এক্সপ্লোর

Aindrila Sharma Cancer: রেডিয়েশান শেষ, ক্যানসারের সঙ্গে ঐন্দ্রিলার লড়াইয়ের কথা লিখছেন সব্যসাচী

কেমন আছেন ঐন্দ্রিলা? সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করে ঐন্দ্রিলার অদ্ভুত মানসিক শক্তির কথা লিখলেন সব্যসাচী।

কলকাতা: বছরের শুরুতেই দুঃসংবাদ পেয়েছিল বিনোদন জগত। ছটফটে হাসিখুশি মেয়েটা ক্যানসারে আক্রান্ত। ছোটপর্দার অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার অসুস্থতার খবর মনখারাপ করিয়ে দিয়েছিল সবার। তবে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করতে অভিনেত্রী সর্বদা পাশে পেয়েছিলেন প্রেমিক সব্যসাচী চৌধুরীকে। কেমন আছেন ঐন্দ্রিলা? সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করে ঐন্দ্রিলার অদ্ভুত মানসিক শক্তির কথা লিখলেন সব্যসাচী।

ফেব্রুয়ারি মাসে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ঐন্দ্রিলার একটি ভিডিও। তাতে দেখা যায়, সাদা বিছানায় শুয়ে আছেন অভিনেত্রী ঐন্দিলা শর্মা। কয়েক মূহূর্তেই রেকর্ড ভিউ হয়েছিল সেই ভিডিওর। কিন্তু এই ভিডিও কোনও ফটোশ্যুট বা সিনেমার শ্যুটিংয়ের নয়, হাসপাতালের বেডের। দিল্লির অ্যাপলো হাসপাতালের বিছানায় শুয়ে ভিডিও করে ঐন্দ্রিলা জানিয়েছিলেন, ক্যানসারে আক্রান্ত তিনি। তারপর নিরন্তর লড়াই। ক্যানসারের ফলে পিঠ ছাপানো লম্বা চুল কেটে ফেলেছিলেন তিনি। শেয়ার করেছিলেন সেই ছবিও। এমনকি ঐন্দ্রিলার পাশে দাঁড়াতে নিজের চুল কেটে ফেলেছিলেন সব্যসাচীও।

আজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সব্যসাচী লেখেন, 'জুলাই মাসটা খুবই সংকটে কেটেছে। ২৫ টা রেডিয়েশন এই মাসেই দেওয়া হয়েছে। আজ ছিল রেডিয়েশনের শেষ দিন। একসঙ্গে চলেছে কেমোথেরাপি। যেহেতু সমানতালে দুটোই চলছিল, বেশ কিছু ওষুধপত্রের অদলবদল ঘটে। চিকিৎসার কারণেই ঐন্দ্রিলা মাঝে কিছুদিন প্রচন্ড দুর্বল হয়ে পড়ে। ডব্লুবিসি কাউন্ট অনেক কম থাকার ফলে শরীর অসার হয়ে যাচ্ছিল। মায়ের সাহায্য ছাড়া কোনো কাজই করতে পারত না। তবে সমস্ত দুর্বলতা সামলে ও এখন সুস্থ আছে। প্রচন্ড খুশি যে রেডিয়েশন শেষ। তবে কেমো চলবে নভেম্বর অবধি।'

ঐন্দ্রিলার স্বাস্থ্যের খবর দেওয়ার সঙ্গে সঙ্গে ভুয়ো খবরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সব্যসাচী। জানালেন, ইউটিউবে হামেশাই ঐন্দ্রিলার স্বাস্থ্য নিয়ে ভুয়ো খবর রটে। একটা ঘটনার কথা তুলে ধরলেন সব্যসাচী। লিখলেন, ' কয়েকদিন আগের কথা, বাইরে পড়ন্ত বিকেলে অঝোরে বৃষ্টি পড়ছে। প্রচন্ড দুর্বল শরীর নিয়ে ঐন্দ্রিলা শুয়ে আছে জানলার ধারে। ওঠার ক্ষমতা নেই, শরীর অবশ। হঠাৎ ফোনটা আমায় দেখিয়ে হাসিমুখে বললো, “এই দেখো, তিন মাস আগে, আমি সবাইকে কাঁদিয়ে চলে গিয়েছি”। বুকটা কেমন জানি মোচড় দিয়ে উঠলো আমার। মানুষ এত নিচ, এত বর্বর। আমার মুখ দেখে নিজেই হেসে বললো, “আহা, রাগ করছো কেন ? এসব ভিডিও না বানালে লোকে দেখবে না তো।' সব্যসাচী যোগ করলেন, 'এমন লৌহকঠিন মনোবল আমি খুব কমই দেখেছি। তাই এখন আর অবাক হই না।'

ক্যানসারের সঙ্গে প্রতিনয়ত লড়াই, কেমোর যন্ত্রণা, তা সত্ত্বেও ঐন্দ্রিলার প্রাণশক্তি অফুরন্ত। হামেশাই নিজের রোগ নিয়ে হালকা চালে মজা করেন অভিনেত্রী। শাসন করলেই বলে ওঠেন, 'এরকম করো না গো, আমি তো একটা অসুস্থ মানুষ.. অপারেশনের রুগী…'। ভালোবাসার মানুষের রোজনামচা লিখতে গিয়ে সব্যসাচীর লাইনে লাইনে আবেগ। 

বিনোদন জগত থেকে শুরু করে অনুরাগীরা চান, একেবারে সুস্থ হয়ে শ্যুটিং ফ্লোরে ফিরুক হাসিখুশি ঐন্দ্রিলা। রোগমুক্তি ঘটুক, যত তাড়াতাড়ি সম্ভব।

">

 

সেরা শিরোনাম

Dev-Jeet: স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
Jeet New Film: জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
Rajesh Sharma Health Update: সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
Rajesh Sharma: শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!
শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!

ভিডিও

TMC News:
TMC News:
Samik Bhattacharya: এঁদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না : শমীক
Baruipur News:
BJP News: বিজেপিতে যোগ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Embed widget