এক্সপ্লোর

Actress Death: সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ ফলোয়ার্স, নাচেও দুর্দান্ত! মাত্র ৩০ বছর বয়সে চলে গেলেন অভিনেত্রী

Actress Death News: অভিনেত্রী দিব্যাঙ্কার বাড়ি উত্তরপ্রদেশে, তাঁর কর্মক্ষেত্র ও সেখানেই। উত্তরপ্রদেশের বুলন্দশহরে জন্ম অভিনেত্রীর।

কলকাতা: বয়স মাত্র ৩০ বছর। এই বয়সে তো চুটিয়ে অভিনয় করারই কথা ছিল তাঁর। কিন্তু মাত্র ৩০ বছর বয়সেই, ঝরে গেল একটা তরতাজা প্রাণ! হৃদরোগে আক্রান্ত হয়ে প্রায়ত হলেন অভিনেত্রী দিব্যাঙ্কা শিরোহী (Divyanka Sirohi)। সূত্র বলছে, মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। পরিস্থিতি গুরুতর বুঝতে পেরেই তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি, হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। 

কে এই দিব্যাঙ্কা শিরোহী?

অভিনেত্রী দিব্যাঙ্কার বাড়ি উত্তরপ্রদেশে, তাঁর কর্মক্ষেত্র ও সেখানেই। উত্তরপ্রদেশের বুলন্দশহরে জন্ম অভিনেত্রীর। চৌধুরি চরণ সিংহ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে, সিকিমের বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন দিব্যাঙ্কা। অভিনেত্রীর এক ভাই এবং দুই বোন রয়েছেন। জন্ম বুলন্দশহরে হলেও, বর্তমানে বাবা, মা ও ঠাকুমার সঙ্গে গাজিয়াবাদে থাকতেন অভিনেত্রী। আঞ্চলিক-স্তরের বিনোদন দুনিয়ায় নিজের যোগ্য়তার জোরেই জায়গা করে নিয়েছিলেন তিনি।

কীভাবে শুরু অভিনয়ের সফর?

মাসুম শর্মার সঙ্গে একাধিক ভিডিওতে দেখা গিয়েছিল দিব্যাঙ্কাকে। তবে তাঁর বিনোদনের সফর শুরু মুলত টিকটক থেকে। সেখান থেকেই অভিনয়ে আসেন দিব্যাঙ্কা। ইনস্টাগ্রামে ১৩ লক্ষ অনুসরণকারী রয়েছে অভিনেত্রীর। সব মিলিয়ে, আঞ্চলিক বিনোদন দুনিয়ায় বেশ পরিচিত নাম হয়ে উঠেছিলেন দিব্যাঙ্কা। অভিনেত্রী একবার জানিয়েছিলেন, নাচের প্রতি তাঁর দীর্ঘদিনের আগ্রহ। সেখান থেকেই অভিনয়ে আসা। নাচের কারণেই অভিব্যক্তিতে তুখোড় ছিলেন তিনি। একের পর এক ভিডিও ভাইরাল হতেই নজরে এসেছিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় মূলত নাচের ভিডিওই আপলোড করতেন অভিনেত্রী। সেই ভিডিওতে প্রচুর ভিউজ় ও হত। কিন্তু মাত্র ৩০ বছর বয়সেই সফর থেমে গেল অভিনেত্রীর। ১৯৯৬ সালের ১৯ নভেম্বর উত্তরপ্রদেশের বুলন্দশহরে জন্মগ্রহণ করেছিলেন অভিনেত্রী। হিসেব অনুযায়ী, মৃত্যুর সময়ে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩০ বছর। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর পুরনো ছবিতে সবাই 'রেস্ট ইন পিস' লিখেছেন। আঞ্চলিক বিনোদন দুনিয়া স্তব্ধ অভিনেত্রীর এইরকমভাবে অকালে চলে যাওয়ায়।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kripa Record (@kriparecord)

আরও পড়ুন: সন্তান আসছে! সুখবর পেয়েই তড়িঘড়ি বিয়ে সেরেছিলেন, ফের মা হতে চলেছেন টলি অভিনেত্রী!

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget