এক্সপ্লোর

অনুরাগের গ্রেফতারি চাই, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে মহারাষ্ট্রের রাজ্যপালের কাছে ধর্ষণের অভিযোগ তোলা পায়েল ঘোষ

ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় কাশ্যপের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ধর্ষণ, মহিলাকে আক্রমণ বা অপরাধমূলক বলপ্রয়োগ, অন্যায়ভাবে বন্দি করে রাখা সহ আরও কয়েকটি গুরুতর ধারায় অভিযোগ আনা হয়েছে।

মুম্বই: ধর্ষণে অভিযুক্ত বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাতে চলেছে মুম্বই পুলিশ? সূত্রের দাবি তেমনই। গত সোমবার পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে এফআইআর দায়ের করেছিলেন অভিনেত্রী তথা মডেল পায়েল ঘোষ। দ্রুত তদন্তের দাবিতে পুলিশ অফিসারদের সঙ্গে দেখাও করেন তিনি। দ্রুত বিচারের ব্যবস্থা না হলে, তিনি অনশনে বসবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন পায়েল। আজ রাজ্যসভা সদস্য তথা কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালের সঙ্গে মহারাষ্ট্রের রাজ্যপাল বি এস কোডিয়ারির সঙ্গে দেখা করে কাশ্যপের গ্রেফতারি দাবি করেন পায়েল। আধঘন্টার বৈঠকের পর আঠওয়াল সাংবাদিকদের বলেন, রাজ্যপাল এ নিয়ে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় কাশ্যপের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ধর্ষণ, মহিলাকে আক্রমণ বা অপরাধমূলক বলপ্রয়োগ, অন্যায়ভাবে বন্দি করে রাখা সহ আরও কয়েকটি গুরুতর ধারায় অভিযোগ আনা হয়েছে। ২০১৩ সালে কাশ্যপের ইয়ারি রোডের বাড়িতে পায়েলকে যৌন হেনস্থার শিকার হতে হয়েছিল বলে অভিযোগ। পরিচালকের বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবট্যান্সসেস অ্যাক্টের ধারাতেও অভিযোগ এনেছেন পায়েল। যৌন হেনস্থার অভিযোগে পায়েলের পাশে দাঁড়িয়ে আঠওয়াল সোমবার সাংবাদিক সম্মেলনে হুঁশিয়ারি দেন, মু্ম্বই পুলিশ যেন দ্রুত তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়, না হলে তাঁর দল রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া বিক্ষোভ দেখাবে। পায়েলকে তাঁর দল সুরক্ষা দেবে বলেও জানান তিনি। এমনকি কাশ্যপের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও চিঠি লিখবেন বলেও জানান তিনি। গত কয়েকদিন ধরে কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে সরগরম বলিউড। দ্বিধাবিভক্ত সোশ্যাল মিডিয়াও। সোমবার দিনভর ট্যুইটারে ট্রেন্ডিং ছিল #জাস্টিসফরপায়েলঘোষ। বিজেপির একাধিক নেতা পায়েলের সমর্থনে সুর চড়িয়েছেন। এখনও কেন কাশ্যপকে গ্রেফতার করা হল না সে প্রশ্নও তুলেছেন তাঁরা। অন্যদিকে বলিউড আবারক ঝুঁকে অনুরাগের দিকে। পরিচালকের দুই প্রাক্তন স্ত্রী, অভিনেত্রী তাপসী পান্নু, রিচা চাড্ডারা অনুরাগের পাশে দাঁড়িয়েছেন। ধর্ষণ বা যৌন হেনস্থার অভিযোগ অস্বীকার করেছেন কাশ্যপও। রাজনৈতিক উদ্দেশ্যেই তাঁর বিরুদ্ধে এধরনের অভিযোগ আনা হয়েছে বলেও একাংশের মত।

সেরা শিরোনাম

Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Imran Khan Leave India Notice: হঠাৎ রাজ ঠাকরের কাছে আমির খান, ভাগ্নে ইমরানকে দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ সরকারের, জোর গুঞ্জন
হঠাৎ রাজ ঠাকরের কাছে আমির খান, ভাগ্নে ইমরানকে দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ সরকারের, জোর গুঞ্জন
Tiger Shroff: 'সলমন খানের সঙ্গে কাজ করলেই..', টাইগার শ্রফের ওপর গুলি চালানোর ঘটনার নেপথ্য কারণ কী? প্রকাশ্যে এল..
'সলমন খানের সঙ্গে কাজ করলেই..', টাইগার শ্রফের ওপর গুলি চালানোর ঘটনার নেপথ্য কারণ কী? প্রকাশ্যে এল..
Tiger Shroff: জুহুতে টাইগার শ্রফের ওপর চলল গুলি! আহত ৩, কেমন আছেন অভিনেতা?
জুহুতে টাইগার শ্রফের ওপর চলল গুলি! আহত ৩, কেমন আছেন অভিনেতা?

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget