এক্সপ্লোর

Rio Kapadia Demise: ৬৬ বছর বয়সে প্রয়াত শাহরুখ-আমিরের সহ অভিনেতা রিও কপাডিয়া

Rio Kapadia Demise: মাত্র ৬৬ বছরে প্রয়াত হলেন অভিনেতা রিও কপাডিয়া। সোশ্যাল মিডিয়ায় আর অভিনেতার মৃত্যুর খবর দিয়েছেন তাঁরই এক বন্ধু।

মুম্বই: 'চক দে ইন্ডিয়া' (Chak De India), 'দিল চাহতা হ্যায়' (Dil Chahata Hai) বা 'মর্দানি' (Mardaani).. একাধিক সুপারহিট বলিউড ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন তিনি। মাত্র ৬৬ বছরে প্রয়াত হলেন অভিনেতা রিও কপাডিয়া (Rio Kapadia)। সোশ্যাল মিডিয়ায় আর অভিনেতার মৃত্যুর খবর দিয়েছেন তাঁরই এক বন্ধু।

সূত্রের খবর, গতকাল অর্থাৎ ১৩ সেপ্টেম্বর প্রয়াত হয়েছেন অভিনেতা। আগামীকাল, অর্থাৎ সেপ্টেম্বরের ১৫ তারিখ গুরুগ্রামের শিব ধাম শ্মশানভূমিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। প্রয়াত অভিনেতার স্ত্রী ও দুই সন্তান রয়েছেন। তাঁর স্ত্রীয়ের নাম মারিয়া ফারাহ (Maria Farah) ও দুই পুত্রের নাম আমিন ও বীর। 

কেবল বড়পর্দা নয়, ওয়েব সিরিজেও পা রেখেছিলেন রিও। 'মেড ইন হেভেন সিজন ২' (Made in Heaven Season 2)-তেও নাকি দেখা গিয়েছে রিওকে। এছাড়াও স্বপ্নে সুহানে লকড়পনকি ও মহাভারত ধারাবাহিকে ছোটপর্দায় দেখা গিয়েছিল এই অভিনেতাকে। এছাড়াও দীর্ঘদিন ধরে বিভিন্ন হিট ছবির পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন রিও। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীরা। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সুইটজারল্যান্ডে ছুটি কাটানোর ছবি শেয়ার করেছিলেন রিও। তিনি যে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এমনও নয়। তাই অভিনেতার প্রয়াণে অবাক হয়েছেন একাংশ। রিও জনপ্রিয়তা পেয়েছিলেন মূলত হিন্দি ছবি থেকেই। 'চক দে ইন্ডিয়া', 'দিল চাহতা হ্যায়', 'মর্দানি', ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘খুদাহাফিজ়’-এর মতো ছবিতে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি। ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’ এবং ‘কুসুম’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকেও অভিনয় করেছিলেন রিও। তাঁকে দেখা গিয়েছিল ‘সুরাগ: দ্য ক্লু’ ধারাবাহিকেও। 'মেড ইন হেভেন' ছাড়াও 'বিগ বুল' সিরিজে অভিনয় করেছিলেন রিও। 

নিজের কেরিয়ারে তিনি যে যে চরিত্রে অভিনয় করেছেন, তার মধ্যে অন্যতম ছিল 'চক দে ইন্ডিয়া'। শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত এই ছবিতে নজর কেড়েছিলেন রিও কপাডিয়া।

 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rio Kapadia (@riokapadia)

আরও পড়ুন: Jawan: ছোট চরিত্র, তবু কেন 'জওয়ান'-এ কাজ করতে এক কথায় রাজি হয়েছিলেন সানিয়া মলহোত্র?

     

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget