এক্সপ্লোর

ABP Southern Rising Summit 2025 : সারা বছরের সঙ্গী সাইনাস, ভুগিয়েছে নাক, তবুও ভারতবাসীর হৃদয়ে, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কবিতা কৃষ্ণমূর্তি

ABP Southern Rising Summit 2025 Kavitha Krishnamurthy Interview: এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কবিতা কৃষ্ণমূর্তি, তাঁর সুরেলা কণ্ঠের পিছনের লুকিয়ে থাকা একগুচ্ছ চড়াই-উতড়াইয়ের ঘটনা ভাগ করে নিলেন

মুম্বই: ABP Southern Rising Summit  2025-র এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কবিতা কৃষ্ণমূর্তি। ফেলে আসা দিনের অসামান্য অভিজ্ঞতা শেয়ার করলেন তিনি। তাঁর সুরেলা কণ্ঠের পিছনের লুকিয়ে থাকা একগুচ্ছ চড়াই-উতড়াইয়ের ঘটনাও মনে করলেন বিশেষ সাক্ষাৎকারে। 

আরও পড়ুন , অত্যাচারে পালিয়ে আসতে হল! স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা বলিউড নায়িকার, ৫০ কোটির ক্ষতিপূরণ দাবি

কত অল্প সময়ের ব্যবধানে অসংখ্য গান গেয়েছেন, এই নিয়ে যখন কথোপকথন চলছে, মন দিয়ে শুনছেন সবাই, তখন দর্শকদের সঙ্গে  আলাপচারিতা করতে মোটেই ভুললেন না। মিষ্টি হেসে সবাইকে 'হ্যালো' করলেন কবিতা কৃষ্ণমূর্তি।  দীর্ঘ ৫৫ বছরের সময়কালে, ৪৫ টি ভাষায় প্রায় ২০ হাজারের বেশি গান গেয়েছেন বলে জানিয়েছেন তিনি। কবিতা কৃষ্ণমূর্তির কথায়, 'আমি শুধু সিনেমার গানই গাইনি, ভজন, গজলও গেয়েছি। কিছু জিঙ্গলেও আমি কাজ করেছি।' বিশেষ সাক্ষাৎকারে, শ্রীদেবীর লিপে গাওয়া 'হাওয়া হাওয়াই' গানের স্মৃতি রোমন্থন করলেন তিনি। পাশাপাশি মিউজিক  ডিরেক্টরের সঙ্গে সেই অসামান্য অভিজ্ঞতা ভাগ করে নিলেন তিনি।  মিষ্টি হেসে বললেন, ' রিহার্সাল রুমে সামনে সিরিয়াসভাবে জাভেদ আখতার, লক্ষ্মীকান্ত পেয়ারেলাল বসে আছেন। সেবার খুব নার্ভাস ছিলাম..'। 

বছরটা ১৯৯৪। রবিনা ট্যান্ডনের লিপে তু চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত, এই গানটাও ভোলার নয়। কবিতা কৃষ্ণমূর্তির কথায়, সেই সময় তো সোশ্যাল মিডিয়া ছিল না। তাই আমরা গায়িকারা, সিনেমার পর্দার পিছনেই রয়ে যেতাম। আমি অনেক কাজ করেছি। কিন্তু এখনকার মত, তখন কিন্তু সাধারণ মানুষ  সরাসরি দেখতে না পাওয়ায়, আমাকে জেনেই উঠতে পারত না।..আমি বহু আইকনিক ডান্স বেসড গান গেয়েছি। কিন্তু এখানে একটা অবাক করার মতো বিষয় হল, আমি যার জন্য ইশ্বরকে ধন্যবাদ না দিয়ে থাকতে পারছি না যে, আমি এই যে আইটেম সং গুলি গাওয়ার কাজ পেয়েছিলাম, মূলত এই ধরণের গানগুলি গাওয়ার জন্যই মানুষ আমায় চিনেছে। যদিও যেগুলি আমার শান্ত স্বভাবের সঙ্গে পুরোপুরিই বিপরীত !' 

মিউজিক ডিরেক্টর ইসমাইল দরবারের সঙ্গে 'হাম দিল দে চুকে সনাম'  এবং 'দেবদাস'- এ কাজ করার অভিজ্ঞতাও অতুলনীয়। কিংবদন্তির কথায়, 'সব মিলিয়ে, আমি শুধুই তাঁর সঙ্গে তিনটে ছবিতে কাজ করেছি। কিন্তু আমি মনে করি, এটা আমার ক্যারিয়ারের অন্যতম কাজ।' তিনি বলেছেন, গান নিয়ে সবসময়ই তিনি গবেষণা চালিয়ে গিয়েছেন। এর মধ্যে 'হম দিল দে চুকে সনাম'-এর টাইটেল সং-এ একটা বিশেষ অ্যাকসেন্ট ছিল।  'বোম্বে' ছবির গানও ছিল বেশ ব্যতিক্রমী।  বোম্বের সেই আইকনিক সং, 'তুহি রে।' স্কেলের দিক থেকে যেনও এক পাহাড়ের চূড়ায় ভ্রমণ। তাই সেই  শিখে নেওয়ার তালিকায় এআর রহমনের কথাও মনে করেছেন তিনি।

 বিশেষ সাক্ষাৎকারের মাঝে উঠে এল, তাঁর জীবনের অন্যতম প্রতিবন্দকতা- সাইনাসের সমস্যা। তাঁর সারাবছরের সঙ্গী, সর্দি-কাশি। বিশেষ বিশেষ গানে কীভাবে তাঁর নাক ভুগিয়েছে, বলেন তিনি। তবে তিনি যে কবিতা কৃষ্ণমূর্তি, তাই  প্রতিবন্দকতা এলেও কখনও হার মানেনি এবং কোনও মিউজিক ডিরেক্টরকে হতাশ করেননি তিনি। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget