এক্সপ্লোর

প্রতিমা, হোম, খিচুড়ি ভোগ, নিজের বাড়িতে সাড়ম্বরে লক্ষ্মী আরাধনায় পায়েল

নিজের বাড়িতেই পুজোর আয়োজন, তবে ছোট নয় মোটেই। প্রতিমা থেকে শুরু করে হোম, ভোগ, আয়োজন ছিল সবকিছুরই। নিজের বাড়িতেই ধনদেবীর আরাধনায় ব্রতী হলেন অভিনেত্রী পায়েল সরকার। 

কলকাতা: নিজের বাড়িতেই পুজোর আয়োজন, তবে ছোট নয় মোটেই। প্রতিমা থেকে শুরু করে হোম, ভোগ, আয়োজন ছিল সবকিছুরই। নিজের বাড়িতেই ধনদেবীর আরাধনায় ব্রতী হলেন অভিনেত্রী পায়েল সরকার। 

এদিন নিজের ফ্ল্যাটেই পুজোর আয়োজন করেন পায়েল সরকার। সাবেকি শাড়ির সঙ্গে হালকা সাজে সেজেছিলেন পায়েল। পুরোহিতের সঙ্গে নিজেই পুজোয় বসেছিলেন তিনি। দিলেন অঞ্জলি, অংশ নিলেন পুজোর অন্যান্য আচার অনুষ্ঠানেও।

আপাতত নিজের নতুন ছবির কাজে ব্যস্ত পায়েল। কিছুদিন আগেই শ্যুটিং শেষ করে দার্জিলিং থেকে ফিরেছেন তিনি। হাতে রয়েছে একাধিক কাজও। তবে রাজনীতির মঞ্চ থেকে আপাতত বিরতি নিয়েছেন অভিনেত্রী। বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেছিলেন অভিনেত্রী। টিকিট পেয়ে নির্বাচনে লড়াই ও করেছিলেন। কিন্তু আপাতত রুপোলি পর্দাতেই মন দিয়েছেন পায়েল। হাতে রয়েছে একাধিক নতুন কাজও।

অন্যদিকে এদিন নিজের বাড়িতে লক্ষ্মীপুজোর আয়োজন করেন মধুমিতা সরকারও। চাঁপা রঙের শাড়িতে কোজাগরীর সন্ধেতে লক্ষ্মীমন্তই দেখাচ্ছিল মধুমিতাকে। নিজের হাতে সমস্ত আয়োজন করলেন। তবে এর আগেও লক্ষ্মীপুজো করেছেন মধুমিতা। কিন্তু নতুন বাড়িতে এই প্রথমবার পুজো করলেন তিনি। সারা বছরের ব্যস্ততা সামলেও এই দিনটা বাড়ির জন্যই রাখলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় বাড়ির লক্ষ্মীপুজোর ছবি শেয়ার করে নিলেন মিমি চক্রবর্তীও। ঝলমলে সাজ আর ভারী গয়নায় লক্ষ্মীপুজোয় সন্ধেতে নজর কাড়লেন অভিনেত্রী সাংসদ। মিমির কসবার আবাসনেই লক্ষ্মীপুজোর আয়োজন হয়েছিল। কেবল মিমি নয়, পুজোয় উপস্থিত ছিলেন মিমির মাও। নিজের হাতে পুজোর সমস্ত আয়োজন করেন মিমি। অঞ্জলি দেন, অংশ নেন পুজোতেও। কেবল এই বছর নয়, প্রতি বছরই মিমির বাড়িতে এই পুজোর আয়োজন করা হয়। শাড়ি সাজে অগ্রণী ভূমিকা পালন করেন মিমি। 

সোশ্যাল মিডিয়ায় মল্লিকবাড়ির লক্ষ্মীপুজোর ছোট্ট ঝলক সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন কোয়েল মল্লিক। বাড়ির দুর্গাপুজোয় সবসময়েই অংশ নেন কোয়েল। ছোট থেকেই বাড়ির পুজো দেখে আসছেন তিনি। আর দুর্গাপুজোর পর বাড়িতে লক্ষ্মীপুজো ও হয়। সেখানেও পুজোর আচার অনুষ্ঠান পালন করেন তিনি। আজ কোজাগরী লক্ষ্মীপুজোর ছোট্ট ভিডিও শেয়ার করলেন কোয়েল। সেখানে দেখা গেল, আগুনরঙা শাড়ি পরে বাড়িতে আসনা দিতে ব্যস্ত তিনি। কখনও আবার আরতির পঞ্চপ্রদীপ এগিয়ে দিচ্ছেন সবার দিকে। সব মিলিয়ে বাড়ির পুজোর সমস্ত নিয়ম নিষ্ঠা করেই পালন করলেন কোয়েল।

সেরা শিরোনাম

Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
Imran Khan in CJP Protest: CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের
CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget