এক্সপ্লোর

ABP Live Exclusive: কঠিন অঙ্কের উত্তর খুঁজবেন উষসী, পার্নো, সৌরভ-রানার ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আনল এবিপি লাইভ

First Look of Onko Ki Kothin: এমন এক স্বপ্নপূরণের গল্পের হাত ধরেই ৭ বছর পরে বড়পর্দায় পরিচালনায় ফিরছেন সৌরভ পালোধি। ছবির প্রযোজক রানা সরকার। আর ছবির নাম.. 'অঙ্ক কী কঠিন'

কলকাতা: এ যেন সেই গলি থেকে রাজপথের গল্প। তিন খুদের স্বপ্ন.. তারা একদিন হাসপাতাল বানাবে। কে এই ৩ খুদে? বাবিন, ডলি ও টায়ার। করোনার কোপে পড়াশোনায় ছেদ পড়েছে। বাড়ি বলতে বস্তি। হোক না... স্বপ্ন দেখার নেই মানা। সেই স্বপ্নে ভর করেই তারা একদিন বানিয়ে ফেলে এক 'আব্বুলিশ বাড়ি'। 

এমন এক স্বপ্নপূরণের গল্পের হাত ধরেই ৭ বছর পরে বড়পর্দায় পরিচালনায় ফিরছেন সৌরভ পালোধি। ছবির প্রযোজক রানা সরকার। আর ছবির নাম.. 'অঙ্ক কী কঠিন'। ৩ খুদে ছাড়াও এই ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন পার্নো মিত্র (Parno Mitra), উষসী চক্রবর্তী (Usashi Chakraborty), শঙ্কর দেবনাথ, ও প্রসূন সোম। 

বাবিনের বাবার চরিত্রে দেখা যাবে শঙ্করকে। একজন মজুরের ভূমিকায় অভিনয় করছেন তিনি। অন্যদিকে ডলির মায়ের ভূমিকায় রয়েছেন উষসী, তিনি একজন নার্স। পার্নোকেও দেখা যাবে একজন নার্সের ভূমিকায়। তাঁর চরিত্রের নাম কাজল। তাঁর প্রেমিকের নাম শাহরুখ। এই চরিত্রে দেখা যাবে প্রসূনকে। 

গোটা ছবি জুড়েই থাকবে এই তিন খুদের হাসপাতাল তৈরির গল্প। বাবিন ডাক্তার হতে চায়। ডলি মায়ের মতো নার্স হতে চায়। আর টায়ার হতে চায় ইঞ্জিনিয়ার। নিজেদের ছোট ছোট বুদ্ধি লাগিয়ে কেমন করে তারা গড়ে তুলবে হাসপাতাল, কীভাবেই বা সেই হাসপাতাল প্রাণ বাঁচাবে মানুষের বা আদৌ প্রাণ বাঁচাতে পারবে কি না..সেই গল্পই বলবে এই ছবি।

এই হাসপাতাল তৈরির সঙ্গে জড়িয়ে যায় শাহরুখ ও কাজলও। তাঁদের নিজেদের জীবনেও সমস্যা রয়েছে। ধর্ম আলাদা হওয়ায় শাহরুখের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কের কথা বাড়িতে স্বীকার করতে পারে না কাজল। অন্যদিকে শাহরুখের কাজ বলতে পাড়ায় বাড়ায় বিস্কুট ডেলিভারি করা। কীভাবে তাঁদের প্রেম পরিণতি পায়, সেই গল্পও বলবে এই ছবি। 

পরিচালনার পাশাপাশি, এই ছবি চিত্রনাট্য লিখেছেন সৌরভ পালোধি ও সৌমিক দেব। সঙ্গীতের দায়িত্বে রয়েছেন দেবদীপ মুখোপাধ্যায়। এই ছবিটি নিয়ে ৭ বছর পরে বড়পর্দায় পরিচালনায় ফিরছেন সৌরভ পালোধি। ২০১৬ সালে মুক্তি পেয়েছিল তাঁর ছবি 'কলকাতায় কলম্বাস'। নতুন এই ছবি এবার কতটা সাফল্য পায় সেটাই দেখার। 

ইতিমধ্যেই ছবির খবর প্রকাশ্যে এসেছে। তবে শিল্পীদের লুক এই প্রথম প্রকাশ্যে আনল এবিপি লাইভ (ABP Live)। দেখে নেওয়া যাক এক ঝলকে। 


ABP Live Exclusive: কঠিন অঙ্কের উত্তর খুঁজবেন উষসী, পার্নো, সৌরভ-রানার ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আনল এবিপি লাইভ
ABP Live Exclusive: কঠিন অঙ্কের উত্তর খুঁজবেন উষসী, পার্নো, সৌরভ-রানার ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আনল এবিপি লাইভ
ABP Live Exclusive: কঠিন অঙ্কের উত্তর খুঁজবেন উষসী, পার্নো, সৌরভ-রানার ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আনল এবিপি লাইভ
ABP Live Exclusive: কঠিন অঙ্কের উত্তর খুঁজবেন উষসী, পার্নো, সৌরভ-রানার ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আনল এবিপি লাইভ

 

আরও পড়ুন: Ujaan Ganguly Birthday: কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে উজান, জন্মদিনে ছেলেকে নিয়ে আবেগঘন কৌশিক

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget