এক্সপ্লোর

Abhijaan: 'তোমার অসীমে প্রাণ মন লয়ে..', ফ্রেমে সৌমিত্র, আবেগে ভাসলেন পরমব্রত

আজ সোশ্যাল মিডিয়ায় 'অভিযান'-এর একমাত্র গানের একটি অংশ পোস্ট করেছেন পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। লিখেছেন, 'আমার মনে হয়, একমাত্র রবীন্দ্রসঙ্গীতই পারে এমন একজন কিংবদন্তীর জীবনকে বাঁধতে পারে।

কলকাতা: এই ছবির জন্য এর থেকে ভালো গান বোধহয় আর হতে পারে না কিছুই। সাদা কালো থেকে শুরু করে বর্তমান, ফ্রেমে ফ্রেমে ধরা রয়েছে কিংবদন্তির জীবনের বিভিন্ন অংশ। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে, মানুষের মন ছুঁয়েছে 'অভিযান'। আজ সোশ্যাল মিডিয়ায় 'অভিযান'-এর একমাত্র গান, 'তোমার অসীমে প্রাণ মন লয়ে..'

তোমার অসীমে...

আজ সোশ্যাল মিডিয়ায় 'অভিযান'-এর একমাত্র গানের একটি অংশ পোস্ট করেছেন পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। লিখেছেন, 'আমার মনে হয়, একমাত্র রবীন্দ্রসঙ্গীতই পারে এমন একজন কিংবদন্তীর জীবনকে বাঁধতে পারে। আর এমন একজন মানুষকে বিদায় দেওয়ার জন্য এর থেকে ভালো গান আর কিছু হতে পারে না।'

আরও পড়ুন: 'আমি চাই মানুষ বলুক, দেবের ৪টে ছবি ৪টে ঘরানার'

সৌমিত্র চট্টোপাধ্যায়ের অল্পবয়সের ভূমিকায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত (Jissu Sengupta)। এই বাছাই কী পরিচালকের নিজের? পরমব্রতর উত্তর দিলেন, 'নাহ.. এই পছন্দ সৌমিত্র জ্যেঠুর নিজেরই। ওনার ছবির আর কোনও বিষয় নিয়ে বক্তব্য ছিল না, কিন্তু তাঁর অল্প বয়সের চরিত্রটি কে করবেন, সেটা নিয়ে মতামত ছিল। আমি ওনাকে ৩-৪টে নাম বলেছিলাম। তার মধ্যে উনি বললেন, 'এই ছবিতে আমার যুবক বয়সের অভিনয় হয় তুই করবি না হয় যীশু। যদি আমার জীবনদর্শককে ধরতে হয়, তাহলে তুই (পরমব্রত) সবচেয়ে সেরা পছন্দ। আর চেহারার দিক দিয়ে সাদৃশ্য পেতে হলে যীশুকে পছন্দ করব।' যীশুর আগে থেকেই এই ছবিতে অভিনয় করার কথা ছিল, তবে তা অতিথি শিল্পী হিসেবে। হঠাৎই ওকে আমি ফোন করে বলি প্রধান চরিত্রে অভিনয়ের কথা। প্রথমটা বেশ চমকে গিয়েছিল যীশু। তারপর অবশ্য আমাদের দুজনের ডেট পেতে একটু বেগ পেতে হয়েছিল। অবশেষে ছবিটা হয়।' 

অভিযান' -এর আরও অভিজ্ঞতার কথা বলতে গিয়ে পরমব্রত বলছেন, 'চার থেকে সাড়ে চার ঘণ্টার বেশি শ্যুটিং করতে পারতেন না সৌমিত্র জ্যেঠু। ওনাকে নিয়ে ছবি বলে উনি একটু বেশি সময় দিতে রাজি ছিলেন। কিন্তু ৪ ঘণ্টার বেশি কাজ ওনার শরীরে সহ্য হত না। ৪ ঘণ্টা হয়ে গেলেই উনি ভুলে যেতেন বা পরিশ্রান্ত বোধ করতেন। তাই ৪ ঘণ্টা কাজের মধ্যে দিয়েই ওনার অংশের শ্যুটিং শেষ করতে হয়েছিল। শ্যুটিং করতে গিয়ে ওনাকে আলাদা করে চেনার সুযোগ হল না।'

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Parambrata Chattopadhyay (@parambratachattopadhyay)

">

সেরা শিরোনাম

Big Boss Bangla: বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
Srijit on Sabyasachi: সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
Sadhak Bamakhyapa: 'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
Ramayana Controversy: রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'
রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget