এক্সপ্লোর

Jaya ahsan: এবার ইউএনডিপি-র শুভেচ্ছা দূত হলেন জয়া আহসান

Jaya ahsan: আগামী দিনে রাষ্ট্রসংঘের উন্নয়ন কর্মসূচি(ইউএনডিপি)বিভিন্ন কাজে শুভেচ্ছা দূত হিসেবে কাজ করবেন জয়া আহসান।এক বছরের জন্য এই দায়িত্ব বর্তেছে তাঁর ওপর।

ঢাকা: রাষ্ট্রসংঘের উন্নয়ন কর্মসূচি (United Nations Development Programme)UNDP-র শুভেচ্ছা দূত নিযুক্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ১লা জানুয়ারি ২০২২ থেকে আগামী এক বছরের জন্য এই গুরু দায়িত্ব বর্তেছে তাঁর ওপর। 

আগামী দিনে রাষ্ট্রসংঘের উন্নয়ন কর্মসূচি(ইউএনডিপি)বিভিন্ন কাজে শুভেচ্ছা দূত হিসেবে কাজ করবেন তিনি। এমনিতেই সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে স্বেচ্ছাসেবক হিসেবে তাঁর অংশগ্রহণ চোখে পড়ে। সেই কারণে বাংলাতেও জয়া আহসানের গুণমুগ্ধের সংখ্যা বাড়ছে।  UNDP-র শুভেচ্ছা দূত হিসেবে তিনি মূলত, 'এসডিজি' অর্জনে সবার সচেতনতা বাড়াতে কাজ করবেন।

শুভেচ্ছা দূতের দায়িত্ব পেয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। জয়া বলেছেন "আমি ইউএনডিপির শুভেচ্ছাদূত হতে পেরে একদিকে যেমন আনন্দিত,  আরেক দিকে ইউএনডিপির সাথে দেশের মানুষের জন্য কাজ করতে পারব ভেবে নিজেকে সম্মানিত মনে করছি। আমাদের এই সুন্দর পৃথিবী রক্ষার জন্য যেই লক্ষ্যমাত্রা যা এসডিজি নামে পরিচিত, তা নির্ধারণ করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে সেটি অর্জন করতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে। আর আমি আমার কাজের মধ্যে দিয়ে এই বিষয়ে সচেতনতা বাড়াতে চেষ্টা করব। যেন আমরা সবাই মিলে বাংলাদেশ-সহ বিশ্বকে আরও সুন্দর, সহনশীল করে গড়ে তুলতে পারি।" 

তবে কেবল এসডিজি-র কাজেই সীমাবদ্ধ থাকবেন না জয়া। দারিদ্র দূরীকরণ, নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন, সহনশীলতা, পরিবেশ, জ্বালানি ও লিঙ্গ সমতা নিয়ে সচেতনতা বাড়ানোর কাজ করবেন এই অভিনেত্রী। এ প্রসঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি, সুদীপ্ত মুখার্জি বলেন, ''এ পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করে তোলা আমাদের সবার অঙ্গীকার। আর এই অঙ্গীকার রক্ষা করতে হলে আমাদের সবাইকে যার যার দায়িত্ব পালন করতে হবে। তবেই কেবল এসডিজি অর্জন করা সম্ভব হবে। জয়া আহসানের মতো একজন, যিনি শুধু জনপ্রিয় শিল্পী নন, পাশাপাশি 
সমাজ উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ, এমন একজন ইউএনডিপির শুভেচ্ছা দূত হওয়াতে আমরা সৌভাগ্যবান । ওনার মাধ্যমে আমাদের কথা এখন দেশ ও দেশের বাইরে মানুষকে আরও বেশি করে পৌঁছানো যাবে। আমাদের লক্ষ্য হবে, সবাই মিলে সুন্দর একটি পৃথিবী গড়ে তোলা। যেখানে কেউ পিছিয়ে থাকবে না।"

বাংলাদেশের মানচিত্র ছাড়িয়ে টলিউডেও এখন পরিচিত নাম জয়া আহসান। ইতিমধ্যেই বেশ কয়েকটি বাংলা ছবিতে নিজের অভিনয় ক্ষমতার জেরে প্রশংসিত হয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিত্যদিন বেড়েই চলেছে তাঁর গুণমুদ্ধের সংখ্যা। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

S. Janaki Passes Away : প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
ED Raids at Shekhar Suman Aide: অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!

ভিডিও

Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও
BJP News: বেহাল রাস্তা, উপপ্রধানকে গোলাপ ফুল BJP-র
Weather News: রথের আগেই তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা ?
Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gautam Gambhir: জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
Kolkata Heavy Rain: দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
FIFA World Cup 2026: ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
Argentina Football Team: মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Embed widget