এক্সপ্লোর

Mimi Chakraborty on Durga Puja: স্বাস্থ্য সচেতন মিমির পুজোর প্রিয় খাবার লুচি-তরকারি আর রসগোল্লার রস!

Mimi Chakraborty Exclusive: 'তখন ধারাবাহিকে অভিনয় করছি। পুজোর সময় দেখতাম সব টাকা শেষ। তখন আবার পুজো পরিক্রমা হত। ব্যাস.. নিজের টি-শার্ট একটু গুটিয়ে নিয়ে, তার ওপর মায়ের শাড়ি পরেই পুজো পরিক্রমা করেছি'

কলকাতা: নায়িকার পুজো মানেই নিয়ম ভাঙার টিকিট। ষষ্ঠীর পর থেকে কেউ নাকি কাজ করাতে পারেনি তাঁকে। পুজো মানে এই নায়িকার কাছে পরিবার, বন্ধুরা আর খাওয়া-দাওয়ার নিয়ম না মানা। এবার পুজোয় মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি। প্রচারের ফাঁকেই পুজো-পরিকল্পনা সেরে ফেলেছেন নায়িকা। সেই তালিকায় রয়েছে কী কী? এবিপি লাইভকে (ABP Live) জানালেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। 

ফ্যাশন থেকে খাওয়া-দাওয়া.. এবার পুজোয় মিমির আনন্দ করার তালিকায় থাকছে কী কী? এবিপি লাইভকে মিমি বলছেন, 'পৃথিবীর কোনও শক্তিই আমায় ষষ্ঠীর পরে কাজ করাতে পারত না। পুজোর কয়েকটা দিন আমি মায়ের মণ্ডপে এক্কেবারে আঠার মতো লেগে থাকি। বাড়ি ছাড়া আর কোথাও যাই না আমি। খাওয়া-দাওয়া, বন্ধুবান্ধব, পরিবার আর কোনও নিয়ম নেই, টাইম টেবিল নেই। ধুনুচি নাচ, ঢাক বাজানো, যা ইচ্ছা খাওয়া... এটাই আমার পুজো।'

পুজোয় কোন পোশাক আর খাবারটা না হলেই নয়? মিমি বলছেন, 'পুজোর অষ্টমীতে বেনারসী কাঞ্জিভরম আর পুরনো ধাঁচের বাঙালি গয়না পরাটা মাস্ট। ওটা পরেই অঞ্জলি দিই। আর হ্যাঁ.. ধুনুচি নাচ. ঢাক বাজানো আর আমার বাড়িতে বন্ধুদের সঙ্গে নবমীর আড্ডা.. এগুলো না হলে পুজো জমে না। খাওয়া-দাওয়ার কথা বললে, আমি এখন নিরামিষাসী। যখন আমিষ খেতাম, তখন পুজো মানেই মেনুতে থাকত পোলাও আর মাংস। এখন নিরামিষ খাই তাই মাংসের জায়গায় পোলাও আলুরদম।'

এইটুকু বলে একটু থামলেন মিমি, তারপর হেসে ফেলে বললেন.. 'আর একটা খাবার আমি ভীষণ ভালবাসি, তবে জানি না সবার সামনে এটা বললে মানুষ আমায় কী ভাববে! সেটা হল, আলুর তরকারি, লুচি আর রসগোল্লার রস... সবাই জানে আমি মিষ্টি ভীষণ ভালবাসি। আর পুজোর সময় লুচি, তরকারি ওই রসগোল্লার রস দিয়ে মেখে... পুরো ওই ব্যাপারটা দারুণ লাগে আমার। সারাবছর মিষ্টি খেতে পারি না বলে কান্না পায় মাঝে মাঝে। মনে হয় ৫টা মিষ্টি খেয়ে নিই একসঙ্গে.. কিন্তু তারপরে ওয়ার্কআউটের কথা ভাবলেই....। তবে পুজোর সময় আমি এসব কিচ্ছু মেনে চলি না। জলখাবার, দুপুর-রাতের খাবার.. ৩ বেলাই মিষ্টি খাই। মাকে কেবল বলি.. 'মা দুর্গা.. তোমার পুজোয় খেয়ে নিচ্ছি, বাকিটা তুমি দেখে নিও।'

মিমির শাড়ির কালেকসন দারুণ। কিন্তু কখনও কি মায়ের শাড়ি পরে পুজো কাটিয়েছেন? অভিনেত্রী বলছেন.. মায়ের শাড়ি পরেই তো অর্ধেক জীবন কেটে গেল আমার। তখন সদ্য সদ্য ধারাবাহিকে অভিনয় করছি। মাস মাইনে হিসেবে টাকা পেতাম। পুজোর সময় অবধারিতভাবে দেখতাম সব টাকা শেষ। তখন আবার পুজো পরিক্রমা হত। ব্যাস.. নিজের টি-শার্ট একটু গুটিয়ে নিয়ে, তার ওপর মায়ের শাড়ি পরেই পুজো পরিক্রমা করেছি কত। এখনও মায়ের শাড়ি দেখলেই লোভ হয়। সেদিন মায়ের আলমারি গোছাতে গোছাতে দেখলাম.. সবই পছন্দ হয়ে যাচ্ছে..'

এবার পুজো তাহলে মিমির স্টাইল স্টেটমেন্ট কী? ঠোঁট উল্টে মিমি বললেন.. 'ধ্যুস.. সব্বাইকে উপহার দিয়ে ফেলেছি তবে আমার নিজের এখনও শপিংই করা হয়নি।'

আরও পড়ুন: Ambarish Bhattacharya on Durga Puja: দেশের বাইরে থাকলেও আমি পুজোর গন্ধ পাই: অম্বরীশ

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget