এক্সপ্লোর

'Animal' Movie: সমালোচনার মুখে 'অ্যানিম্যাল', সেই আবহে ভাইরাল সিনেমায় 'যৌনতা ও হিংসা' নিয়ে আমিরের পুরনো মন্তব্য, কী বলেছিলেন তিনি?

Aamir Khan Interview: 'অ্যানিম্যাল' ছবিটি নিয়ে তর্কবিতর্ক চলছে বিস্তর। সৌজন্যে এর বিতর্কিত গল্প ও 'আলফা মেল'-এর জয়গান। তবে এত নেতিবাচক রিভিউ সত্ত্বেও এই ছবি বক্স অফিসে দুরন্ত সাফল্য লাভ করে চলেছে।

নয়াদিল্লি: সন্দীপ রেড্ডি ভাঙ্গা (Sandeep Reddy Vanga) পরিচালিত রণবীর কপূর (Ranbir Kapoor) অভিনীত 'অ্যানিম্যাল' (Animal) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ১ ডিসেম্বর। বড়পর্দায় হাজির হওয়ার পর দর্শকদের একাংশ যেমন এই ছবি পছন্দ করেছেন তেমন সমালোচকদের অধিকাংশই এই ছবির বিপক্ষে মুখ খুলেছেন। এর 'হিংস্র' (violence) ও বিতর্কিত টপিক নিয়ে বিরোধিতা করেছেন তাঁরা। আর এই আবহে ভাইরাল হয়েছে বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট' আমির খানের একটি পুরনো সাক্ষাৎকার। কী বলেছিলেন তিনি সেই সাক্ষাৎকারে? এই সময়ে কেনই বা ভাইরাল হল ওই সাক্ষাৎকার?

'অ্যানিম্যাল' ছবি নিয়ে বিতর্ক, সেই আবহে ভাইরাল আমির খানের পুরনো সাক্ষাৎকার

'অ্যানিম্যাল' ছবি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে দর্শক মহলে। যাঁরা এই ছবির সমালোচনা করেছেন তাঁদের বক্তব্য, এই ছবি পিতৃতন্ত্রের চোখরাঙানিতে পরিপূর্ণ, যেখানে 'আলফা মেল'-এর স্তুতি করা হয়েছে, মহিলাদের 'প্রপ' বা 'খেলনা' হিসেবে দেখানো হয়েছে। সেই সঙ্গে হিংসা, হানাহানি, মারপিট তো আছেই। এই একই ধরনের প্রসঙ্গ উঠে আসে আমির খানের পুরনো এক সাক্ষাৎকারে। সেখানে তিনি বলছিলেন, কীভাবে পরিচালকেরা প্রায়ই যৌনতা (sex) ও হিংসাকে ছবিতে ব্যবহার করেন কারণ তাতে বেশি পরিমাণ দর্শককে 'উস্কানো' ও আকর্ষণ করা যায়। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি মুক্তি পেতে ফের ভাইরাল সেই সাক্ষাৎকারের ক্লিপিং। 

আমির খানের পুরনো এই ভিডিও জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'রেডিট'-এ শেয়ার করা হয়। সেখানে তাঁকে বলতে শোনা যায়, 'কিছু কিছু আবেগ আছে যেগুলো দর্শককে উত্তেজিত করার জন্য সহজে ব্যবহৃত হয়। যেমন যৌনতা ও হিংসা এর উৎকৃষ্ট উদাহরণ। এই দুই আবেগ সাধারণ মানুষকে উত্তেজিত করার জন্য সবচেয়ে সহজ অস্ত্র। যে সমস্ত পরিচালকেরা গল্প তৈরি করতে, আবেগ ফুটিয়ে তুলতে বা পরিস্থিতি তৈরি করতে তেমন পারদর্শী হন না, তাঁর যৌনতা ও ভায়োলেন্সের ওপর প্রচণ্ডভাবে নির্ভর করেন যাতে তাঁদের সিনেমা ভাল ব্যবসা করতে পারে।'

একইসঙ্গে এই ধরনের ছবি বা বিষয়ের ফলে তা কী কী ধরনের প্রভাব ফেলতে পারে দর্শকের ওপর বা যুবসমাজের মস্তিষ্কে সেই নিয়েও কথা বলেন তিনি। অভিনেতার কথায়, 'ওঁরা মনে করেন যে যদি ছবিতে প্রচুর মারপিট ও যৌনতা ঢুকিয়ে দিই তাহলে সেই ছবি সফল হবে। আমি মনে করি এমন চিন্তাধারা ভুল। এই ধরনের ছবি সেই সময়ে সাফল্য লাভের সম্ভাবনা রাখলেও সমাজের প্রবলভাবে ক্ষতি করে।'

আরও পড়ুন: Anirban-Sohini-Arna: শেক্সপিয়ারের গল্প অবলম্বনে 'অথৈ' এবার পর্দায়, মুখ্যচরিত্রে অর্ণ-সোহিনী, নেতিবাচক ভূমিকায় অনির্বাণ

'অ্যানিম্যাল' ছবিটি নিয়ে তর্কবিতর্ক চলছে বিস্তর। সৌজন্যে এর বিতর্কিত গল্প ও 'আলফা মেল'-এর জয়গান। তবে এত নেতিবাচক রিভিউ সত্ত্বেও এই ছবি বক্স অফিসে দুরন্ত সাফল্য লাভ করে চলেছে। রণবীর কপূর ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন রশ্মিকা মান্দানা, অনিল কপূর, ববি দেওল প্রমুখ। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget