এক্সপ্লোর

Ishita Dutta: পরিবারে আসতে চলেছে নতুন সদস্য, সাধের মিষ্টি ছবি পোস্ট 'দৃশ্যম' অভিনেত্রী ঈশিতার

Ishita Dutta Baby Shower: ২০১৭ সালের ২৮ নভেম্বরে গাঁটছড়া বাঁধেন ঈশিতা দত্ত ও বৎসল শেঠ। ধারাবাহিক 'রিশতোঁ কে সৌদাগর - বাজিগর'-এর শ্যুটিং চলাকালীন একে অপরের প্রেমে পড়েন তাঁরা।

মুম্বই: সন্তানসম্ভবা অভিনেত্রী ঈশিতা দত্ত (Ishita Dutta Seth)। মঙ্গলবার পোস্ট করলেন তাঁর সাধভক্ষণের (baby shower) ছবি। গোটা পরিবারকেই দেখা গেল ছবিতে। বেগুনি রঙের শাড়িতে মিষ্টি দেখাচ্ছে হবু মাকে। 

অভিনেত্রী ঈশিতা দত্তের 'সাধ'

শীঘ্রই বাড়িতে আসতে চলেছে নতুন অতিথি। মা ও বাবা হতে চলেছেন টেলি দম্পতি ঈশিতা দত্ত ও বৎসল শেঠ। মঙ্গলবার নিজের সাধভক্ষণের একগুচ্ছ ছবি পোস্ট করেন অভিনেত্রী। ক্যাপশনে লেখেন, 'ভালবাসা, হাসি, কৃতজ্ঞতা, আনন্দ, আশীর্বাদ... এই দিনটা ঠিক যেমনটা আমরা চেয়েছিলাম তেমনই... আপনাদের সকলের শুভেচ্ছাবার্তা ও ভালবাসার জন্য ধন্যবাদ। অনুষ্ঠানের কিছু মুহূর্ত।'

প্রথম ছবিতেই স্বামীর সঙ্গে পোজ দিলেন ঈশিতা। হাতে প্রপ, 'ড্যাড টু বি' (Dad To Be) ও 'মম টু বি' (Mom To Be)। দুইজনের মুখেই চওড়া হাসি। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ছবিতে অভিনেত্রীকে দত্ত ও শেঠ পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে দেখা গেল। দেখা গেল অভিনেত্রীর দিদি ও অপর অভিনেত্রী তনুশ্রী দত্তকেও। একটি ছবিতে এক বাচ্চাকে আদর করতেও দেখা গেল তাঁকে। একাধিক আচার অনুষ্ঠান পালন করতে দেখা গেল 'দৃশ্যম' অভিনেত্রীকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজলও।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ishita Dutta Sheth (@ishidutta)

শেষ ছবিতে হাসিমুখে বড় কেক কাটতে দেখা গেল দম্পতিকে। ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গে শুভেচ্ছাবার্তায় ভরিয়েছেন নেটিজেনরা। 

এদিন বেগুনি রঙের শাড়িতে ট্র্যাডিশনাল লুকে সেজেছিলেন ঈশিতা দত্ত। অন্যদিকে সাদা কুর্তা প্যান্টে তৈরি হয়েছিলেন বৎসল শেঠ। 

২০১৭ সালের ২৮ নভেম্বরে গাঁটছড়া বাঁধেন ঈশিতা দত্ত ও বৎসল শেঠ। ধারাবাহিক 'রিশতোঁ কে সৌদাগর - বাজিগর'-এর শ্যুটিং চলাকালীন একে অপরের প্রেমে পড়েন তাঁরা। চলতি বছরের ৩১ মার্চ ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে নতুন অতিথি আসার কথা ঘোষণা করেন অভিনেত্রী। খুব শীঘ্রই জীবনের নতুন অধ্যায়ে পা দিতে চলেছেন তারকা দম্পতি। 

আরও পড়ুন: Car Number Plates: লাল-নীল, হলুদ-সবুজ, হরেক রংয়ের সম্ভার, গাড়ির নম্বর প্লেট দেখে বোঝা সম্ভব অনেক কিছুই

অন্যদিকে, সম্প্রতি মুক্তি পেয়েছে 'দৃশ্যম ২'। প্রথম ভাগের মতো এই ছবিতেও অভিনয় করেন ঈশিতা। অজয় দেবগণের মেয়ের চরিত্রেই দেখা যায় তাঁকে। 

সেরা শিরোনাম

Big Boss Bangla: বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
Srijit on Sabyasachi: সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
Sadhak Bamakhyapa: 'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
Ramayana Controversy: রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'
রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget