এক্সপ্লোর

Ayub Khan on coronavirus: 'কাজ না পেলে টাকার জন্য হাত পাততে হবে', বিস্ফোরক আয়ুব খান

স্বাভাবিক জীবনযাত্রা আমূল বদলে দিয়েছে করোনা পরিস্থিতি। পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে অভিনয় জগত, ব্যবসা, প্রত্যেক কর্মক্ষেত্রকেই বিপর্যস্ত করে তুলেছে করোনা। এবার কোভিড পরিস্থিতিতে অভিনেতা-অভিনেত্রীদের বাস্তব পরিস্থিতি নিয়ে মুখ খুললেন অভিনেতা আয়ুব খান। তাঁর আরও এক পরিচয়, তিনি দীলিপকুমারের ভাইপো। 

মুম্বই: স্বাভাবিক জীবনযাত্রা আমূল বদলে দিয়েছে করোনা পরিস্থিতি। পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে অভিনয় জগত, ব্যবসা, প্রত্যেক কর্মক্ষেত্রকেই বিপর্যস্ত করে তুলেছে করোনা। এবার কোভিড পরিস্থিতিতে অভিনেতা-অভিনেত্রীদের বাস্তব পরিস্থিতি নিয়ে মুখ খুললেন অভিনেতা আয়ুব খান। তাঁর আরও এক পরিচয়, তিনি দীলিপকুমারের ভাইপো। 

দেড় বছর ধরে কাজ নেই আয়ুবের। শেষ সম্বল বলতে পড়ে থাকা সামান্য সঞ্চয়। অর্থসঙ্কটের কথা সংবাদমাধ্যমে জানিয়ে ভেঙে পড়লেন বিশিষ্ট অভিনেতা আয়ুব খান। চলচ্চিত্র এবং দূরদর্শনের জনপ্রিয় এই অভিনেতা জানিয়েছেন, গত দেড় বছর ধরে তিনি কিছুই উপার্জন করেননি। সঙ্কটজনক এই পরিস্থিতি তাঁর মানসিক অবস্থাকে প্রভাবিত করেছে বলেও জানিয়েছেন তিনি। আর্থিক অবস্থার সুরাহা না হলে তাঁকে অন্য কোথাও থেকে সাহায্য নিতে হবে। অর্থাৎ কারও কাছে অর্থের জন্য হাত পাততে হবে। সংবাদমাধ্যমে সে কথাও জানিয়েছেন আয়ুব।

পঞ্চাশোর্ধ্ব আয়ুব দীর্ঘ দিন ধরে যুক্ত বিনোদন দুনিয়ার সঙ্গে। মুম্বইয়ে তাঁর জন্ম ১৯৬৮ সালের ২৩ ফেব্রুয়ারি। তাঁর বাবা নাসির খান ছিলেন দিলীপকুমারের ভাই। দাদার মতো উচ্চতায় পৌঁছতে না পারলেও নাসিরও ছিলেন অভিনেতা। আয়ুবের মা বেগম পারা-ও ছিলেন অতীতের নায়িকা। দিলীপকুমারের ভাইপো আয়ুব খানের প্রথম ছবি ‘মাশুক’ মুক্তি পেয়েছিল ১৯৯২ সালে।আয়ুব গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করলেও বক্সঅফিসে তেমন ব্যবসা করতে পারেনি এই ছবি। এরপর তাঁর কেরিয়ারের উল্লেখযোগ্য বাকি ছবিগুলি হল ‘মেরি আন’, সালামি’, ‘স্মাগলার’, ‘মৃত্যুদণ্ড’, ‘দাদাগিরি’, ‘খোটে সিক্কে’, ‘চেহরা’, ‘দিল চাহতা হ্যায়’, ‘এলওসি: কার্গিল’, ‘গঙ্গাজল’ এবং ‘অপহরণ’।

ছবির পাশাপাশি দূরদর্শনেও জনপ্রিয় আয়ুব। ১৯৯৯ সালে ‘মুসকান’ ধারাবাহিকে তিনি প্রথম অভিনয় করেন। এর পর বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে মেলে ধরেন তিনি। ‘অপহরণ’, ‘আঁধি’, ‘সাহেব বিবি গুলাম’, ‘উতরন’, ‘এক হসিনা থি’-সহ বহু ধারাবাহিকে নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছিলেন আয়ুব। ‘উতরন’-এর যোগী ঠাকুর, ‘এক হসিনা থি’-র রাজনাথ গোয়েঙ্কা এবং ‘শক্তি’ ধারাবাহিকের মনিন্দর সিংহ চরিত্রে অভিনয় করে দর্শকদের জনপ্রিয়তার প্রথম সারিতে চলে এসেছিলেন আয়ুব। তাঁর ব্যক্তিত্ব, অভিনয়ের ধার মন জয় করেছিল ছোটপর্দার দর্শকদের।

শুধু পেশাদার জীবনেই নয়। অতিমারিতে আয়ুব ভেঙে পড়েছেন মানসিক আঘাতেও। হারিয়েছেন দুই প্রবীণ আত্মীয় এবং কিছু বন্ধুকে। কেবল নিজের অবস্থার কথাই নয়। কঠিন পরিস্থিতিতে সকলকে সতর্ক থাকার বার্তাও দেন আয়ুব খান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget