এক্সপ্লোর

Aamir Khan: 'কয়ামত সে কয়ামত তক' ছবির সময়ে মাসে কত টাকা রোজগার করতেন আমির খান?

QSQT: সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট জানালেন যে, প্রথম ছবিতে অভিনয়ের সময়ে তিনি মাসে কত টাকা রোজগার করতেন।

মুম্বই: 'কয়ামত সে কয়ামত তক' (Qayamat Se Qayamat Tak) ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হয় আমির খানের (Aamir Khan)। ছবিটির জনপ্রিয়তা সম্পর্কে বলাই বাহুল্য। একাধিক পুরস্কার জেতার সঙ্গে সঙ্গে দর্শকদের মন জিতে নেন আমির। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট জানালেন যে, প্রথম ছবিতে অভিনয়ের সময়ে তিনি মাসে কত টাকা রোজগার করতেন।

প্রথম ছবির সময়ে আমির খানের পারিশ্রমিক-

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড সুপারস্টার আমির খান জানালেন যে, সেই সময়ে তিনি কত টাকা রোজগার করতেন। পাশাপাশি, স্টারডম কথার অর্থও তিনি সে সময়ে বুঝতে পারেন। মনসুর আলি খানের এই ছবি অনেকগুলি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার জিতে নিয়েছিল। সম্প্রতি অভিনেতা বলেন, 'আমি অ্যাওয়ার্ড নিয়ে মাথা ঘামাই না। আমার হয়তো এভাবে বলাটা উচিত নয়। কিন্তু সত্য়িই অ্যাওয়ার্ড নিয়ে আমার সন্দেহ আছে। তাই অ্যাওয়ার্ড জিনিসটা আমার উপর বিশেষ প্রভাব ফেলে না। আার কাছে অ্যাওয়ার্ড জেতাটা নয়, ছবিটা তৈরির সময়ে যে অভিজ্ঞতাগুলো হয়, সেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। মনসুর খুব ভালো একজন পরিচালক। ওর মাথাটা খুব পরিস্কার। কেরিয়ারের একেবারে শুরুর দিনগুলোয় আমি তাই অনেক কিছু শিখেছি। আমার শেখাটাও খুব দ্রুত হয়েছে। সে সময়ে আমি মাসে হাজার টাকা রোজগার করতাম। আর তখন ওই টাকাটাই আমার কাছে অনেক ছিল।'

আরও পড়ুন - Moving In With Malaika: এই ছবির পর থেকেই আরবাজ-মালাইকার মধ্যে তিক্ততা শুরু হয়

'কয়ামত সে কয়ামত তক' ছবির সাফল্য প্রসঙ্গে আমির খান বলেন, 'যখন ছবিটা মুক্তি পায়, আমি ছাদের উপর ছিলাম। কত মানুষ প্রেক্ষাগৃহের সামনে ভিড় জমাতে শুরু করেছিল। যা দেখে আমি চমকে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম, আমার অভিনয় খুবই সাধারণ মানের হয়েছিল। আমার তো জুহির আর মনসুরের কাজ খুব ভালো লেগেছিল। কিন্তু আমারটা নয়। কিন্তু আমার প্রথম ছবিই সুপারহিট হয় এবং রাতারাতি আমি তারকা হয়ে যাই। সে সময়ে স্টারডম কি আমি জানতাম না। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তা আমি বুঝতে পারি। লোকে আমাকে আলাদা করে চিনতে শুরু করে। আমাকে দেখে যেভাবে গাড়ি দাঁড়িয়ে যাচ্ছিল কিংবা রাস্তাঘাটে লোকে চিনতে শুরু করেছিল, তা আমাকে অবাক করে দেয়। মনে আছে, দিল্লিতে গিয়ে আমি হোটেলে ছিলাম। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে ফোন বাজতে শুরু করে। অপারেটর ফোন করে প্রথমে। তারপর তাঁদের পরিবার, বন্ধুরা সকলে কথা বলতে শুরু করে। সবাই আমার সঙ্গে দেখা করতে আসে। আমার তো বাঁচা মুশকিল করে দিয়েছিল। সে সময়ে আমি নিজের জনপ্রিয়তা টের পেয়েছিলাম।'

সেরা শিরোনাম

Rahul-Moumita Relationship Controversy: রাহুলের সঙ্গে সম্পর্ক ছিল, দাবি অভিনেত্রী মৌমিতার! সুদীপ্তার সাফ কথা, 'ভালবাসাকে বাজারে বিক্রি করতে নেই'
রাহুলের সঙ্গে সম্পর্ক ছিল, দাবি অভিনেত্রী মৌমিতার! সুদীপ্তার সাফ কথা, 'ভালবাসাকে বাজারে বিক্রি করতে নেই'
Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget