এক্সপ্লোর

মায়ের সঙ্গে ব্যাডমিন্টন খেলার আবদার ছোট্ট কবীরের, ভিডিও শেয়ার করলেন কোয়েল

গোলাপি নীল পোশাকে ব্যাডমিন্টন কোর্টে মগ্ন কোয়েল মল্লিক। শনিবারের বিকেলে পরিবারের ছোটদের সঙ্গে খেলায় মেতেছেন তিনি। হঠাৎই গুটি গুটি পায়ে মায়ের দিকে এগিয়ে এল একরত্তি ছেলে কবীর।

কলকাতা: গোলাপি নীল পোশাকে ব্যাডমিন্টন কোর্টে মগ্ন কোয়েল মল্লিক। শনিবারের বিকেলে পরিবারের ছোটদের সঙ্গে খেলায় মেতেছেন তিনি। হঠাৎই গুটি গুটি পায়ে মায়ের দিকে এগিয়ে এল একরত্তি ছেলে কবীর। তারপর?

সোশ্যাল মিডিয়ায় আদুরে ভিডিও শেয়ার করে টলি কুইন কোয়েল লিখলেন, 'পরিবারের একদল ছোটদের সঙ্গে আমি যখন ব্যাডমিন্টন খেলতে ব্যস্ত, তখন আমার ছোট্ট সূর্য আমার কাছে এসে একটু মনসংযোগ আকর্ষণের চেষ্টা করছে'। ভিডিওতে দেখা যায়, ছেলে কাথে আসতেই তাকে আদরে ভরিয়ে তোলেন কোয়েল। এমনকি তাকে নিয়েই ফের শুরু করেন ব্যাডমিন্টন খেলতে। কোয়েলের এই মিষ্টি ভিডিওর কমেন্টে ভালোবাসার চিহ্ন এঁকে দিয়েছেন অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। ভালোবাসা জানিয়েছেন দর্শনা বণিক সহ অনেকেই।

কেবল খেলা নয়, চিরকালই বাড়িতে বিভিন্ন পুজোর চল রয়েছে মল্লিক বাড়িতে। ছোট থেকে তাই পুজো দেখে বড় হয়েছেন কোয়েল। ছেলেকেও তাই ছোট থেকে এই সংস্কৃতির সঙ্গেই পরিচয় করিয়ে দিতে চান অভিনেত্রী।

জন্মাষ্টমীর দিন সোশ্যাল মিডিয়ায় কৃষ্ণ পুজো উদযাপনের ছবি ভাগ করে নেন কোয়েল। সেখানে দেখা যাচ্ছে, বাড়িতে পুজোর আয়োজন হয়েছে কোয়েলদের। আর পুজোর জায়গাতেই ছেলে কবীরকে কোলে নিয়ে বসে রয়েছে কোয়েল। কখনও তাঁকে আদর করছেন, আবার কখনও মাথায় গুঁজে দিচ্ছেন ময়ূরের পালক। মা-ছেলের এই মিষ্টি সমীকরণ দেখে আপ্লুত অনুরাগীরাও। তবে ছবিতে স্পষ্ট করে দেখা যায়নি ছোট্ট কবীরের মুখ।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছোট ছোট ভিডিও শেয়ার করে নিজের পুজোর বিভিন্ন অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন কোয়েল। সম্প্রতি একটি ভিডিও শেয়ার করে কোয়েল বলছেন, 'ছোটবেলায় আমি একজন ভগবানকে খুব মেনে চলতাম। তথাস্তু ভগবান। জানি না কোথা থেকে এই ধারণাটা মনে গেঁথে গিয়েছিল। হয়ত ছোট থেকে রামায়ণ, মহাভারত দেখে বড় হয়েছি। সেখানে দেখতাম তথাস্তু বললেই সমস্ত ইচ্ছাপূরণ হয়ে যায়। আমার দৃঢ় বিশ্বাস হয়েছিল, তথাস্তু বলে কোনও ভগবান রয়েছেন।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anik Dutta Last Ride: 'ভূতের ভবিষ্যৎ'-এর খোঁজ আর করবেন না কেউ! পঞ্চভূতে বিলীন অনীক দত্ত, শেষযাত্রায় সঙ্গী রবীন্দ্রসঙ্গীত
'ভূতের ভবিষ্যৎ'-এর খোঁজ আর করবেন না কেউ! পঞ্চভূতে বিলীন অনীক দত্ত, শেষযাত্রায় সঙ্গী রবীন্দ্রসঙ্গীত
Vikram Chatterjee: এতদূর এগিয়েও....কেরিয়ারে বড় সিদ্ধান্ত নিলেন বিক্রম চট্টোপাধ্যায়! সরে দাঁড়ালেন...
এতদূর এগিয়েও....কেরিয়ারে বড় সিদ্ধান্ত নিলেন বিক্রম চট্টোপাধ্যায়! সরে দাঁড়ালেন...
Soumitrisha Kundoo: 'নারীকেন্দ্রিক কাজ বিশেষ পছন্দ', ফের নতুন কাজ ফিরছেন সৌমিতৃষা কুণ্ডু
'নারীকেন্দ্রিক কাজ বিশেষ পছন্দ', ফের নতুন কাজ ফিরছেন সৌমিতৃষা কুণ্ডু
অভিনেত্রী ত্বিশার মৃত্যুতদন্তে বিরাট মোড় ! ঘটে গেল বড় ঘটনা, সব ফাঁস হবে 'টানেল ভিউ' ম্যাপিং-এ?
অভিনেত্রী ত্বিশার মৃত্যুতদন্তে বিরাট মোড় ! ঘটে গেল বড় ঘটনা, সব ফাঁস হবে 'টানেল ভিউ' ম্যাপিং-এ?

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget