এক্সপ্লোর

'পারিশ্রমিক লাগবে না, গাড়ি পাঠিয়ে দিও', দেবকে বলেছিলেন সৌমিত্র

দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস প্রযোজিত 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী' মুক্তি পাচ্ছে ১০ তারিখে। কিন্তু বড়পর্দায় নয়। ছোট ও বয়স্কদের কথা মাথায় রেখে বিগ বাজেটের এই ছবি মুক্তি পাচ্ছে টেলিভিশন ও ওটিটিতে

কলকাতা: 'দেব মানেই চমক', পাঁচতারা হোটেলে মঞ্চে উঠে এই কথাই প্রথমে বললেন তারকা অভিনেতা। তারপরেই সেই ঘোষণা। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস প্রযোজিত 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী' মুক্তি পাচ্ছে ১০ তারিখে। কিন্তু বড়পর্দায় নয়। ছোট ও বয়স্কদের কথা মাথায় রেখে বিগ বাজেটের এই ছবি মুক্তি পাচ্ছে টেলিভিশন ও ওটিটিতে। 

আজ মুক্তি পেল 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী' ছবির তৃতীয় গান। আর সেই সঙ্গেই এই ঘোষণা করলেন ছবির প্রযোজক দেব। সেইসঙ্গে এও জানালেন, করোনা পরিস্থিতির কারণে হলগুলি খোলা হয়েছে ৫০ শতাংশ দর্শক নিয়ে। কিন্তু এই ছবির উদ্দেশ্য তো মানুষের কাছে পৌঁছনো। অতএব, পরিস্থিতির কথা মাথায় রেখে ওটিটিকেই বাছলেন দেব। এই সিদ্ধান্ত ঠিক কে নিল? এক প্রযোজক নাকি সাংসদ দেব? এবিপি লাইভের প্রশ্নে দেব বললেন, 'অবশ্যই প্রযোজক দেব। কারণ আমায় আমার ছবিকে বাঁচাতে হবে। ছবি তৈরিতে প্রচুর টাকা লেগেছে। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ৫০ শতাংশ দর্শক নিয়ে হল খুলছে। মানুষ এখনও ভাবছেন সিনেমাহলে যাওয়া নিরাপদ কি না। আমি একসঙ্গে ৪টে ছবির প্রযোজনা করতে পারব না। আর এখন এটাই প্রচলন হয়ে দাঁড়িয়েছে। মার্ভেলের মত প্রযোজনা সংস্থা ওটিটিতে ছবি রিলিজ করছে। মুম্বইয়ের তাবড় তাবড় অভিনেতার ছবি মুক্তি পাচ্ছে স্যাটেলাইটে অথবা ওটিটিতে। বাংলায় এই প্রথমবার আমরা বাংলা ছবির স্যাটেলাইট রিলিজ করছি। তবে যখন এই ছবিটা তৈরি করেছিলাম, ওটিটির কথা ভাবিনি। কিন্তু এখনকার পরিস্থিতি আমাদের এই সিদ্ধান্ত নিতে বাধ্য করল। আমাদের বিকল্প একটা কিছু ভাবতে হত। আর টেলিভিশন রিলিজের বিকল্প আর কিছুই হতে পারে না।'

দেবের সিদ্ধান্ত দিয়েই শুরু। আগামীদিনেও কি বাংলা ছবি ওটিটি মুক্তির সিদ্ধান্ত নেওয়ার সাহস দেখাবে? দেব বলছেন, 'আমি জানি না। আমি কেবল আমার ছবির দায়িত্ব নিতে পারি। বর্তমান পরিস্থিতিতে আমার মনে হয়েছে সবচেয়ে বেশি মানুষের কাছে 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'-কে পৌঁছে দেওয়ার এটাই একমাত্র উপায়। খারাপ লাগছে ছবিটা সিনেমাহলে রিলিজ হচ্ছে না। বড়পর্দায় ছবি দেখার মজা সবসময় অন্যরকম। আগামীকাল কী ঘটবে আমরা কেউ জানি না। ছোটরা এখন সিনেমাহলে আসছে না। ভয় পাচ্ছেন বয়স্করাও। সব মিলিয়ে এটাই সঠিক সিদ্ধান্ত বলে মনে হল।'

ছবি শুরু হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্ঠস্বর দিয়ে। কেমন ছিল 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'-র সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়কে যুক্ত করার অভিজ্ঞতা? দেব বলছেন, 'এর আগে ওনার সঙ্গে সাঁঝবাতিতে কাজ করেছিলাম। সেই থেকেই সৌমিত্র স্যরের কাছাকাছি আসা। সেই সাহস নিয়েই ওনার কাছে চিত্রনাট্য নিয়ে গিয়েছিলাম। যদি উনি ভাষ্যপাঠটা করেন। মাত্র ৩ মিনিটেই রাজি হয়ে গিয়েছিলেন উনি। টাকার কথা বললে উত্তর দিয়েছিলেন, 'ধ্যুর এর জন্য টাকা নেব কী! তুমি ভালো কাজ করছো। খালি সময় বলে দিও আর গাড়ি পাঠিয়ে দিও। আমি পৌঁছে যাব।' দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারসের কাছে এটা একটা বড় পাওনা। উনি যেদিন চলে গেলেন, তার কয়েকটা দিন আগেই আমাদের ফোনে কথা হয়েছিল। লকডাউনের মধ্যে উনি একটা বায়োগ্রাফির শ্যুটিং করছিলেন। আমার দেখে খারাপ লাগত। মনে হত এইসময় কেন উনি কাজ করছেন। দু একবার বলার সুযোগ পেয়েছিলাম। বলেওছিলাম। এখনও আমার ভাবলে খারাপ লাগে। উনি চিরকাল আমাদের কাজের মধ্যেই বেঁচে থাকবেন।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget