এক্সপ্লোর

Armaan Kohli Drug Case: আরমান কোহলিকে ১ সেপ্টেম্বর পর্যন্ত নিজেদের হেফাজতে নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো

অভিনেতার বাড়িতে তল্লাশি চালিয়ে সেখান থেকে স্বল্প পরিমাণে নিষিদ্ধ মাদক উদ্ধার করে সংস্থা।

মুম্বই : বাড়িতে বেআইনিভাবে নিষিদ্ধ মাদক রাখার অভিযোগে আগেই গ্রেফতার হয়েছিলেন অভিনেতা আরমান কোহলি (Armaan Kohli)। এবার তাঁকে ১ সেপ্টেম্বর পর্যন্ত নিজেদের হেফাজতে নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। 

অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের অকালমৃত্যুর পর থেকেই বলিউডে মাদক যোগের বিরুদ্ধে আরও সক্রিয় হয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। শনিবার কুখ্যাত মাদক ব্যবসায়ী অজয় সিংহ রাজু গ্রেফতার হওয়ার পরই জিজ্ঞাসাবাদে উঠে আসে অভিনেতা আরমান কোহলির নাম। অভিনেতার বাড়িতে তল্লাশি চালিয়ে সেখান থেকে স্বল্প পরিমাণে নিষিদ্ধ মাদক উদ্ধার করে সংস্থা। আরমান কোহলির বাড়ি থেকে যে মাদক উদ্ধার হয়েছে, জানা যাচ্ছে তার সঙ্গে দক্ষিণ আফ্রিকার যোগ রয়েছে। এরপরই অভিনেতাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় এনসিবি। কিন্তু এনসিবি কর্তাদের প্রশ্নের সঠিক জবাব না দিতে পারায় তাঁকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তাঁকে আদালতে তোলা হলে ১ সেপ্টেম্বর পর্যন্ত অভিনেতাকে নিজেদের হেফাজতে নিয়েছে এনসিবি। 

প্রসঙ্গত, গত ১ এপ্রিল মাদক মামলায় গ্রেফতার হন বলিউডের অপর এক অভিনেতা এজাজ খান (Ejaz Khan)। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোকে দেওয়া বয়ানে তিনি জানিয়েছেন, গৌরব দীক্ষিতের কাছ থেকে মাদক কিনতেন। এরপরই ৩ এপ্রিল গৌরবের বাড়িতে তল্লাশি চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তাঁর বাড়ি থেকে দেড় লক্ষ টাকার মাদক উদ্ধার হয়। জেরার মুখে এজাজ খান জানিয়েছিলেন, গৌরব দীক্ষিত বলিউডের আরও অনেককেই মাদক সরবরাহ করেন। ৩ এপ্রিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর একটা দল লোখন্ডওয়ালায় গৌরব দীক্ষিতের বাড়িতে তল্লাশি চালায়। যদিও অভিনেতা তখন বাড়িতে উপস্থিত ছিলেন না। তল্লাশি চালিয়ে অভিনেতার বাড়ি থেকেও প্যাকেটজাত অবস্থায় অনেক মাদক উদ্ধার হয়। সমীর ওয়াংখেড়ে বলছেন, ‘সেই সময়ে বান্ধবীর সঙ্গে ছিলেন গৌরব। বাড়িতে ঢোকার সময় যখন তাঁরা পুলিশের গাড়ি দেখতে পান, তখনই দু’জন সেখান থেকে পালিয়ে যান।' এরপরই শনিবার গ্রেফতার হন গৌরব দীক্ষিত।

সেরা শিরোনাম

Tiger Shroff: জুহুতে টাইগার শ্রফের ওপর চলল গুলি! আহত ৩, কেমন আছেন অভিনেতা?
জুহুতে টাইগার শ্রফের ওপর চলল গুলি! আহত ৩, কেমন আছেন অভিনেতা?
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget