এক্সপ্লোর

Abir-Subhasree: অভি আর বাবলির প্রেমের গল্পে রাজের নতুন ছবি, টিজারেই প্রশংসিত আবির-শুভশ্রী

Raj Chakraborty's New Film: সোশ্যাল মিডিয়ায় এই টিজার প্রকাশ্যে আসার পর থেকে বেশ প্রশংসিতই হয়েছে। অনেকের মতে, গল্পের বইতে অভির যেমন বিবরণ ছিল, তাতে আবির চট্টোপাধ্যায় ছাড়া আর কাউকে মানাতই না।

কলকাতা:  এ যেন আরও এক ঘরোয়া গল্প, আরও এক মিষ্টি প্রেমের গল্প। নববর্ষে পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty)-র উপহার, নতুন ছবি 'বাবলি' (Babli)-র টিজার। আর সেখানে, অভি আর বাবলির ভূমিকায় নজর কাড়লেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। বুদ্ধদেব গুহ (Buddhadev Guha)-র উপন্যাস অবলম্বনে নতুন ছবি মুক্তি পাবে ৩০ অগাস্ট।

এই উপন্যাস অনেকেরই পড়া। গল্পের নায়িকা 'বাবলি' বেশ মোটাসোটা, তবে মোটা হওয়া নিয়ে তার একটু দ্বন্দ্বও রয়েছে। আর ছবির নায়ক অভি? সে এক্কেবারে উল্টো। সাঁতার থেকে শুরু করে ব্যাডমিন্টন, সবেতেই সে পোক্ত। এহেন বাবলি আর অভি কাছাকাছি আসে একে অপরের। প্রেমে পড়ে। বাবলির নিজের মোটা হওয়া নিয়ে 'অবসেশন' থাকলেও, অভির কাছে এসে যেন কেটে যায় সবটা। 

কিন্তু কাছাকাছি এসেও যেন পরিণতি পায় না বাবলি আর অভির গল্প। এখানে বৃষ্টিভেজা বাবলি আর অভির প্রেমকে ভারি স্নিগ্ধতার সঙ্গেই তুলে ধরেছেন পরিচালক। বাবলি অভির ছাড়াছাড়ির মধ্যেই গল্পে আসে নতুন এক চরিত্র। ঝুমা। এই ভূমিকাতেই দেখা যাবে সৌরসেনী মৈত্র (Souroseni Maitra)-কে। অভি আর ঝুমার সম্পর্ক যেন আরও দূরে সরিয়ে দেয় বাবলিকে। তার মনে প্রশ্ন ওঠে। শেষমেষ কি এক হবে বাবলি আর অভি? উপন্যাসের পাতা থেকে উঠে আসা এই গল্পের উত্তর ছবির পর্দায়। 

সোশ্যাল মিডিয়ায় এই টিজার প্রকাশ্যে আসার পর থেকে বেশ প্রশংসিতই হয়েছে। অনেকের মতে, গল্পের বইতে অভির যেমন বিবরণ ছিল, তাতে আবির চট্টোপাধ্যায় ছাড়া আর কাউকে মানাতই না। টিজারে শুভশ্রীর সাবলীল অভিনয়েরও প্রশংসা করেছেন অনেকে। 'ইন্দুবালা ভাতের হোটেল' থেকে শুরু করে একাধিক ছবিতে শুভশ্রীকে দেখার পরে, দর্শকদের প্রত্যাশা যে নায়িকাকে নিয়ে বেড়েছে তা বললে অত্যুক্তি হবে না।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raj Chakraborty Entertainment (@rcepvt)

আরও পড়ুন: Usha Uthup Exclusive: প্রিয় লুচি, ছোলার ডাল আর কাঁকরোল ভাজা, নববর্ষে কেকেআরের জন্য গলা ফাটাবেন ঊষা উত্থুপ

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget