এক্সপ্লোর

Ritabhari Chakraborty Exclusive: শুটিং চলাকালীন হঠাৎ ভেঙে যায় ছবি, সেই থেকেই নাম 'ব্রোকেন ফ্রেম', এক্সক্লুসিভ আড্ডায় ঋতাভরী

খুব শীঘ্রই বিগ ব্য়াং-এ আসতে চলেছে শর্টফিল্ম 'ব্রোকেন ফ্রেম'। ছবিতে মুখ্য় ভূমিকায় ঋতাভরী চক্রবর্তী ও রোহিত রায়। স্বয়ং হৃত্বিক রোশন ট্য়ুইট করে শুভেচ্ছা জানিয়েছেন টিম 'ব্রোকেন ফ্রেম'কে।

কলকাতা; ২০২১ শে দাঁড়িয়ে মা হতে না পারার যন্ত্রণা কিভাবে একজন নারীকে প্রতিনিয়ত কুঁড়ে কুঁড়ে খায়, সেই গল্পই উঠে এসেছে রাম কমল মুখোপাধ্য়ায় পরিচালিত শর্টফিল্ম 'ব্রোকেন ফ্রেম'-এর পরতে পরতে। ইতিমধ্য়েই বেশকিছু চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে ছবিটি। ছবিতে মৌসুমীর চরিত্রে অভিনেত্রী ঋতাভারী চক্রবর্তীর জার্নিটা ঠিক কেমন ছিল? এবিপি লাইভের এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উঠে এল সেই কথাই।

প্রশ্ন: কার্যত লকডাউনের মধ্য়েই ছবি রিলিজ... কী বলবেন?

ঋতাভরী চক্রবর্তী: হ্য়াঁ, আস্তে আস্তে সবকিছুই নর্মাল হচ্ছে। সেটাই যা আশার আলো। থার্ড ওয়েভটা যদি সেইভাবে প্রভাব ফেলতে না পারে তাহলেই ভালো। কারণ আগের বছরও ভেবেছিলাম যে হয়তো করোনা চলে যাচ্ছে, কিন্তু এই বছরটা তো আরও খারাপ। এবছর এত মানুষ মারা গেল, এত প্রিয়জনকে হারালাম। ভাবতেই পারিনি এমনটা হবে।

প্রশ্ন: 'ব্রোকেন ফ্রেম'- এ আপনি মৌসুমীর চরিত্রে অভিনয় করেছেন...ঋতাভরীর চোখে মৌসুমী ঠিক কেমন?

ঋতাভরী : মৌসুমী আসলে এই প্রজন্মেরই মেয়ে কিন্তু সন্তানধারণ করতে না পারার কারণে সে ভীষণ ভাবে অসুখী। আসলে আমরা যতই নিজেদের আধুনিক বলে দাবি করি না কেন! কোনও মহিলার সন্তান না হলে এখনও সমাজ তাকে বাঁকা চোখেই দেখে। পাশাপাশি সারোগেসির কনসেপ্টও আমাদের সমাজে এখনও সেইভাবে পৌঁছায়নি। সংসারের জন্য় সর্বস্ব করেও মা হতে না পারার যন্ত্রণাই উঠে এসেছে মৌসুমীর চরিত্রে।

প্রশ্ন: ছবিতে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?

ঋতাভরী: ছবিতে কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো। আমার এক পরিচিত যিনি ফার্টিলিটি ক্লিনিক চালান, আমি দেখেছি সন্তান পাওয়ার জন্য় মা-বাবা'রা কতকিছু করার জন্য় তৈরি থাকেন। এই ছবিতে অভিনয় করতে গিয়ে আমি যেন মৌসুমী চরিত্রটাকে অনুভব করতে পেরেছি। আমার মনে হয়, অনেক মহিলাই তাঁদের সঙ্গে মৌসুমীকে রিলেট করতে পারবেন।

প্রশ্ন: সহ অভিনেতা হিসেবে রোহিত রায় কেমন?

ঋতাভরী: সহ অভিনেতা হিসেবে রোহিত ভীষণই ভালো। আমরা খুব মজা করে কাজ করেছি। আলাদা করে কোনও ওয়ার্কশপও করতে হয়নি। আমার ধারণা, আমাদের রসায়নটা খুব স্বাভাবিক ভাবেই তৈরি হয়েছে ছবিতে।

প্রশ্ন: সেটে পরিচালক রাম কমল মুখোপাধ্য়ায় কি খুব কড়া?

ঋতাভরী: যেহেতু ছবিটা রাম কমলেরই ছোটগল্প 'লং আইল্যান্ড আইসড টি'র ওপর নির্ভর করে বানানো, সেহেতু ও ঠিক কী চায় সেই ব্য়পারে প্রথম থেকেই পরিষ্কার ছিল। প্রত্য়েকটা ফ্রেম পেন্টিং-এর মত করে ভেবেছিল ও। আমরা খুব মজা করে শুটিং করেছি।

প্রশ্ন: এই ছবির শুটিং চলাকালীন এমন কোনও বিশেষ স্মৃতি?

ঋতাভরী: (একটু ভেবে) আমার মনে আছে, সেটে একটা বিড়াল ছিল, আর সেটা এত মিষ্টি ছিল যে কে ওকে কোলে নেবে সেটা নিয়ে ঝগড়া লেগে যেত। একদিন বিড়ালটা আমার ও রোহিতের ছবির ওপর দিয়ে যাওয়ার সময় ছবিটা পড়ে ভেঙে যায়। আর সেই ঘটনা থেকেই এই ছবির নাম 'ব্রোকেন ফ্রেম' হয়।

প্রশ্ন: করোনা আবহে শুটিং করতে কতটা অসুবিধে হয়েছিল?

ঋতাভরী: আমাদের শুটিং একদম কোভিড গাইডলাইন মেনে হয়েছে। কম লোকজন নিয়ে আমরা শুট করেছি। সেট নিয়ম করে স্য়ানিটাইজ করা হয়েছে। তবে একটা কথা না বললেই নয় যে, সমস্ত কোভিড বিধি মেনে শুটিং করা সত্য়িই খুব খরচসাপেক্ষ ব্য়াপার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget