এক্সপ্লোর

Abhijeet Bhattacharya Exclusive: আমার প্রথম প্লেব্যাকের পর মিউজিক রুমেই পার্টি দিয়েছিলেন পঞ্চমদা: অভিজিৎ

'আনন্দ অউর আনন্দ' ছবিতে রেকর্ডিং সেরে ফিরেছি সবে। রাত্রিবেলা মিউজিক রুমেই একটা ছোট্ট একটা পার্টির আয়োজন করেছিলেন পঞ্চমদা। কখনও পঞ্চমদার চোখে চোখ রেখে কথা বলতে পারিনি। শ্রদ্ধায় চোখ নেমে যেত এমনই। সেই পঞ্চমদাই পার্টিতে আমার জন্য নিজের হাতে স্কচ বানিয়ে এনেছিলেন সেদিন। ওই মুহূর্তটা আমার এখনও স্পষ্ট মনে আছে.. থাকবে চিরকাল।' তাঁর হাত ধরেই প্রথম বড় কাজ.. পরিচিতি। ২৭ জুন তারিখটা এলেই যেন পুরনো সমস্ত স্মৃতি ভীড় করে সঙ্গীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্যের মনে।

কলকাতা: 'আনন্দ অউর আনন্দ' ছবিতে রেকর্ডিং সেরে ফিরেছি সবে। রাত্রিবেলা মিউজিক রুমেই একটা ছোট্ট একটা পার্টির আয়োজন করেছিলেন পঞ্চমদা। কখনও পঞ্চমদার চোখে চোখ রেখে কথা বলতে পারিনি। শ্রদ্ধায় চোখ নেমে যেত এমনই। সেই পঞ্চমদাই পার্টিতে আমার জন্য নিজের হাতে স্কচ বানিয়ে এনেছিলেন সেদিন। ওই মুহূর্তটা আমার এখনও স্পষ্ট মনে আছে.. থাকবে চিরকাল।' তাঁর হাত ধরেই প্রথম বড় কাজ.. পরিচিতি। ২৭ জুন তারিখটা এলেই যেন পুরনো সমস্ত স্মৃতি ভীড় করে সঙ্গীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্যের মনে।

খুব অল্পদিন আর ডি বর্মণের সঙ্গে কাজ করেছিলেন তিনি। মুম্বই থেকে মোবাইল ফোনে অভিজিৎ বললেন, 'খুব কমদিন পঞ্চমদার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি আমি। সেইসময় আমার আত্ববিশ্বাসের অভাব ছিল। আমার ওপর বিশ্বাস রেখেছিলেন পঞ্চমদা। পরবর্তীকালে অনেকের থেকে শুনেছি, উনি আমার বিষয়ে বলতেন, 'ও অনেক দূর যাবে, ভালো কাজ করবে'। পঞ্চমদার চোখ দিয়েই যেন আমি নিজেকে, নিজের কাজতে চিনতে পারি। 'আনন্দ অউর আনন্দ' ছবিতে কাজের সুযোগ উনিই প্রথম করে দিয়েছিলেন আমায়। তখন আমি উত্তেজনায় ফুটছি। রেকর্ডিং যেদিন শেষ হল, আমার জন্য মিউজিক রুমেই একটা পার্টির আয়োজন করেছিলেন।'

গানের মধ্যে অদ্ভুতভাবে বিভিন্ন বাদ্য়যন্ত্রের প্রয়োগ করতে পারতেন আর ডি বর্মণ। অভিজিৎ বলছেন, 'পঞ্চমদা বাঁশিকে এমন করে ব্যবহার করতেন, কেউ শুনলে বুঝতেই পারবে না ওটা বাঁশি। ভাববে অন্য কোনও একটা মিষ্টি যন্ত্র বাজছে। পিঠের ওপর জল রেখে সেটার থেকেও যে মিউজিক তৈরি করা যায়, তার ওঁর কাছেই প্রথম দেখেছি। এত প্রতিভাবান একজন মানুষ, অথচ নিজে কখনও গান গাইতে চাইতেন না। ওনার সঙ্গীতশিল্পী সত্ত্বাটাকে প্রকাশ্যে নিয়ে আসতেন না উনি। সঙ্গীত পরিচালনাই ওঁর ধ্যান-জ্ঞান। আরও একটা অদ্ভুত ক্ষমতা ছিল ওর, প্রতিভা খুঁজে নেওয়া। উনি জানতেন কীভাবে প্রশিক্ষণ দিলে কোনও শিল্পীর প্রতিভা প্রকাশ পাবে। সবাই এটা পারে না।'

আর ডি বর্মণকে মধ্যগগনে যেমন দেখেছেন, পরবর্তীকালেও তাঁর পাশে থাকার চেষ্টা করেছেন অভিজিৎ। আক্ষেপের সুরে বললেন, 'শেষের দিকে পঞ্চমদার কাছে সবই ছিল, শুধু কাজ ছিল না। একটা সময়ে দেখেছি ওনার জন্য ১০ জন ম্যানেজার ফোন করে সমস্ত ব্যবস্থা করে দিতেন। আবার এমন সময়ও গিয়েছে যখন পঞ্চমদা নিজেই ফোন করে জেনে নিতেন, কোথায় কবে রেকর্ডিং। সেইসময় পঞ্চমদা ফাঁকা থাকলে আমি ওনার সঙ্গে গিয়ে সময় কাটাতাম। পঞ্চমদা কিছুটা এড়িয়ে যেতে চাইতেন। বলতেন, 'নতুনদের সঙ্গে তুমি এখন এত ভালো কাজ করছো অভিজিৎ। আমার কাছে আসবার আর প্রয়োজন নেই। পঞ্চমদা নিজে কোনওদিন উপলব্দিই করতে পারলেন না উনি কত বড়মাপের একজন শিল্পী। আর আমি, চিরকাল ওনার মুখের থেকে বেশি পায়ের দিকে তাকিয়ে কথা বলতাম। পঞ্চমদার চোখে চোখ রেখে কথা বলার যোগত্য অর্জন করতে পারিনি কখনও।'

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Rahul-Moumita Relationship Controversy: রাহুলের সঙ্গে সম্পর্ক ছিল, দাবি অভিনেত্রী মৌমিতার! সুদীপ্তার সাফ কথা, 'ভালবাসাকে বাজারে বিক্রি করতে নেই'
রাহুলের সঙ্গে সম্পর্ক ছিল, দাবি অভিনেত্রী মৌমিতার! সুদীপ্তার সাফ কথা, 'ভালবাসাকে বাজারে বিক্রি করতে নেই'
Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget