এক্সপ্লোর

Rajpal Yadav: গেরুয়া পতাকা হাতে, মুখে ঘন ঘন 'জয় শ্রী রাম' ধ্বনি! নাচে মাতোয়ারা রাজপাল যাদব

Ram Mandir Inauguration: রামমন্দিরের উদ্বোধন করে রামলালার প্রাণপ্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই বিশেষ দিনে উচ্ছ্বসিত অভিনেতা রাজপাল যাদব। 'রাম আয়েঙ্গে...' গানের তালে নাচ অভিনেতার।

নয়াদিল্লি: উৎসবের মেজাজে অভিনেতা রাজপাল যাদব (Rajpal Yadav)। অযোধ্যায় রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা (Ram Mandir Inauguration) উৎসবের পর আনন্দে মাতলেন অভিনেতা। উদযাপনের আবহে মাতলেন নাচে, ভাইরাল হয়েছে তেমনই একটি ভিডিও (Rajpal Yadav Dance Video)। 

রামমন্দিরের উদ্বোধনে উচ্ছ্বসিত রাজপাল যাদব

রামমন্দিরের উদ্বোধন করে রামলালার প্রাণপ্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই বিশেষ দিনে উচ্ছ্বসিত অভিনেতা রাজপাল যাদব। নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন একের পর এক ভিডিও। 

অভিনেতাকে গেরুয়া পতাকা হাতে আনন্দের নাচে মাততে দেখা গেল একটি ভিডিওয়। বারবার তাঁর মুখে শোনা গেল 'জয় শ্রী রাম' ধ্বনি। এরপরের একটি ভিডিওয় দেশবাসীকে শুভেচ্ছা জানান তিনি। তার শেষেও বললেন 'জয় শ্রী রাম'। তাঁর আশেপাশের সকলেই মাতলেন আনন্দে। এরপর তাঁর আনন্দ উদযাপনের নানা মুহূর্তের কোলাজ দিয়ে একটি ভিডিও পোস্ট করেন তিনি। তাঁর নাচের ভিডিও যদিও হুড়মুড়িয়ে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rajpal Naurang Yadav (@rajpalofficial)

রামলালার প্রাণপ্রতিষ্ঠার পর উচ্ছ্বসিত কঙ্গনা, পোস্ট করলেন ভিডিও

সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। সেখানে তাঁকে চিৎকার করে 'জয় শ্রী রাম' ধ্বনি তুলতে শোনা যায়। অযোধ্যায় রামমন্দির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের অংশ ছিলেন তিনি। ভিডিও পোস্ট করে এদিন অভিনেত্রী ক্যাপশনে লেখেন, 'রাম এসে গিয়েছেন'। এদিন অভিনেত্রীর পরনে ছিল ভারী জমকালো ঘিয়ে রঙের শাড়ি, কমলা ব্লাউজ। পোশাকে ছিল ভারী কারুকার্য। তাঁর সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঙ্গোলি চান্ডেল। 

আরও পড়ুন: Ram Mandir Inauguration: আমন্ত্রণ পেয়েও রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারলেন না যে তারকারা

কঙ্গনা রানাউত এদিন সুসজ্জিত রামমন্দিরের সামনে থেকে একাধিক ছবি ও ভিডিও পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, 'এই জন্মভূমি হচ্ছে পরম পূজ্য শ্রী রামের... জয় শ্রী রাম।' আজকের মূল অনুষ্ঠানের দুই দিন আগে অযোধ্যায় পৌঁছে গিয়েছিলেন কঙ্গনা। রবিবার তিনি সেখানে যজ্ঞে অংশ নেন এবং সাধুসন্ন্যাসীদের সান্নিধ্যে সময় কাটান। অনুষ্ঠান শুরুর আগে পিটিআইকে অভিনেত্রী বলেন, 'আমি এখানে আমার গুরু রামভদ্রচার্য্য জির সঙ্গে দেখা করতে এসেছি। ভগবান হনুমানের নামে বহু পুরোহিত আচার পালন করছেন ও মন্ত্রোচ্চারণ করছেন। এখানের শক্তি অসাধারণ। এটা আমার সৌভাগ্য যে এই অনুষ্ঠানের অংশ হতে পারছি। আমরা সকলেই রামলালা জির আগমনের প্রস্তুতি নিতে ব্যস্ত। গোটা অযোধ্যা সেজে উঠেছে ফুলে ফুলে তাঁকে স্বাগত জানাতে। ঈশ্বর রামচন্দ্র যেন আমাদের আশীর্বাদ করেন। জয় শ্রী রাম!'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
Nushrratt Bharuccha: অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
Rajpaal Yadav: চেক বাউন্স মামলায় সামান্য স্বস্তি রাজপাল যাদবের, পেলেন বিশেষ অনুমতি
চেক বাউন্স মামলায় সামান্য স্বস্তি রাজপাল যাদবের, পেলেন বিশেষ অনুমতি

ভিডিও

Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Rajdanga Naba Uday Sangha | হারিয়ে যেতে থাকা প্রকৃতিকে ফিরিয়ে আনাই এই পুজোর থিম | ABP ANANDA LIVE
Shiv Mandir | ভিন্ন সংস্কৃতি প্রয়োগে সেরার পুজো শিরোপা জিতে নিল শিবমন্দির | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget