এক্সপ্লোর

Rashmika Mandanna: 'এমন ঘটনা অত্যন্ত ভয়ের', ভাইরাল ফেক ভিডিও প্রসঙ্গে প্রতিক্রিয়া রশ্মিকা মান্দান্নার

Deepfake Video: কালো পোশাকে লিফট থেকে বেরোচ্ছেন রশ্মিকা। সম্প্রতি ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিও। তবে প্রথম এক সাংবাদিকই এই বিষয়টি নজরে আনেন যে ভিডিওটি অভিনেত্রীর নয়।

নয়াদিল্লি: অবশেষে মুখ খুললেন অভিনেত্রী রশ্মিকা মান্দান্না (Rashmika Mandanna)। সোমবার, ৬ নভেম্বর, নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে তিনি ভাইরাল হয়ে যাওয়া 'ডিপফেক ভিডিও' (Deepfake Video) প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। গতকাল এই ভিডিও ভাইরাল হয়েছে যা শোরগোল ফেলেছে নেট দুনিয়ায়। ভাইরাল হওয়া ভুয়ো ভিডিওয় ব্রিটিশ-ভারতীয় ইনফ্লুয়েন্সার (British Indian Influencer) জারা পটেলের (Zara Patel) মুখকে ডিজিট্যালি বদলে রশ্মিকার মুখ ব্যবহার করা হয়েছে। এই প্রসঙ্গে কী বললেন অভিনেত্রী?

ফেক ভিডিও প্রসঙ্গে প্রতিক্রিয়া জানালেন রশ্মিকা

খানিক আগেই নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী। তিনি লেখেন, 'এটা লিখতে গিয়ে এবং অনলাইনে ছড়িয়ে পড়া আমার ডিপফেক ভিডিও প্রসঙ্গে কথা বলতে গিয়ে খুব আহত বোধ করছি। এই ধরনের যে কোনও কিছু, সত্যি বলতে, প্রচণ্ড ভয়ের, শুধু আমার জন্য না, বরং আমাদের প্রত্যেকের জন্য যাঁরা এখন যে টেকনলজির অপব্যবহার করা হচ্ছে তার শিকার হতে পারেন।'

তিনি আরও লেখেন, 'আজ, একজন মহিলা ও একজন অভিনেত্রী হিসেবে, আমি আমাক পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের কাছে কৃতজ্ঞ যাঁরা আমার রক্ষক ও আমার পাশে দাঁড়ান। কিন্তু এটা যদি আমার সঙ্গে স্কুল বা কলেজে পড়ার সময় হত, আমি সত্যিই ভাবতে পারছি না যে এমন পরিস্থিতি কোনওদিনই কীভাবে সামলাতাম। আমাদের একজোট হয়ে এর প্রতিবাদ করা উচিত এবং আরও কেউ এই সমস্যার সম্মুখীন হওয়ার আগেই তা দ্রুত করা উচিত।'


Rashmika Mandanna: 'এমন ঘটনা অত্যন্ত ভয়ের', ভাইরাল ফেক ভিডিও প্রসঙ্গে প্রতিক্রিয়া রশ্মিকা মান্দান্নার

আরও পড়ুন: Debosree Roy on Favorite Food: মিষ্টি খেতে ভালবাসেন না 'কলকাতার রসগোল্লা', দেবশ্রীর ডায়েটে থাকে কী কী?

কালো পোশাকে লিফট থেকে বেরোচ্ছেন রশ্মিকা। সম্প্রতি ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিও। তবে প্রথম এক সাংবাদিকই এই বিষয়টি নজরে আনেন যে ভিডিওটি অভিনেত্রীর নয়। প্রযুক্তিগত কারচুপি করে অভিনেত্রীর মুখ ব্যবহার করে এই ভিডিও তৈরি করা হয়েছে। রশ্মিকা মান্দান্নার পাশে দাঁড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন, কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর প্রমুখ। এই 'ডিপফেক ভিডিও' প্রসঙ্গে উদ্বেগও প্রকাশ করেছেন তাঁরা। 

প্রসঙ্গত, আপাতত রশ্মিকা মান্দান্না ব্যস্ত তাঁর আগামী হিন্দি ছবি নিয়ে। রণবীর কপূরের বিপরীতে তাঁকে দেখা যাবে 'অ্যানিমল' ছবিতে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget