এক্সপ্লোর

Barun Sobti: নাম-যশ-অর্থ, কিছুই টানে না, এ কোন রোগে আক্রান্ত অভিনেতা বরুণ সোবতি? যে কারও হতে পারে কি?

Bollywood News: সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের অসুস্থতা নিয়ে মুখ খোলেন বরুণ।

মুম্বই: টেলিভিশনে একসময় ঝড় তুলেছিলেন। অভিনয়েও জাত চিনিয়েছেন নিজের। অভিনেতা বরুণ সোবতির অসুস্থতার কথা সামনে এল এবার। জানা গেল Attention Deficit Hyperactivity Disorder (ADHD)-এ আক্রান্ত বরুণ। রোগটি বুঝতে তাঁরও বেশ সময় লাগে বলে জানিয়েছেন অভিনেতা। (Barun Sobti)

সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের অসুস্থতা নিয়ে মুখ খোলেন বরুণ। জানান, তিনি একেবারেই বস্তুবাদী নন। টাকা-পয়সা, ক্ষমতা, এসবের প্রতি কখনওই মোহ ছিল না কোনও। বরং ছোট থেকে সৃজনশীল কাজকর্মই বেশি টানত তাঁকে।  নিজের জীবন সেভাবেই চালিয়েছেন তিনি। তবে নিজেকে বুঝতে অনেক সময় লেগেছে। (Bollywood News)

বরুণের কথায়, “অর্থ কোনও দিনই অনুপ্রাণিত করেনি আমাকে। মস্তিষ্ক তেমন প্রখর ছিল না। তবে বড় হওয়ার সময় বুঝতে পেরেছিলাম যে সৃজনশীল কাজকর্ম আমাকে সন্তুষ্টি দেয়। আমার ADHD আছে। কাজে সন্তুষ্টি না পেলে পাগলপারা হয়ে যাই। এসব বুঝতে বেশ খানিকটা সময় লাগে আমার।”

একসময় সিরিয়াল জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছিল বরুণকে। অভনয় গুণের দরুণ বাকিদের তুলনায় নিজের আলাদা জায়গা তৈরি করতে সফল হন তিনি। কিন্তু বরুণের কথায়, “আমার মধ্যে আত্মবিশ্বাস কম। তবে সাহস রয়েছে। আমি উৎকণ্ঠায় ভুগি। আর উৎকণ্ঠা থাকা মানেই আত্মবিশ্বাসও কমে যায়। কিছু ভুল হলে কী হবে, এই চিন্তা গ্রাস করতে থাকে।”

কিন্তু বরুণ যে ADHD রোগে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন, সেটি আসলে কী? মনোবিদরা জানাচ্ছেন, ADHD হল একটি স্নায়বিক বিকাশজনিত রোগ। এক্ষেত্রে কোনও কিছুতেই মনোনিবেশ করতে পারেন না রোগী। একটুতেই অস্থির হয়ে ওঠেন। এক জায়গায় বসে থাকতে পারে না। হঠকারী পদক্ষেপ করেন। ভাবনা-চিন্তা না করেই অনেক সময় এমন কাজ করেন, যা পরে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।

ADHD আবার দু'ধরনের হতে পারে, ১) শিশুদের, ২) প্রাপ্তবয়স্কদের। পরিবারের কারও ADHD থাকলে, সন্তানও এই রোগে আক্রান্ত হতে পারেন। জিনগত ভাবে হতে পারে যেমন, তেমনই রাসায়নিক প্রতিক্রিয়া থেকেও এই সমস্যা দেখা দেওয়ার নজির রয়েছে। এক্ষেত্রে মস্তিষ্কের সঙ্গে ডোপামিনের সমীকরণে সমস্যা দেখা দেয়। উৎকণ্ঠা, অবসাদ এই রোগের লক্ষণ হতে পারে।

কেউ কেউ নিজে থেকে নিজের রোগ নির্ণয় করতে যান। কিন্তু ADHD-র ক্ষেত্রে Rehabilitation Council of India-র স্বীকৃতিপ্রাপ্ত ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা সাইকায়াট্রিস্টই রোগ নির্ণয় করতে পারেন। এক্ষেত্রে রোগীকে দিনের পর দিন পরীক্ষা করেন, তাঁর অতীত জানেন। ADHD-র ওষুধ রয়েছে। পাশাপাশি, আচার-আচারণ, জীবনযাপনেও পরিবর্তন ঘটানো হয়। চলে থেরাপি।  

বহু সিরিয়াল, সিরিজ এবং সিনেমায় অভিনয় করলেও, দর্শকদের কাছে বরুণ আজও ASR. 'ইস প্য়ায়ার কো ক্যায়া নাম দুঁ' সিরিয়ালে তাঁর অভিনীত চরিত্রটি আজও বিপুল জনপ্রিয়।

সেরা শিরোনাম

Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget