী জানিয়েছেন, একটি ভাইরাল অ্যাটাকে আংশিক শ্রবণশক্তি হারিয়েছেন অলকা। এই রোগটির নাম 'সেনসরিনিউরাল হিয়ারিং লস' (sensorineural hearing loss)। নিজের সোশ্যাল মিডিয়ায় এই রোগের কথা বিস্তারিত জানিয়েছেন অলকা, এও জানিয়েছেন, এই রোগের কারণেই কিছুদিন অন্তরালে ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করে এদিন অলকা লেখেন 'আমার সমস্ত অনুরাগীদের বলছি.. কয়েক সপ্তাহ আগে এক বিমান থেকে বেরিয়ে আসার সময় আমি বুঝতে পারি, হঠাৎ কিছুই শুনতে পারছি না কানে। প্রথমটা এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারিনি। কিছুটা সময় নিয়ে আমি, আমার কিছু কথা বলতে এসেছি। যে সমস্ত শুভাকাঙ্ক্ষীরা আমাকে প্রায়ই জিজ্ঞেস করছিলেন যে কেন আমি নিজেকে এখন আড়ালে রেখেছি, তাদের সেই উত্তর দিতে, সত্যিটা জানাতেই এই পোস্ট। আমার চিকিৎসকেরা পরীক্ষা করে বুঝতে পেরেছেন যে, এক বিরল স্নায়ুরোগে আক্রান্ত আমি যে কারণে আমার শ্রবণশক্তি নষ্ট হতে পারে। একটি ভাইরাল অ্যাটাকের জন্যই এই পরিস্থিতি। আমি চেষ্টা করছি এর সঙ্গে মানিয়ে নিতে।'

আদৌ কি সারতে পারে 'সেনসরিনিউরাল হিয়ারিং লস'? চিকিৎসকেরা জানাচ্ছেন, অনেক মানুষের বিনা চিকিৎসাতেই সেরে যেতে পারে এই 'সেনসরিনিউরাল হিয়ারিং লস'। আবার অনেকের ক্ষেত্রে শত চিকিৎসাতেও এই রোগ সারে না। সেক্ষেত্রে এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েই কাটাতে হয় বাকি জীবনটা। সেটা খুবই কঠিন। 'সেনসরিনিউরাল হিয়ারিং লস' অবশ্য প্রাণঘাতী নয়। তবে সাধারণ কথাবার্তা, জীবনযাপনের ক্ষেত্রে ভীষণভাবে সমস্যায় ফেলতে পারে এই রোগ। 

অলকার এই পোস্টে তাঁর পাশে দাঁড়িয়েছেন শ্রেয়া ঘোষাল থেকে শুরু করে সোনু নিগম, সঙ্গীত জগতের অন্যান্য মানুষ থেকে শুরু করে অনুরাগীরাও। শ্রেয়া লিখেছেন, 'অলকজী, আপনার অসুস্থতার কথা শুনে মনখারাপ হয়ে গেল ভীষণ। কল্পনাও করতে পারছি না কী কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। ভগবান আপনাকে শক্তি দিক, তাড়াতাড়ি সুস্থ করে দিক।' সোনু নিগম লিখেছেন, 'আমার মনেই হয়েছিল কিছু একটা সমস্যা হয়েছে। আপনার ফিরে আসার অপেক্ষা করব।  ভগবান আপনাকে খুব তাড়াতাড়ি সুস্থ করুন।'

আরও পড়ুন: Big Boss: বিগ বসের ঘরে বদলাচ্ছে নিয়ম, এবার ফোন ব্যবহার করতে পারবেন প্রতিযোগীরা?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget