এক্সপ্লোর

Sam Manekshaw: স্যাম মানেকশর ১০৯তম জন্মবার্ষিকী, বিশেষ পোস্টে শ্রদ্ধা ভিকি কৌশলের

Bollywood Update: ফিল্ড মার্শাল স্যাম বাহাদুরের বায়োপিকে দেখতে পাওয়া যাবে ভিকি কৌশলকে। পরিচালনা করছেন মেঘনা গুলজার। ভিকির সঙ্গে দেখা যাবে সানিয়া মলহোত্র ও ফতিমা সানা শেখকে।

মুম্বই: আজ, ৩ এপ্রিল, ফিল্ড মার্শাল স্যাম হরমুসজি ফ্রামজি জামশেদজি মানেকশ-র (Field Marshal Sam Hormusji Framji Jamshedji Manekshaw) ১০৯তম জন্মবার্ষিকী। তাঁকে শ্রদ্ধা জানালেন পর্দার 'মানেকশ' অর্থাৎ ভিকি কৌশল (Vicky Kaushal)। সোমবার বিশেষ পোস্ট করলেন তিনি সোশ্যাল মিডিয়ায়। 

মানেকশ-র প্রতি শ্রদ্ধাজ্ঞাপন ভিকি কৌশলের

ইনস্টাগ্রামে ভিকি এদিন 'স্যাম মানেকশ'র মোশন পোস্টার শেয়ার করেন। ভিডিও শেয়ার করে তিনি লেখেন, '১০৯তম জন্মবার্ষিকীতে স্মরণে ফিল্ড মার্শাল স্যাম মানেকশ। জন্মানোর জন্য ধন্যবাদ।' একইসঙ্গে তিনি জানান প্রেক্ষাগৃহে স্যাম বাহাদুর মুক্তি পাবে ১ ডিসেম্বর, ২০২৩ সালে।

মেঘনা গুলজার পরিচালিত ও রনি স্ক্রুওয়ালার প্রযোজনায় এই ছবি তৈরি হচ্ছে। 'স্যাম বাহাদুর' ভারতের প্রথম যুদ্ধ নায়ক ও প্রথম ফিল্ড মার্শাল স্যাম মানেকশর গল্প বলবে। ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে ভিকি কৌশলকে। সঙ্গে থাকবেন সানিয়া মলহোত্র (Sanya Malhotra) ও ফাতিমা সানা শেখ (Fatima Sana Shaikh)।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vicky Kaushal (@vickykaushal09)

ফিল্ড মার্শাল স্যাম হরমুসজি ফ্রামজি জামশেদজি মানেকশ, ওরফে স্যাম বাহাদুর, ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সেনার প্রতিনিধিত্ব করেছেন। সেই সময় মাত্র ১৩ দিনে পাকিস্তান সেনাবাহিনীকে কাবু করেছিলেন তাঁরা। প্রায় ৯৩ হাজার সেনা ও সরকার আত্মসমর্পণ করে। এই ছবির হাত ধরেই ফের একসঙ্গে বড় পর্দায় ফিরতে চলেছেন 'দঙ্গল সিস্টার্স'।  সানিয়াকে দেখা যাবে স্যাম বাহাদুরের স্ত্রী সিল্লু মানেকশর চরিত্রে। অন্যদিকে ফাতিমা সানা শেখ অভিনয় করবেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর (Indira Gandhi) চরিত্রে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vicky Kaushal (@vickykaushal09)

আরও পড়ুন: Kisi Ka Bhai Kisi Ki Jaan: একইসঙ্গে চার শহরে মুক্তি পাচ্ছে 'কিসি কা ভাই কিসি কি জান'-এর পোস্টার

প্রয়াত স্যাম মানেকশ ছিলেন দেশের প্রথম আর্মি অফিসার যাঁকে ফিল্ড মার্শালের পদে উন্নীত করা হয়। 'রাজি' ছবির পর এই ছবিতে দ্বিতীয়বার ভিকি কৌশল ও মেঘনা গুলজার একসঙ্গে কাজ করবেন। 

সেরা শিরোনাম

Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
Imran Khan in CJP Protest: CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের
CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget