এক্সপ্লোর

Amitabh Dayal Death: কোভিডকে জয় করেও হৃদরোগে প্রয়াত অভিনেতা অমিতাভ দয়াল

প্রয়াত বলিউড অভিনেতা অমিতাভ দয়াল (Amitabh Dayal)। হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫১ বছর।

মুম্বই: প্রয়াত বলিউড অভিনেতা অমিতাভ দয়াল (Amitabh Dayal)। হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫১ বছর।

একসময় অমিতাভ বচ্চনের (Amitabh Bacchan) সঙ্গে রুপোলি পর্দা ভাগ করেছেন অমিতাভ দয়াল। সর্বভারতীয় সংবাদমাধ্যমকে পরিচালক-প্রযোজক ও অমিতাভ দয়ালের স্ত্রী মৃণালিনী জানিয়েছেন, গত ১৭ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হন অমিতাভ। তার পর থেকেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার ভোর সাড়ে ৪টে নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

গত ১৭ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হন তিনি। সেই সময় তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বুধবার ভোর সাড়ে ৪টে নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতালে ভর্তি থাকাকালীন করোনায় আক্রান্ত হন। দিন কয়েকের মধ্যেই নেগেটিভও হয়ে যান।

আরও পড়ুন: বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি কমেডিয়ান সুনীল গ্রোভার

কিছুদিন আগেই হাসপাতালে বিছানায় শুয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন অভিনেতা। নাকে, হাতে নল লাগানো অবস্থায় দেখা যায় তাঁকে। জীবনের শেষ ভিডিয়োতে সকলকে ইতিবাচক থাকার বার্তা দিয়েছিলেন।

মুম্বইয়ে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে। মৃণালিনীর কথায় জানা গেল, মুম্বইয়ে অমিতাভের সৎকার করা হবে। অভিনেতার পরিবার চণ্ডীগড়ে থাকেন। তাঁদের জন্য অপেক্ষা করা হচ্ছে বলে জানালেন প্রয়াত অভিনেতার স্ত্রী। পরিবারের অন্যান্য সদস্যরা চণ্ডীগড়ে থেকে আসছেন, প্রয়াত অভিনেতার শেষ যাত্রায় সামিল হতে।

‘বিরুদ্ধ’ ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। এই ছবির জন্য দর্শকমহলে দারুণ খ্যাতিও অর্জন করেছিলেন। কাজ করেছেন ‘ইয়ে দিল্লাগি’, ‘রংদারি’, ‘কগার: লাইফ অন দ্য এজ’এর মতো ছবিতে। 

অন্যদিকে,

 জনপ্রিয় কমেডিয়ান এবং অভিনেতা সুনীল গ্রোভার (Sunil Grover) হাসপাতালে ভর্তি। বুকে ব্যথা নিয়ে তাঁকে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ৪৪ বছর বয়সী কমেডিয়ান অভিনেতার হার্ট সার্জারির কথাও জানা যাচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, 'বুকে ব্যথা হওয়ার কারণে ভর্তি হতে হয় সুনীল গ্রোভারকে (Sunil Grover)। তাঁর হৃদযন্ত্রে অপারেশন হয়েছে। অপারেশনের পর এখন ভালো রয়েছেন কমেডিয়ান অভিনেতা।' জানা যাচ্ছে, একটি ওয়েব সিরিজের (Web Series) শ্যুটিং করাকালীনই বুকে ব্যথা অনুভব করেন সুনীল গ্রোভার। সঙ্গে সঙ্গে তাঁকে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করতে হয়। চিকিৎসকরা হৃদযন্ত্রে অপারেশনের সিদ্ধান্ত নেন। হার্ট সার্জারির পর অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget