এক্সপ্লোর

ত্বকে ক্যানসার, প্রয়াত অভিনেতা টম অল্টার

মুম্বই: মারা গেলেন বর্ষীয়াণ অভিনেতা টম অল্টার। ক্যানসারে ভুগছিলেন তিনি। গতকাল রাতে মুম্বইতে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৬৭ বছর। স্টেজ ফোর ত্বকের ক্যানসার কেড়ে নিল বিশিষ্ট এই চলচ্চিত্র ও মঞ্চাভিনেতাকে। অসুস্থতার জেরে গত বছর কেটে বাদ দিতে হয় তাঁর বুড়ো আঙুল। তাঁর স্ত্রী ও দুই পুত্র কন্যা রয়েছেন। মার্কিন বংশোদ্ভূত টম অল্টারের জন্ম মুসৌরিতে, পড়াশোনা উডস্টক স্কুল ও ইয়েল বিশ্ববিদ্যালয়ে। পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে স্বর্ণপদক পেয়ে উত্তীর্ণ হন। রামানন্দ সাগরের চরস ছবির মাধ্যমে ১৯৭৬-এ বলিউডে পা রাখা। কাজ করেছেন সত্যজিৎ রায়ের শতরঞ্জ কি খিলাড়ি ও মনোজ কুমারের ক্রান্তি, রিচার্ড অ্যাটেনবোরোর গাঁধী ও ওয়ান নাইট উইথ দ্য কিংয়ের মত ছবিতে। হিট টিভি সিরিয়াল জুনুনে তিনি অভিনয় করেন গ্যাংস্টার কেশব কালসির ভূমিকায়, তা অত্যন্ত জনপ্রিয় হয়। এছাড়াও কাজ করেছেন ভারত এক খোঁজ, জবান সমহালকে ও বেতাল পচিসিতে। ভারতীয় মঞ্চ অভিনেতাদের মধ্যে তিনি অত্যন্ত সম্মানিত নাম। মির্জা গালিব ও মৌলানা আজাদের ভূমিকায় তাঁর অভিনয় উচ্চ প্রশংসিত হয়েছিল। মঞ্চ ও সিনেমায় অবদানের জন্য ২০০৮-এ পদ্মশ্রী পান টম অল্টার। ৩০০-র বেশি ছবি ও অসংখ্য টিভি শো-তে কাজের পাশাপাশি টম ক্রীড়া সাংবাদিকতাও করেছেন। সচিন তেন্ডুলকর যখন দেশের হয়ে খেলাই শুরু করেননি, তখন তিনিই প্রথম ব্যক্তি যিনি টেলিভিশনের জন্য তাঁর সাক্ষাৎকার নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget