এক্সপ্লোর

লকডাউনে বাতিল বিয়ের অনুষ্ঠান, জমানো টাকা করোনা ত্রাণে দান করলেন তারকা যুগল

লকডাউনে বাতিল বিবাহ অনুষ্ঠান। অনুষ্ঠানের টাকা করোনা ত্রাণে দান করলেন তারকা যুগল। বললেন, 'এখন আনন্দ করার সময় নয়!'

মুম্বই: লকডাউনে বাতিল বিবাহ অনুষ্ঠান। অনুষ্ঠানের টাকা করোনা ত্রাণে দান করলেন তারকা যুগল। বললেন, 'এখন আনন্দ করার সময় নয়!' লকডাউনের জেরে স্তব্ধ হয়ে পড়েছে গোটা জনজীবন। করোনা আতঙ্কে ঘরবন্দি হয়ে রয়েছেন সাধারণ মানুষ থেকে তারকারা। অন্য সমস্ত কাজের মতো অনিশ্চয়তার মুখে পড়েছে বহু যুগলের বিবাহও। এদের মধ্যে রয়েছেন ছোটপর্দার অভিনেত্রী পুজা ব্যানার্জী ও কুণাল ভার্মা। করোনা সংক্রমণের জেরে বন্ধ সমস্ত রকম জমায়েত। বাতিল হয়ে গেছে বিয়ের অনুষ্ঠানের দিন। আর তাই, অনুষ্ঠান করার পরিকল্পনা বন্ধ করে বিয়ের জন্য জমানো টাকা করোনা ত্রাণে দেওয়ার কথা ঘোষণা করলেন অভিনেত্রী। নিজেদের একটি পুরনো ছবি শেয়ার করে পুজা লেখেন, 'আজ আমাদের বিয়ের তারিখ ছিল। কিন্তু পরিস্থিতির আঁচ পেয়ে এক মাস আগেই বিয়ের যাবতীয় অনুষ্ঠান বাতিল করে দিয়েছি আমরা।  কিন্তু এক মাস আগেই আমরা আইনতভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আমরা আমাদের বড়দের আশীর্বাদ নিয়ে আমাদের নতুন জীবন শুরু করেছি। আপনাদের আশীর্বাদও আমাদের প্রয়োজন।'
অভিনেত্রী আরও লেখেন, 'আমাজের আনন্দের মুহূর্তেও আমাদের বারবার মনে পড়ছে সেই সমস্ত মানুষদের কথা মনে পড়ছে যারা করোনা অতিমারীর কবলে পড়েছেন বা নিজের প্রিয়জনকে হারিয়েছেন। আমরা আমাদের বিয়ের অনুষ্ঠানের জন্য যে টাকা বরাদ্দ করেছিলাম তা আমরা করোনা ত্রাণ তহবিলে দান করছি। অভিনেত্রী আরও লেখেন, এটা আনন্দ অনুষ্ঠানের সময় নয়। পৃথিবী সুস্থ হয়ে উঠলে আমরা আবার আমাদের প্রিয়জনদের সঙ্গে আবার উৎসব উৎযাপন করব।'

সেরা শিরোনাম

Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
Soumitrisha Kundu: 'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
Srijla Guha: 'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!
'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget