এক্সপ্লোর

New Romantic Song: রোম্যান্টিক গানে জুটি বাঁধছেন রূপসা ও স্যান্ডি, মুক্তির অপেক্ষায় 'বলে দাও'

'Bole Dao': 'বলে দাও', এই রোম্যান্টিক গানটি গেয়েছেন গায়ক রাজ বর্মন ও তৃষা চট্টোপাধ্যায়। অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায় বলেন, 'পুরোপুরি আউটডোর লোকেশনে শ্যুটিং শেষ করেছি 'বলে দাও' গানটির।'

কলকাতা: রোম্যান্টিক গানে (Romantic Song) আত্মপ্রকাশ করতে চলেছেন অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায় (Rupsha Mukherjee)। সঙ্গে স্যান্ডি রং। সম্প্রতি গানের শ্যুটিং শেষ হয়েছে কালিম্পঙে। গানের নাম কী? কে পরিচালক? রইল সমস্ত খুঁটিনাটি।

রোম্যান্টিক মিউডিক ভিডিওয় রূপসা ও স্যান্ডি

এবার পুরোপুরি রোম্যান্টিক গানে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায় ও স্যান্ডি রং। কালিম্পঙের অপরূপ পরিবেশে শ্যুটিং শেষ হল নতুন রোম্যান্টিক গান 'বলে দাও'র। পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক ঋষি রায়চৌধুরী। 

'বলে দাও', এই রোম্যান্টিক গানটি গেয়েছেন গায়ক রাজ বর্মন ও তৃষা চট্টোপাধ্যায়। অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায় বলেন, 'পুরোপুরি আউটডোর লোকেশনে শ্যুটিং শেষ করেছি 'বলে দাও' গানটির। যেখানে রাজ বর্মন ও তৃষার গলা একটা আলাদা অনুভূতি দেবে দর্শকদের।' গানটির সঙ্গীত পরিচালনা করেছেন অম্লান চক্রবর্তী। গানের কথা লিখেছেন অম্লান ও ঋতম সেন। গানটির ভিডিওতে দেখা যাবে উত্তরবঙ্গের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। গানটির সিনেমাটোগ্রাফি করেছেন চয়ন কর্মকার। গানটির ক্রিয়েটিভ হেড হিসাবে রয়েছেন এস কে জাভেদ। এই প্রেমের গান মুক্তি পাবে "ফিউচার এন্টারটেইনমেন্ট"-এর ব্যানারে প্রযোজক অভিষেক রায়াতের প্রযোজনায়। তবে মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

এর আগে অভিনেতা স্যান্ডি রং ও অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায়কে একাধিক মিউজিক ভিডিওয় একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে। পরিচালক ঋষি রায়চৌধুরীর কথায়, 'এটি একটি পুরোপুরি রোম্যান্টিক বাংলা গান। যার প্রতিটি লাইনে প্রেমের ইঙ্গিত দেওয়া আছে। স্যান্ডি আর রূপসার জুটিকে অন্যরকমভাবে দেখতে পাবেন দর্শক এই গানের ভিডিওয়।' খুব শীঘ্রই মুক্তি পাবে এই বাংলা রোম্যান্টিক গান 'বলে দাও'।

আরও পড়ুন: 'Harry Potter': জল্পনার অবসান, টিভি সিরিজে আসছে 'হ্যারি পটার', প্রকাশ্যে মোশন পোস্টার

অন্যদিকে, রূপসার হাতে রয়েছে আরও একাধিক কাজ। অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে ছবিতে পা রাখছেন এক নতুন মুখ। গৌরব দাস। পরিচালক এম এন রাজের (MN Raj)-এর নতুন ছবি 'জন্নত' (Jannat)-এ দেখা যাবে তাঁদের। এই ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন বিশ্বনাথ বসু (Biswanath Basu), খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee), সুপ্রিয় দত্ত (Supriyo Dutta) ও তুলিকা বসু (Tulika Basu)। এই ছবির গল্প চিরপরিচিত এক প্রেমের গল্প। ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন রূপসা। তাঁরই চরিত্রের নাম জন্নত (Jannat)। রক্ষণশীল মুসলিম পরিবারে বেড়ে ওঠা জন্নত পড়াশোনায় মেধাবী। একটি কর্পোরেট অফিসে চাকরিও করে সে। কিন্তু বাড়ির নিয়ম থেকে শুরু করে রক্ষণশীল পোশাক পরার রীতি, সবকিছুই মেনে চলতে হয় তাঁকে। 

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget