এক্সপ্লোর

Ira Khan Marriage: বিয়েতে কোনও উপহার নয়, আমন্ত্রিতদের জানিয়ে দিয়েছেন আমির-কন্যা

Aamir Khan's Daughter Ira Khan: তবে চাইলে কেউ তাঁর স্বেচ্ছাসেবী সংস্থায় অনুদান দিতে পারেন বলে জানিয়েছেন ইরা। মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন আমির-কন্যা।

মুম্বই: তাঁর বাবা বলিউডের কিংবদন্তি। তাঁর বিয়ে নিয়ে যে চর্চা চলবেই, বলার অপেক্ষা রাখে না। আমির খানের (Aamir Khan) মেয়ে ইরা খান। বুধবার মুম্বইয়ে যিনি বিয়ে করছেন। আর বিয়েতে অভিনব এক সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আমির-কন্যা।

আমন্ত্রিত সকলকে জানিয়ে দেওয়া হয়েছে, বিয়ের জন্য যেন কোনও উপহার না আনা হয়। তবে চাইলে কেউ তাঁর স্বেচ্ছাসেবী সংস্থায় অনুদান দিতে পারেন বলে জানিয়েছেন  ইরা। মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন আমির-কন্যা। তাঁর স্বেচ্ছাসেবী সংস্থাও সেই কাজই করে। উপহারের পরিবর্তে বিয়ের অতিথিরা কেউ চাইলে তাঁর সেই সংস্থায় অনুদান দিতে পারেন বলে খবর।

বুধবার বিয়ের মূল অনুষ্ঠান মুম্বইয়ে তাজ ল্যান্ডস হোটেলে আয়োজিত হবে। ছিমছাম অনুষ্ঠানে সইসাবুদ সারবেন আমির-কন্যা ইরা। মঙ্গলবারই হয়ে গিয়েছে ইরার গায়ে হলুদ ও মেহেন্দি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বন্ধুবান্ধব ও পরিবারের লোকজন।

সূত্রের খবর, বিকেল থেকেই শুরু হবে ইরার বিয়ের অনুষ্ঠান। তবে সাত পাকে বাঁধা নয়, বরং প্রেমিক নুপূর শিখরের সঙ্গে সই করে বিয়ে করবেন ইরা। অর্থাৎ, শুধু আইনি প্রক্রিয়ায়। জানা গিয়েছে, ইরা ও নুপূর দুজনেই চান না তাঁদের বিয়েতে কেউ উপহার নিয়ে আসুক। বিয়ের উপহার হিসেবে তাঁরা শুভেচ্ছা ও আশীর্বাদকেই গুরুত্ব দিচ্ছেন। 
নবদম্পতির পোশাক কী হবে? বিয়েতে লেহঙ্গা পরবেন ইরা। নুপূর পরবেন প্রিন্স কোট। পাঞ্জাবি খাবারেই সেজে উঠেছে ইরার বিয়ের মেনু। স্পেশাল কাবাব ও নানা স্বাদের মিষ্টিও থাকছে আমন্ত্রিতদের জন্য। আমিরের মতে, ইরার জন্য আদর্শ জুটি নুপূর। তাই তিনি নিজে ভীষণ খুশিও থাকবেন বিয়ের দিন। আমির জানিয়েছেন, নুপূর তাঁর ছেলের মতো। জামাই নয়, তাঁকে নিজের পুত্রের চোখেই দেখবেন।

নুপূর শিখরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন ইরা। আর মেয়ের আনন্দের দিন চোখে জল বলিউডের কিংবদন্তি অভিনেতার। কেন?
মেয়ের জন্য নুপূর যে আদর্শ জুটি! তাই মেয়ের আনন্দের কথা ভেবে রোমাঞ্চিত আমির। যিনি বলিউডে পরিচিত মিস্টার পারফেকশনিস্ট নামে। সেই আমিরের মেয়ের জীবনসঙ্গী হচ্ছেন নুপূর। আমিরের মনে হচ্ছে, নিখুঁত জুটি। তাই আনন্দে কাঁদবেন আমির! 

আমির নিজে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, মেয়ের বিয়ের দিন নিজের আবেগ ধরে রাখতে পারবেন না তিনি। হয়তো কেঁদেই ফেলবেন। আমির জানিয়েছিলেন, তিনি ভীষণই আবেগপ্রবণ মানুষ। কন্যা বিদায়ের দিন তাই তিনি কান্নায় ভেঙে পড়বেন। তবে তিনি যে ভীষণ দুঃখ পাবেন, তাও নয়। বরং হাসি-কান্না মিলে মিশে থাকবে। কেন? আমিরের মতে, ইরার জন্য আদর্শ জুটি যে নুপূর।

আরও পড়ুন: Hoichoi Studios: সোনালি স্মৃতি উস্কে পর্দায় গোয়েন্দা দীপক, কেমন হল ট্রেলার?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget