এক্সপ্লোর

Rajnandini on Durga Puja: পুজোয় ঘুরতে বেরনো মানেই কিন্তু আরজি কর আন্দোলনের বিরোধিতা নয়: রাজনন্দিনী

Rajnandini Dutta on Durga Puja 2025: এবার পুজো তাঁর কাছে একটা দিক থেকে আলাদা। তিনি এই বছর মহালয়ার মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানে মা দুর্গার বেশে দেখা যাবে তাঁকে।

কলকাতা: একটা সময় বাড়িতে দুর্গাপুজো হত.. তবে বর্তমানে তা আর হয় না। তবুও পুজোর কয়েকটা দিন বেশ আনন্দ করেই কাটে তাঁর। অষ্টমীর ভোগ, প্যান্ডেলে ঠাকুর দেখা.. পুজোয় আনন্দ করতে কোনও খামতি রাখেন না তিনি। তবে এই বছরের পুজোটা কিছুটা হলেও আলাদা। মনখারাপ। রাস্তায় পুজোর ভিড় নেই.. মাথায় ঘুরছে আরজি করের ঘটনা। কিছুতেই যেন বেরনো যাচ্ছে না এই দুর্বিসহ স্মৃতি থেকে। পুজোর পরিকল্পনা বলতে গিয়ে, সেই সুর শোনা গেল অভিনেত্রী রাজনন্দিনী পাল (Rajnandini Paul)-র গলাতেও। 

এবার পুজো তাঁর কাছে একটা দিক থেকে আলাদা। তিনি এই বছর মহালয়ার মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানে মা দুর্গার বেশে দেখা যাবে তাঁকে। ওটিটি প্ল্যাটফর্মে এই বছর প্রথমবার মহিষাসুরমর্দিনী অনুষ্ঠান দেখা যাবে। সেখানেই মুখ্যচরিত্রে দেখা যাবে রাজনন্দিনীকে। তবু পুজোর পরিকল্পনা বলতে গিয়েও তাঁর গলায় বিষাদের সুর। রাজনন্দিনী বলছেন, 'এবার পুজোয় সেইভাবে আনন্দ করার ইচ্ছাটাই হচ্ছে না। পুজো পুজো ভাবটাই যেন নেই। এবার বাড়িতেই থাকব.. পরিবারের সঙ্গে সময় কাটাব। খুব বিশেষ কিছু করার পরিকল্পনা নেই। তবে আমার মনে হয়.. পুজোর সঙ্গে প্রতিবাদের কোনও বিরোধিতা নেই। যেখানে আমাদের দরকার প্রতিবাদ করেছি, ভবিষ্যতেও করব। তবে আমি বিশ্বাস করি যখন দেশ স্বাধীন হয়নি, তখনও মানুষ পুজো করেছে। প্রয়োজন হলে আন্দোলন পরের পুজো অবধি চলবে। কিন্তু পুজোয় কেউ ঘুরতে বেরনো মানে এটা নয় যে সে আন্দোলনে যোগ দিচ্ছে না বা দেননি।'

অন্যান্য বছর কীভাবে পুজো কাটান অভিনেত্রী? রাজনন্দিনী বলছেন, 'পুজোয় প্রত্যেক বছর আমি অঞ্জলি দিই, ভোগ খাই। আর একটা দিন দিদার সঙ্গে কাটাই। বয়স হয়েছে বলে দিদা বাড়ি থেকে বেরোতে পারেন না। সেই জন্য পুজোর একটা দিন দিদার জন্য। আর ২ বছর আগে পর্যন্ত আমাদের বাড়িতে দুর্গাপুজো হত। তবে এখন বন্ধ হয়ে গিয়েছে। আসলে কেবল আমি মা আর বাবা মিলে পুজোটা সামলে উঠতে পারছিলাম না। একটা পুজোর অনেক কাজের চাপ থাকে। বাবা-মায়ের বয়স হচ্ছে, আমায় শো-এর কাজে বাইরে যেতে হয়। মনে হয়েছিল মায়ের আরাধনায় যেন খামতি না পড়ে। আর যদি মাতৃ আরাধনাই করতে হয়, তাহলে জগদ্ধাত্রী পুজো করব। সেই থেকেই বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয়। তাই পুজোর সময়টা আমরা সাধারণত পরিবারের সঙ্গে সবাই মিলেই কাটাই।'

আরও পড়ুন: Rajnandini as Durga: হাত ফস্কে যেতে বসেছিল দুর্গা হওয়ার সুযোগ.. মহিষাসুরমর্দিনী করতে গিয়ে রক্তাক্ত হতে হয়েছে রাজনন্দিনীকে!

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget