এক্সপ্লোর

ABP Exclusive: 'অভিযাত্রিক'-এর সফরে অর্জুনদা, অর্পিতাদির থেকে অভিনয়ের খুঁটিনাটি শিখেছি'

ABP Live Exclusive: পর্দায় মুক্তির আগে 'সাদা-কালো' ছবি 'অভিযাত্রিক'-এর রঙিন গল্প শোনালেন অভিনেতা শুভ্র এস দাস।

কলকাতা: পর্দায় স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে অভিনয়, বেনারসে শ্যুটিং, সব মিলিয়ে 'অভিযাত্রিক' তাঁর কাছে মনে রাখার মত একটা সফর। শ্যুটিং শেষে বেনারসের আরতি দেখা ছিল অন্যতম আকর্ষণ। পর্দায় মুক্তির আগে 'সাদা-কালো' ছবি 'অভিযাত্রিক'-এর রঙিন গল্প শোনালেন অভিনেতা শুভ্র এস দাস।

'অভিযাত্রিক' ছবির শ্যুটিং হয়েছিল কলকাতা, বেনারস ও বোলপুরের বিভিন্ন অংশে। কেমন ছিল কাজের অভিজ্ঞতা? শুভ্র বলছেন, 'অভিযাত্রিক-এ স্বাধীনতা সংগ্রামীর চরিত্রটা পেয়ে আমার ভীষণ ভালো লেগেছিল। অনেক বড় অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আর শ্যুটিংয়ের বাইরে ভীষণ আকর্ষণ ছিল গঙ্গায় নৌকা করে বেড়ানো। বেনারসে আমি আগেও গিয়েছি। ওখানকার আরতি আমার ভীষণ ভালো লাগে। শ্যুটিং শেষ করে ছবির কলাকুশলীদের সঙ্গে বেরিয়ে পরতাম। গঙ্গার বুকে নৌকা করে আরতি দেখার অভিজ্ঞতা কখনও ভুলব না।'

পর্দায় অর্পিতা চট্টোপাধ্যায়ের ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। বেশিরভাগ দৃশ্যই ছিল অর্পিতা আর অর্জুন চক্রবর্তীর সঙ্গে। শুভ্র বলছেন, 'বড় অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করার সুবিধা হচ্ছে, তাঁদের দেখে অনেক কিছু শেখা যায়। অর্পিতাদি আমায় অনেক সাহায্য করেছেন। অনেক সময় এমনও হয়েছে, আমায় সংলাপ শিখিয়ে দিয়েছেন। ছোট্ট আয়ুষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও খুব ভালো। সেটে একটা বাচ্চা থাকলে মন ভালো হয়ে যায় সবার। তাছাড়াও সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে '

শ্যুটিংয়ের বাইরেও কাজের অভ্যাস করতেন শুভ্র। বলছেন, ' শ্যুটিং শেষ হলে সোহাগদির সঙ্গে চরিত্রটা নিয়ে আলোচনা করতাম, সংলাপ অভ্যাস করতাম। অভিনয় আমার ভালোবাসা। যে চরিত্রের অফার পাই সেটাই স্বপ্নের মত লাগে। প্রাণ দিয়ে চেষ্টা করি যথাযথ অভিনয় করার।'

সাদায় কালোয় আঁকা নস্ট্যালজিয়া। সত্য়জিৎ রায়ের স্মৃতি উস্কে পর্দায় অপুর গল্প ফিরিয়ে আনছেন শুভ্রজিৎ মিত্র। তাঁর পরিচালিত নতুন ছবি 'অভিযাত্রিক' ৬০ বছর পর পর্দায় ফেরাচ্ছে অপুর নস্ট্যালজিয়াকে। এই ছবির মূখ্যচরিত্রে অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী। সেইসঙ্গে রয়েছেন দিতিপ্রিয়া রায় ও সব্যসাচী চক্রবর্তী সহ আরও একঝাঁক অভিনেতা অভিনেত্রীরা। 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget