এক্সপ্লোর

রাস্তায় পড়ে অসুস্থ বৃদ্ধা, চিকিৎসার দায়িত্ব নিলেন দেব

হাসপাতালের বিছানায় শুয়ে অসুস্থ শীর্ণকায় বৃদ্ধা। সেই ছবিই এখন এক মানবিকতার গল্প বলছে। নিজের ফেসবুক প্রোফাইলে সেই বৃদ্ধার ছবি শেয়ার করে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন দেব। কিন্তু ঘটনাটা ঠিক কী?

কলকাতা: হাসপাতালের বিছানায় শুয়ে অসুস্থ শীর্ণকায় বৃদ্ধা। সেই ছবিই এখন এক মানবিকতার গল্প বলছে। নিজের ফেসবুক প্রোফাইলে সেই বৃদ্ধার ছবি শেয়ার করে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন দেব। কিন্তু ঘটনাটা ঠিক কী?

গত ২৪ মে এই বৃদ্ধার সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন অরিজিৎ মুখোপাধ্যায় নামে এর ব্যক্তি। সেখানে দেখে যায়, রাস্তার ওপর কোনোমতে মাথা গোঁড়ার ঠাঁই করে রয়েছেন বৃদ্ধা। অরিজিৎ আরও লেখেন, গতবছর আমফানের সময় এই বৃদ্ধাকে অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে বাঁচিয়েছিলেন তাঁরাই। কিন্তু এবারের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। এইবছর ভাঙা কোমরের কারণে নড়াচড়া করবার শক্তি প্রায় হারিয়েছেন বৃদ্ধা। কিন্তু ইয়াসের আগে তাঁকে রক্ষা করতে ফের ঝাঁপিয়ে পড়েন অরিজিৎ অন্যান্যরা। এই বৃদ্ধাকে নানি সম্মোধন করে গোটা ঘটনার বিবরণী ও ছবি ফেসবুকে শেয়ার করেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় থেকেই গোটা ঘটনার কথা জানতে পারেন দেব। 

তাঁর উদ্যোগেই ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সোশ্যাল মিডিয়ায় ফের পোস্ট করে অরিজিৎ জানান, 'নানিজী ভালো আছেন। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। খুব তাড়াতাড়ি তাঁর অস্ত্রোপচারও করা হবে।' সেইসঙ্গে এই সমস্ত উদ্যোগ নেওয়ার জন্য দেবকে ধন্যবাদ জানান তিনি। তাঁর পোস্ট থেকেই জানা যায়, ওই বৃদ্ধার চিকিৎসা সংক্রান্ত সমস্ত খরচ বহন করার দায়িত্ব নিয়েছেন দেব স্বয়ং। সোশ্যাল মিডিয়ায় অরিজিতের এই পোস্টটি শেয়ার করে ওই বৃদ্ধার সুস্থতা কামনাও করেছেন দেব।

এই খবর সামনে আসতেই দেবের সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ে সাধুবাদে। অনেকেই তাঁর এই কাজের জন্য প্রশংসা করেন তাঁর।

এই প্রথম নয়, করোনা পরিস্থিতিতে এর আগেও সাধারণ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়েছেন অভিনেতা। সম্প্রতি টলি টেলস ও সর্দারনি পরমজিত কৌর মেডিকেল ট্রাস্টের সঙ্গে হাত মিলিয়েছেন দেব। প্রতিদিন এখান থেকে বিনামূল্যে খাবার সরবরাহ করা হচ্ছে করোনা আক্রান্তদের। কোন জায়গা থেকে থেকে খাবার সংগ্রহ করতে হবে সেই ঠিকানাও দিয়েছিলেন দেব। আপাতত ৫০জনের খাবারের আয়োজন করা হয়েছে। কিন্তু চাহিদা বাড়লে এই সংখ্যাও বাড়ানো হবে বলে জানিয়েছেন দেব।

">

সেরা শিরোনাম

Laughtersane Niranjan: 'সমালোচনা আর ঘৃণার মধ্যে পার্থক্য রয়েছে..', বিগ বসের ঘরে 'লাফটারসেন' নিরঞ্জন, ট্রোলিং নিয়ে সরব টিম
'সমালোচনা আর ঘৃণার মধ্যে পার্থক্য রয়েছে..', বিগ বসের ঘরে 'লাফটারসেন' নিরঞ্জন, ট্রোলিং নিয়ে সরব টিম
Big Boss Bangla: 'ওর পরিকল্পনা নয়, ভুল বুঝবেন না..', বিগ বসের ঘরে সৌরভ, কেন এই কথা হঠাৎ বললেন দর্শনা?
'ওর পরিকল্পনা নয়, ভুল বুঝবেন না..', বিগ বসের ঘরে সৌরভ, কেন এই কথা হঠাৎ বললেন দর্শনা?
Tollywood News: শাহরুখের সিনেমার মুখোমুখি দেব এবং শিবপ্রসাদের সিনেমা! ক্রিসমাসেও শো দখলের লড়াই জারি?
শাহরুখের সিনেমার মুখোমুখি দেব এবং শিবপ্রসাদের সিনেমা! ক্রিসমাসেও শো দখলের লড়াই জারি?
Shiboprosad Mukherjee: ভরসা জোগাল 'সাধক বামাক্ষ্যাপা'? শাহরুখের 'কিংগ'-এর সঙ্গেই শিবপ্রসাদের ছবি নিয়ে আসছেন সুমন
ভরসা জোগাল 'সাধক বামাক্ষ্যাপা'? শাহরুখের 'কিংগ'-এর সঙ্গেই শিবপ্রসাদের ছবি নিয়ে আসছেন সুমন

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget