এক্সপ্লোর

'Raktabeej' Trailer Out: পুজোর মাঝে সন্ত্রাসবাদীদের বদলায় রাঙা হয়ে উঠবে খয়রাগড়? প্রকাশ্যে 'রক্তবীজ' ট্রেলার

'Raktabeej': 'রক্তবীজ' ট্রেলার প্রকাশ্যে আসতেই তাতে অনুরাগীদের কমেন্টের বন্যা। অভিনেত্রী কোয়েল মল্লিক লেখেন, 'সুপার রকিং ট্রেলার। ব্রেক এ লেগ ডিয়ার মিমি।' ট্রেলার দেখে আপ্লুত অভিনেত্রী পার্নো মিত্রও।

কলকাতা: আর মাত্র দিন কয়েকের অপেক্ষা। তারপরেই মা দুর্গার অকালবোধন। আর সেই প্রেক্ষাপটেই তৈরি শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy) আগামী ছবি 'রক্তবীজ' (Raktabeej Trailer Out)। ছবি মুক্তিও পাবে পুজোর সময়। শনিবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার। 

প্রকাশ্যে এল 'রক্তবীজ' ছবির ট্রেলার

একপর্দায় আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee), কাঞ্চন মল্লিক, অনসূয়া মজুমদার, সত্যম ভট্টাচার্য, দেবাশিস মণ্ডল। খাগড়াগড় বিস্ফোরণের ঘটনা নিয়ে তৈরি হয়েছে 'রক্তবীজ'। ২০১৪ সালের ২ অক্টোবর, দুর্গাষ্টমীর দিন খাগড়াগড়ের একটি ২ তলা বাড়িতে বিস্ফোরণ ঘটে। সেই ঘটনার ভিত্তিতেই তৈরি হচ্ছে এই ছবি। প্রযোজনায় 'ইউন্ডোজ'। 

 

'যে আগুনে যজ্ঞ হয়, সেই আগুনেই হয় বিস্ফোরণ'। ট্রেলারের শুরুতেই শোনা গেল 'আশ্বিনের শারদ প্রাতে...', তারপরই নেপথ্য কণ্ঠে বিস্ফোরণের আভাস। খাগড়াগড় ছবিতে নাম বদলে খয়রাগড়। কেন্দ্রীয় দলের হয়ে সেখানে বিস্ফোরণ কাণ্ডের তদন্তে আবির চট্টোপাধ্যায় ওরফে পঙ্কজ সিংহ হাজির বর্ধমানে। অন্যদিকে বর্ধমানের এসপি সংযুক্তা মিত্র, অভিনয়ে মিমি চক্রবর্তী। রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজের গ্রামের বাড়িতে পুজোর সময় ফিরছেন অনিমেষ বাবু। রাষ্ট্রপতির ভূমিকায় ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও তাঁর দিদির চরিত্রে অনসূয়া মজুমদার। আর সেখানেই গ্রামের একাধিক বাড়িতে তৈরি হয় বাজি, নাকি তারই আড়ালে বোমা? তারই তদন্তে কেন্দ্র ও রাজ্য পুলিশের দ্বন্দ্ব? এবারের দুর্গাপুজোয় কি তবে বিস্ফোরণের আওয়াজ বাজবে কানে? সন্ত্রাসবাদীরা কি তবে পুজোতেই ফিরছে বদলা নিতে? অ্যাকশন থ্রিলার ঘরানার ছবি 'রক্তবীজ' মুক্তি পাচ্ছে এই বছর পুজোয়। আর এই ছবির হাত ধরেই প্রথম থ্রিলার ঘরানায় পা রাখছেন শিবপ্রসাদ ও নন্দিতা পরিচালকদ্বয়। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by মিমি চক্রবর্তী (@mimichakraborty)

আরও পড়ুন: Virat-Anushka: দ্বিতীয় সন্তান আসতে চলেছে 'বিরুষ্কা'র কোলে? বলছে সূত্র

'রক্তবীজ' ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই তাতে অনুরাগীদের কমেন্টের বন্যা। অভিনেত্রী কোয়েল মল্লিক লেখেন, 'সুপার রকিং ট্রেলার। ব্রেক এ লেগ ডিয়ার মিমি।' ট্রেলার দেখে আপ্লুত অভিনেত্রী পার্নো মিত্র, অলিভিয়া সরকার প্রমুখ। অনুরাগীরাও অপেক্ষার দিন গুনছেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
Soumitrisha Kundu: 'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
Srijla Guha: 'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!
'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!

ভিডিও

Abhishek Banerjee PA | সব মামলার তদন্ত স্থগিত চেয়ে আবেদন সুমিতের, কী জানাল Calcutta High Court?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget