এক্সপ্লোর

Actress Rajini Chandy: ‘এখনও মরনি’? ৬৯ বছর বয়সে ফটোশ্যুট করায় অশ্লীলভাবে ট্রোলড অভিনেত্রী রজনী চ্যান্ডি

গত সপ্তাহে ফেসবুকে ছবিগুলি পোস্ট করেন তিনি। তখনই লোকজন ঝাঁপিয়ে পড়ে, বলে, এই বয়সে ধর্মকর্ম না করে এই সব?

  তিরুঅনন্তপুরম: অপরাধের মধ্যে ৭০ ছুঁই ছুঁই বয়সে ফটোশ্যুট করিয়েছেন। এই জন্য সোশ্যাল মিডিয়ায় নির্মম ট্রোলিংয়ের শিকার হলেন প্রাক্তন বিগবস মালয়ালম প্রতিযোগী রজনী চ্যান্ডি। গত সপ্তাহে ফেসবুকে ছবিগুলি পোস্ট করেন তিনি। তখনই লোকজন ঝাঁপিয়ে পড়ে, বলে, এই বয়সে ধর্মকর্ম না করে এই সব? ছবিগুলি তুলে দিয়েছেন কেরলের ফটোগ্রাফার আথিরা জয়। তাতে দেখা যাচ্ছে রজনী হাঁটু ঝুলের ডেনিমের পোশাক পরেছেন, ফুল ছাপ ম্যাক্সি আর ছেঁড়া ফাটা জিনস। তাঁকে সব সময় শাড়িতেই দেখা যায়, এই উলটপুরাণে লোকজন চটে লাল। তাদের দাবি, এ সব ছবি অত্যন্ত যৌনধর্মী। কেউ কেউ আবার জানতে চেয়েছে, তুমি এখনও মরনি? রজনী বলেছেন, এই সব ছবির জন্য তাঁকে দেহ পসারিণী আখ্যা দেওয়া হয়েছে। একজন আবার বলেছে, ঘরে বসে বাইবেল পড়ুন। এখন আপনার ঠাকুরদেবতা করার বয়স, শরীর দেখানোর নয়। অন্য একজনের মন্তব্য, তুমি লজঝড়ে অটো রিকশা, নতুন করে রংচং করলেও পুরনোই থেকে যাবে। বেশিরভাগ সমালোচকই মহিলা, জানিয়েছেন রজনী। তাঁর দাবি, এ সব হচ্ছে হিংসার কারণে। যে সব মহিলার বয়স ৪০-৫০-এর ঘরে, নিজেদের যত্ন নেয় না, তারা বেশি বয়স্ক মহিলার সুন্দর চেহারা সহ্য করতে পারে না। তাঁর দাবি। তবে অনেকে তাঁর ফটোশ্যুটের প্রশংসাও করেছেন। একজন বলেছেন, আপনার আত্মবিশ্বাস আর অ্যাটিটিউড ভাল লেগেছে, আর একজনের মন্তব্য, আপনি প্রমাণ করেছেন, বয়স একটা সংখ্যা ছাড়া কিছু নয়। আসলে রজনী দীর্ঘদিন শাড়ি ছাড়া অন্য পোশাকে প্রকাশ্যে আসেননি। অনেক অল্প বয়সে পশ্চিমী পোশাক পরতেন, তাই এই ফটোশ্যুটের প্রস্তাব এলে আপত্তিই করেন তিনি। কিন্তু ফটোগ্রাফারের জোরাজুরিতে মেকওভারে রাজি হয়ে যান। কিন্তু এধরনের ট্রোলিংয়ের মুখোমুখি হতে হবে বলে তিনি ভাবেননি। রজনী বলেছেন, তিনি শুধু প্রমাণ করতে চেয়েছিলেন, বয়স্করাও জীবন উপভোগ করতে পারেন, তাঁদেরও নিজের মত করে বাঁচার অধিকার আছে। এ ধরনের সমালোচনা বড় আঘাত হয়ে এসেছে তাঁর কাছে। তাঁর কথায়, ছবিগুলো ভাল না লাগলে দেখ না। এমন হিংস্র আক্রমণের দরকার কী।

সেরা শিরোনাম

Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Kareena Kapoor Khan: নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
Rwitobroto Mukherjee: চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
Ranojoy Bishnu: ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?
ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget