এক্সপ্লোর

The Girlfriend: জলের তলায় ডুবে যাচ্ছেন রশ্মিকা, প্রকাশ্যে এল 'দ্য গার্লফ্রেন্ড' ছবির প্রথম ঝলক

New Movie Update: ছবির গল্প বা প্রেক্ষাপট বা কোনও ধরনের তথ্যই প্রকাশ্যে আনা হয়নি। সবটাই এখনও গোপনে থাকলেও শ্যুটিং শুরু হয়েছে ইতিমধ্যেই। ২০২৪ সালেই এই ছবির মুক্তি বলে জানা যাচ্ছে। 

নয়াদিল্লি: পরিচালক রাহুল রবীন্দ্রন (Rahul Ravindran) প্রকাশ্যে আনলেন তাঁর আগামী ছবি 'দ্য গার্লফ্রেন্ড'-এর (The Girlfirend) প্রথম ঝলক আনলেন প্রকাশ্যে (First Look Out)। দেখা মিলল ছবিতে অভিনেত্রী রশ্মিকা মান্দান্নার (Rashmika Mandanna) ঝলক। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হল জলের তলায় অভিনেত্রীর লুক। 

প্রকাশ্যে 'দ্য গার্লফ্রেন্ড' ছবিতে রশ্মিকার ঝলক

প্রকাশ্যে আসা 'অ্যানাউন্সমেন্ট টিজার' সামনে আসার পর মনে করা হচ্ছে এই ছবি মূলত সাইকোলজিক্যাল-থ্রিলার-হরর-ক্রাইম ঘরানার হতে চলেছে। নেপথ্য কণ্ঠ শুনে মনে করা হচ্ছে এমন এক ব্যক্তির গল্প বলবে এই ছবি যে শুধুমাত্র তাঁর প্রেমিকাকেই চায় এবং আর কিছুই তাঁর কাছে জরুরি নয়। 

প্রকাশ্যে আসা ভিডিওয় কোনও ব্যক্তিকে দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু শোনা যাচ্ছে এক কণ্ঠ। তেলুগু ভাষায় তাঁকে বলতে শোনা যাচ্ছে, 'আমি ওকে এতটা ভালবাসি যে ওর পরিবার বা বন্ধু কাউকেই আর প্রয়োজন নেই... ওর শুধু আমাকেই প্রয়োজন। আমি ওকে ২৪ ঘণ্টা আমার সঙ্গে চাই, শুধু আমার সঙ্গেই। কিন্তু ওকে আমার প্রেমিকা বলা বা আমার নিজের বলা অন্য উচ্চতার।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rashmika Mandanna (@rashmika_mandanna)

এই নেপথ্য কণ্ঠ শুনে যে কারও মনে হবে যে চরিত্রটি একদম নিছক 'স্টকার' ধরনের। এবং এই সংলাপের শেষের দিকেই দেখা যায় জলের তলায় রশ্মিকা মান্দান্না। প্রথমে মুখে হালকা হাসি থাকলেও তারপর নিঃশ্বাসে সমস্যা শুরু হয় এবং ধীরে ধীরে চোখ দুটি বিবর্ণ হয়ে যায়। 

জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক রাহুল রবীন্দ্রন এই ছবির নাম ঘোষণা করেন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। লেখেন, 'এই হল আমার আগামী পরিচালনার ঘোষণা ঝলক। বিশ্বের কাছে কৃতজ্ঞ আমার নতুন ছবির কাজ শুরু করতে পারছি বলে: পজিটিভ এনার্জির উৎস রশ্মিকা মান্দান্নার সঙ্গে শ্যুটিং শুরুর তর সইছে না।'

এই ছবির ঝলক শেয়ার করেছেন রশ্মিকা মান্দান্নাও। লেখেন, 'এই গোটা পৃথিবী একাধিক প্রেম কাহিনিতে পরিপূর্ণ। কিন্তু এমন কিছু প্রেমের গল্প আছে যা কেউ কখনও না শুনেছে না দেখেছে এবং 'দ্য গার্লফ্রেন্ড' তেমনই একটি গল্প।'

আরও পড়ুন: Durga Puja 2023: চোখের জলে উমাকে বিদায়, লালপাড় সাদা শাড়িতে প্রতিমাকে মিষ্টিমুখ করালেন শুভশ্রী, পাশে রাজ

ছবির গল্প বা প্রেক্ষাপট বা কোনও ধরনের তথ্যই প্রকাশ্যে আনা হয়নি। সবটাই এখনও গোপনে থাকলেও শ্যুটিং শুরু হয়েছে ইতিমধ্যেই। ২০২৪ সালেই এই ছবির মুক্তি তবে কোনও সময় স্থির করে প্রকাশ করা হয়নি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Sabyasachi Chowdhury: 'কাজ ছেড়েছি, বাড়িতে বসে থেকেছি.. জানতাম না সিনেমাটা হবে কি না', 'সাধক বামাক্ষ্যাপা' মুক্তির আগে বলছেন সব্যসাচী
'কাজ ছেড়েছি, বাড়িতে বসে থেকেছি.. জানতাম না সিনেমাটা হবে কি না', 'সাধক বামাক্ষ্যাপা' মুক্তির আগে বলছেন সব্যসাচী
Bollywood News: সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ
সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ
Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget