এক্সপ্লোর

Abir Chatterjee Exclusive: বলিউডের অভিজ্ঞতা কাজে লেগেছে রক্তবীজে, গোঁফটা কিন্তু নিজের, বলছেন আবির

Roktobeej Exclusive: এই ছবিতে আবিরের গোঁফটি কিন্তু তাঁর নিজের! সেই নিয়েও একটা মজার গল্প শোনালেন অভিনেতা। আবির বলছেন, 'আমার অনেকদিন থেকেই ইচ্ছে ছিল গোঁফ রাখব'

কলকাতা: অনেকদিন ধরেই নাকি তাঁর শখ ছিল.. গোঁফ রাখবেন। ঠিক কেমন লাগে দেখতে, কতটা পরিবর্তন নয় চেহারার.. দেখার ইচ্ছা ছিল। সেই সুযোগই এনে দিল পঙ্কজ সিংহের চরিত্রটি। কেন্দ্রীয় পুলিশের সেই চরিত্রের সঙ্গে দিব্যি খাপ খেয়ে গেল সেই গোঁফ। কিন্তু শ্যুটিংয়ে যেমন ভাল লাগল দেখতে, পরে সমস্যায় ফেলেছিল সেই লুকই! সেটা কী? এবিপি লাইভকে (ABP Live) সেই গল্প শোনালেন পর্দার পঙ্গজ ওরফে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। 

শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy)-এর নতুন ছবি রক্তবীজ (Roktobeej)-এ কেন্দ্রীয় পুলিশ পঙ্কজ সিংহের চরিত্রে দেখা যাবে আবিরকে। কেমন ছিল এই চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা? আবির বলছেন, 'আমি যখন অবরোধ সিজন ২ করেছিলাম, তখনও একজন পুলিশের ভূমিকায় অভিনয় করেছিলাম। সেই চরিত্রটাও ছিল বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত। অবরোধ ২-তে আমি যাঁর চরিত্রে অভিনয় করেছিলাম, তাঁর সঙ্গে দেখা আলাপ করেছিলাম। কাজের পদ্ধতি জেনেছিলাম, সেই হোমওয়ার্ক এই ছবিতে কাজে এসেছে। আমার মাথায় আরও একটা বিষয় ছিল.. সেটা হল এই মানুষগুলো চিরকাল পর্দার আড়ালে থেকেই কাজ করে যাবেন। যে মানুষগুলো নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দেশের নিরাপত্তার দায়িত্ব সামলান, পঙ্কজ সিংহের চরিত্র যদি সাধারণ মানুষের মনে তাঁদের জন্য এতটুকুও সম্মান অর্জন করতে পারে, সেটাই প্রাপ্তির।'

এই ছবিতে আবিরের গোঁফটি কিন্তু তাঁর নিজের! সেই নিয়েও একটা মজার গল্প শোনালেন অভিনেতা। আবির বলছেন, 'আমার অনেকদিন থেকেই ইচ্ছে ছিল গোঁফ রাখব। এই ছবিতে দেখলাাম পঙ্কজের চরিত্রটার সঙ্গে গোঁফটা ভাল যাচ্ছে। সেই সময় আমার অন্য কোনও কাজ ছিল না তাই এই লুক পরিবর্তনের সময়টা পেয়েছিলাম। গোঁফটা রেখে দেখলাম দিব্যি মানিয়ে যাচ্ছে, সবাই বললেন ভাল ও লাগছে। তবে সমস্যা হয়েছিল পরে। শ্যুটিং শেষ হয়ে যাওয়ার পরে এডিট টেবিলে গিয়ে দেখা যায় একটা দৃশ্যের শ্যুটিং বাকি থেকে গিয়েছে। সবাই বেশ চাপে পড়ে গিয়েছিল যে ২ দিনে গোঁফ গজাবে কী করে! শেষমেষ মেক আপ-এরই সাহায্য নিতে হয়েছিল। ভাগ্য ভাল.. পর্দায় তা বোঝা যায়নি।' কথা শেষ করে হেসে ফেললেন আবির। 

আরও পড়ুন: Mimi Chakraborty on Durga Puja: স্বাস্থ্য সচেতন মিমির পুজোর প্রিয় খাবার লুচি-তরকারি আর রসগোল্লার রস!

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget