এক্সপ্লোর

'Ram Setu' Teaser: 'রাম সেতু'র অস্তিত্ব প্রমাণ করতে আসছেন অক্ষয়-জ্যাকলিন-নুসরত, প্রকাশ্যে টিজার

'Ram Setu': দ্রুত লয়ের, অ্যাকশন অ্যাডভেঞ্চার বিনোদনে ভরপুর ছবি হতে চলেছে এটি, বক্তব্য নির্মাতাদের। ছবির দৃশ্যায়নও একেবারে নতুন ধরনের হবে বলেই জানানো হয়েছে। 

নয়াদিল্লি: প্রতীক্ষার অবসান। অবশেষে প্রকাশ্যে এল অক্ষয় কুমারের (Akshay Kumar) 'রাম সেতু' (Ram Setu) ছবির টিজার (teaser)। সম্প্রতি টিজার নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন 'খিলাড়ি' কুমার।

টিজারে 'রাম সেতু'

সোমবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে আগামী ছবি 'রাম সেতু'র টিজার পোস্ট করেন অক্ষয় কুমার। ক্যাপশনে লেখেন, 'রাম সেতুর প্রথম ঝলক... কেবল আপনাদের জন্য। অনেক ভালবাসার সঙ্গে তৈরি করেছি, আশা করছি আপনাদের ভাল লাগবে। বলবেন নিশ্চয়ই। 'রাম সেতু'। ২৫ অক্টোবর। বিশ্বজুড়ে কেবলমাত্র প্রেক্ষাগৃহে।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Akshay Kumar (@akshaykumar)

অভিষেক শর্মা পরিচালিত এই ছবিতে অক্ষয় কুমার ছাড়াও দেখা যাবে জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez), নুসরত ভারুচা (Nushrratt Bharuccha) ও সত্য দেবকে। চলতি বছরের ২৫ অক্টোবর মুক্তি পাবে ছবিটি।

'রাম সেতু' ছবির গল্প এক নাস্তিক প্রত্নতত্ত্ববিদকে ঘিরে শুরু হয়, যে পরে একজন আস্তিকে পরিণত হয়। নাম আরিয়ান কুলশ্রেষ্ঠ। তাঁকে সময়ের বিপরীতে গিয়ে ধ্বংসের পূর্বে কিংবদন্তি রাম সেতুর সত্যিকারের অস্তিত্ব প্রমাণ করতে দেখা যাবে এই ছবিতে। 

দ্রুত লয়ের, অ্যাকশন অ্যাডভেঞ্চার বিনোদনে ভরপুর ছবি হতে চলেছে এটি, বক্তব্য নির্মাতাদের। ছবির দৃশ্যায়নও একেবারে নতুন ধরনের হবে বলেই জানানো হয়েছে। 

প্রসঙ্গত, 'রাম সেতু'র সঙ্গে একই দিনে আরও একটি বলিউডের ছবি মুক্তি পাবে। অজয় দেবগন ও সিদ্ধার্থ মলহোত্রের 'থ্যাঙ্ক গড'-এর সঙ্গে সংঘর্ষ হবে এই ছবির। প্রেক্ষাগৃহে মুক্তির পর অ্যামাজন প্রাইম ভিডিওয় দেখা যাবে 'রাম সেতু'। 

আরও পড়ুন: Katrina Kaif: মায়ের স্কুলের খুদেদের সঙ্গে নাচে মাতলেন বলি তারকা ক্যাটরিনা, ভাইরাল ভিডিও

এছাড়া, অক্ষয় কুমারকে দেখা যাবে রাজ মেহতার 'সেলফি' ছবিতে। সঙ্গে ইমরান হাশমি, নুসরত ভারুচা ও ডায়না পেন্টিও রয়েছেন। তার সঙ্গে অক্ষয়ের হাতে রয়েছে, দক্ষিণী ছবি 'সুরারই পোট্রু'র হিন্দি রিমেক, আনন্দ এল. রাইয়ের 'গোর্খা' ও 'বড়ে মিঞা ছোটে মিঞা'। 

সেরা শিরোনাম

Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget