এক্সপ্লোর

কুস্তির শট দেখে হাততালি দিয়ে উঠেছিলেন কুস্তিগীরেরা, প্রকাশ্যে দেবের প্রস্তুতির ভিডিও

সোশ্যাল মিডিয়ায় 'গোলন্দাজ' ছবির জন্য নিজের প্রস্তুতির ছোট্ট ভিডিও ভাগ করে নিলেন দেব ওরফে রুপোলি পর্দার নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী

কলকাতা: ব্যাকগ্রাউন্ডে বাজছে সদ্য় মুক্তি পাওয়া গান 'যুদ্ধাং দেহি', আর কুস্তির ফ্লোরে লড়ছেন দুই কুস্তিগীর। ভুল হল, একজন কুস্তিগীর, আরেকজন অভিনেতা। তবে ফারাক করা কঠিন। কারণ অভিনেতা কুস্তিগীরকে তুলে পাকা খেলোয়াড়েপর মত আছড়ে ফেললেন মাটিতে। সোশ্যাল মিডিয়ায় 'গোলন্দাজ' ছবির জন্য নিজের প্রস্তুতির ছোট্ট ভিডিও ভাগ করে নিলেন দেব ওরফে রুপোলি পর্দার নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী।

গতকালই মুক্তি পেয়েছে এসভিএফের ব্যানারে তৈরি 'গোলন্দাজ' ছবির প্রথম গান 'যুদ্ধং দেহি'। কথায়, খুনসুটিতে উঠে এল 'গোলন্দাজ' এর নেপথ্য কাহিনী। বাংলার ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীকে নিয়ে ছবির গল্প বুনেছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। গান মুক্তির দিন মঞ্চে উঠেই দেবের স্বীকারোক্তি, 'অর্ধেকের বেশি বাঙালি জানেনই না আমাদের ফুটবলের জনকের গল্প। এই ছবির চিত্রনাট্য আসার আগে আমিও জানতাম না। কিন্তু ধ্রুবদা যেভাবে এই গল্পটা বলার দায়িত্ব নিয়েছেন তা অবশ্যই প্রশংসার দাবি রাখে।'

অন্যদিকে ফুটবলের পাশাপাশি ছবিতে জমে উঠেছে দেব আর ঈশা সাহার রসায়ন। এদিন নায়িকার কথা উল্লেখ করতেও ভোলেন না দেব। বলেন, 'ঈশা এই সময়ের একজন অন্যতম শক্তিশালী অভিনেত্রী। আর ধ্রুবদার পরপর তিনটি ছবির নায়িকা ও। অদ্ভুত ব্যপার ওর সঙ্গে পর্দায় আমায় ভালোই মানিয়েছে। সব প্রজন্মের নায়িকাদের সঙ্গে পর্দায় মানানো কিন্তু ভালো।' কথা শেষ করেই হেসে ফেলেন দেব।

আর শ্য়ুটিং এর গল্পের ঝুলি খোলেন পরিচালক নিজেই। তাঁর কথায়, 'নগেন্দ্রপ্রসাজ সর্বাধিকারীর সঙ্গে দেবের অদ্ভুত সাদৃশ্য রয়েছে। তাই ওকে ছাড়া আমি এই ছবি করার কথা ভাবতেই পারতাম না।' এরপর শ্যুটিং ফ্লোরের দুটি ঘটনার কথা তুলে ধরেন ধ্রুব। ক্যামেরার সামনে ফুটবল খেলতে গিয়ে পায়ের আঙুলে চোট লাগে দেবের। সেই চোট অগ্রাহ্য করেই টানা দু দিন ফুটবল খেলার দৃশ্যের শ্যুটিং করেন দেব। তৃতীয় দিন চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ পান পর্দার নগেন্দ্রপ্রসাদ। পরীক্ষা করে দেখা যায়, পায়ের আঙুল ভেঙে গিয়েছে দেবের। মঞ্চে এই কথা শুনে তৎক্ষণাদ দেবের স্বীকারোক্তি, তিনি ফুটবল খেলতে জানেন না বলেই এই কাণ্ড করেছিলেন।

ট্রেলারেই দেখা গিয়েছে একটি কুস্তির দৃশ্যের ঝলক। ধ্রুব বলছেন, 'শেষদিনের শ্যুটিং ছিল ওটা। প্রথম শট দিতে দিতেই দেব হঠাৎ হাত নাড়তে শুরু করে। প্রশিক্ষণ নিলেও, দেব তো কুস্তিগীর হয়ে যায়নি। ওর বিপরীতে একজন পেশাদার কুস্তিগীর। তাঁর হাঁটু এসে লাগে দেবের পাঁজরে। নিঃশ্বাস নিতে পারছিলেন না দেব। মুহূর্তের মধ্যে ফুলে লাল হয়ে যায় পাঁজর। মাত্র আধঘণ্টার বিশ্রাম নিয়েছিলেন দেব। তারপর সেই আঘাত নিয়েই রাত ৩টে পর্যন্ত টানা শ্যুটিং চলেছিল। শট শেষ হয়ে যাওয়ার পর সমস্ত কুস্তিগীররা উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছিলেন দেবের কুস্তি দেখে।'

আজ সোশ্যাল মিডিয়ায় সেই কুস্তির প্রস্তুতির ভিডিওই ভাগ করে নেন দেব। লেখেন, ' আমি 'গোলন্দাজ' ছবিটির জন্য নিজের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে চেষ্টা করেছি। আশা করি আমি এই চরিত্রটার প্রতি সুবিচার করতে পেরেছি। আমার কুস্তির কোচতে আন্তরিক ধন্যবাদ'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vikram Chatterjee: এতদূর এগিয়েও....কেরিয়ারে বড় সিদ্ধান্ত নিলেন বিক্রম চট্টোপাধ্যায়! সরে দাঁড়ালেন...
এতদূর এগিয়েও....কেরিয়ারে বড় সিদ্ধান্ত নিলেন বিক্রম চট্টোপাধ্যায়! সরে দাঁড়ালেন...
Soumitrisha Kundoo: 'নারীকেন্দ্রিক কাজ বিশেষ পছন্দ', ফের নতুন কাজ ফিরছেন সৌমিতৃষা কুণ্ডু
'নারীকেন্দ্রিক কাজ বিশেষ পছন্দ', ফের নতুন কাজ ফিরছেন সৌমিতৃষা কুণ্ডু
অভিনেত্রী ত্বিশার মৃত্যুতদন্তে বিরাট মোড় ! ঘটে গেল বড় ঘটনা, সব ফাঁস হবে 'টানেল ভিউ' ম্যাপিং-এ?
অভিনেত্রী ত্বিশার মৃত্যুতদন্তে বিরাট মোড় ! ঘটে গেল বড় ঘটনা, সব ফাঁস হবে 'টানেল ভিউ' ম্যাপিং-এ?
Honey Singh: মাদকাসক্ত হয়ে পড়েছিলেন, কাজ করতে পারছিলেন না... কঠিন সময়ে হানি সিংহ কাকে পাশে পেয়েছিলেন?
মাদকাসক্ত হয়ে পড়েছিলেন, কাজ করতে পারছিলেন না... কঠিন সময়ে হানি সিংহ কাকে পাশে পেয়েছিলেন?

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget