এক্সপ্লোর

Rani Mukerji: নরওয়েতে বলিউড ছবির সর্বকালের সর্বোচ্চ আয়ের নিরিখে শীর্ষে রানির 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'

'Mrs. Chatterjee VS Norway': এই সপ্তাহান্তে বলিউড ছবির নিরিখে  নরওয়েতে সর্বোচ্চ আয় করেছে এই ছবি। মাত্র তিন দিনে ৪.৮ হাজার দখল নিয়ে নরওয়ের মুদ্রার হিসেবে ৭৪৫ হাজার ক্রোন আয় করেছে এই ছবি। 

নয়াদিল্লি: ২১ মার্চ, ৪৫ পূর্ণ করলেন বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায় (Rani Mukerji)। আজ এই বিশেষ দিনে আরও এক কারণেও আনন্দিত হওয়ার কথা তাঁর। গত ১৭ মার্চ মুক্তি পেয়েছে রানি মুখোপাধ্যায়ের ছবি 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' (Mrs Chatterjee Vs Norway)। আর এই ছবি নরওয়েতেই গড়ল নয়া নজির। এই সপ্তাহান্তে (weekend) বলিউড ছবির নিরিখে নরওয়েতে (Norway) সর্বোচ্চ আয় করেছে এই ছবি। মাত্র তিন দিনে ৪.৮ হাজার দর্শক দখল নিয়ে নরওয়ের মুদ্রার (Norwegian Krones) হিসেবে ৭৪৫ হাজার ক্রোন আয় করেছে এই ছবি। 

'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'র মুকুটে নয়া পালক

নরওয়েতে নজির গড়ল রানি মুখোপাধ্যায়ের নতুন ছবি 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'। এর আগে শাহরুখ খানের 'রইজ' পেয়েছিল ৪.৭ হাজার দর্শক দখল ও সলমন খানের 'সুলতান' পেয়েছিল ৪.৪ হাজার দর্শক দখল। দুটোই ছিল ৫ দিনব্যাপী উইকেন্ডের হিসেবে। তবে 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছাপিয়ে গেছে সেই সকল রেকর্ড। এমনকী সাম্প্রতিককালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার হিট 'পাঠান'-এর রেকর্ড ছাপিয়েছে রানির ছবি। ৫ দিনব্যাপী উইকেন্ডে 'পাঠান' পেয়েছিল ৪.১ হাজার দর্শক দখল। 

এই ছবির গল্প এক মায়ের লড়াইয়ের। এক অভিবাসী মায়ের তার সন্তানদের হেফাজত পেতে একটি জাতির বিরুদ্ধে লড়াইয়ের ওপর ভিত্তি করে তৈরি এই ছবি। রানি মুখোপাধ্যায় দক্ষতার সঙ্গে সেই চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি তাঁর হৃদয়গ্রাহী কাহিনি এবং দুর্দান্ত বর্ণনার জন্য বিশ্বজুড়ে প্রচুর ভালবাসা পেয়েছে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zee Studios (@zeestudiosofficial)

এই ছবির সাফল্য প্রসঙ্গে অভিনেত্রী বলেন, 'দর্শকের কাছ থেকে প্রতিক্রিয়া পেয়ে আমি সত্যিই খুশি কারণ তাঁদের বিপুল পরিমাণে ভালবাসা ছবিটিকে উপহার দিচ্ছেন তাঁরা। তাঁদের যথেষ্ট ধন্যবাদ দেওয়ার ভাষা নেই। আমি সর্বদা বিশ্বাস করেছি ভাল ছবি অবশ্যই দর্শককে নাড়া দেবে এবং তাঁরা বাড়ি থেকে বেরিয়ে প্রেক্ষাগৃহে এসে তা প্রত্যক্ষ করবেন।'

আরও পড়ুন: 'Pushpa 2': অল্লু অর্জুনের জন্মদিনে প্রকাশ্যে আসবে 'পুষ্পা ২'-এর প্রথম টিজার?

অন্যদিকে ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের পোস্ট অনুযায়ী, এই ছবি ভারতের বাজারেও স্থিতিশীল ব্যবসা করে চলেছে। শুক্রবার এই ছবি ১.২৭ কোটির ব্যবসা করেছে। এরপর শনিবার ২.২৬ কোটি, রবিবার ২.৮৯ কোটি ও সোমবার আপাতত ৯১ লক্ষ টাকার ব্যবসা করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget