এক্সপ্লোর

'Harry Potter': জল্পনার অবসান, টিভি সিরিজে আসছে 'হ্যারি পটার', প্রকাশ্যে মোশন পোস্টার

'Harry Potter' TV Series: ওয়ার্নার ব্রাদার্স অনেকদিনই টেলিভিশনে হ্যারি পটার নিয়ে আসতে চেয়েছিলেন। ২০২১ সালে প্রথম প্রকাশ্যে আসে সেই খবর, সেই থেকেই উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী। অনুরাগীরা উচ্ছ্বসিত।  

নয়াদিল্লি: সকল 'পটারহেড'দের (Potterheads) জন্য সুখবর! অবশেষে নিশ্চিত খবর ঘোষণা হয়ে গেল। জল্পনার অবসান, আসছে 'হ্যারি পটার' টিভি সিরিজ (Harry Potter TV Series)। নির্মাতাদের তরফে পোস্ট করে ঘোষণা করা হল তেমনই।

আসছে টিভি সিরিজে 'হ্যারি পটার'

জাদুর দুনিয়া এবার মন মাতাবে ছোটপর্দার মাধ্যমে। যাঁদের প্রিয় তিন চরিত্র হ্যারি পটার, রোনাল্ড উইজলি ও হারমাইনি গ্রেঞ্জার, তাঁদের জন্য সুখবরই বটে। এই টিভি সিরিজ দেখতে পাওয়া যাবে 'এইচবিও ম্যাক্স' (HBO Max) চ্যানেলে। 

বুধবার গভীর রাতের দিকে এইচবিও ম্যাক্স চ্যানেলের অফিসিয়ার ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে একটি টিজার ভিডিও প্রকাশ করা হয়। হ্যারি পটারের টিভি সিরিজ ঘোষণার প্রথম মোশন পোস্টার সেটি। ক্যাপশনে খুবই চেনা জাদুর ঢঙে লেখা, 'হগওয়ার্টস থেকে আপনাদের চিঠি এসে গিয়েছে। ম্যাক্স হ্যারি পটারের স্ক্রিপ্টেড টেলিভিশন সিরিজ সর্বপ্রথম অর্ডার করেছে, বইগুলির বিশ্বাসযোগ্য অনুকরণ।'

জনপ্রিয় বিনোদন পত্রিকা 'ভ্যারাইটি'র মতে, এই ঘোষণা করা হয়েছে ১২ এপ্রিল ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির সাংবাদিক সম্মেলনে। এই ফ্র্যাঞ্চাইজির সিরিজের প্রত্যেক সিজন তৈরি হবে হ্যারি পটারের প্রত্যেকটা বইয়ের ওপর নির্ভর করে। ওয়ার্নার ব্রাদার্সের কথায়, 'দশক ব্যাপী সিরিজ' হতে চলেছে এটি। ছবিতে যাঁদের অভিনয়ে দেখা গিয়েছিল তাঁদের থেকে একেবারে আলাদা কাস্ট হবে টিভি সিরিজে, খবর এমনটাই। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by HBO Max (@hbomax)

মোশন পোস্টার শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে অনুরাগীদের শুভেচ্ছা ও ভালবাসার বন্যা বয়ে গিয়েছে কমেন্ট সেকশনে। তবে অনেকেরই চিন্তা, টিভি সিরিজে যেন নষ্ট না হয়ে যায় বইয়ের গল্প। 

উল্লেখ্য, ওয়ার্নার ব্রাদার্স অনেকদিনই টেলিভিশনে হ্যারি পটার নিয়ে আসতে চেয়েছিলেন। ২০২১ সালে প্রথম প্রকাশ্যে আসে সেই খবর, সেই থেকেই উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী। অনুরাগীরা উচ্ছ্বসিত, একইসঙ্গে চিন্তিতও।  

আরও পড়ুন: Ajay Devgn Kajol: অজয় দেবগণের আগে কাজলের জীবনে ছিল অন্য কেউ! এতবছর পর মুখ খুললেন অভিনেত্রী

প্রসঙ্গত, ৭ খণ্ডের হ্যারি পটার উপন্যাসের থেকে ৮টি সিনেমা তৈরি করা হয়। যা ওয়ার্নার ব্রাদার্সের সৃষ্টি করা ব্লকবাস্টার সিরিজ ছিল। প্রথম ছবির নাম ছিল 'হ্যারি পটার অ্যান্ড দ্য সর্সারার্স স্টোন', যা ২০০১ সালে মুক্তি পায়। জে কে রাউলিংয়ের লেখা প্রথম বইটির নাম যদিও ছিল 'হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোজফার্স স্টোন'। সিনেমার খাতিরে বদলানো হয় নাম। অন্যদিকে এই ফ্র্যাঞ্চাইজির শেষ ছবি 'হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ পার্ট ২' মুক্তি পায় ২০১১ সালে। এই ছবিটি বক্স অফিসে ৭.৭ বিলিয়ন ডলার আয় করেছিল। ২০১৬ সালে 'হ্যারি পটার'-এর একটি প্রিক্যুয়েল সিদ্ধান্ত নেওয়া হয় যার প্রথম ছবি ছিল 'ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হয়্যার টু ফাইন্ড দেম'। কিন্তু বক্স অফিসে বিশেষ আসর জমাতে পারেনি এই সিরিজ। 'ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য সিক্রেটস অফ ডাম্বেলডোর' বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর এই সিরিজ বন্ধ করে দেওয়া হয়। 

সেরা শিরোনাম

Big Boss Bangla: মাটনে চিনির সিরাপ, বিগ বসের ঘরে সৃজলার ব্যবহারে বিরক্ত সৌরভ! কী বললেন?
মাটনে চিনির সিরাপ, বিগ বসের ঘরে সৃজলার ব্যবহারে বিরক্ত সৌরভ! কী বললেন?
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Bollywood News: কষ্টে দিন কাটছে, কাছছাড়া পোষ্যরাও, ভেঙে পড়লেন অভিনেতা, শাহরুখের সঙ্গেও কাজ করেছেন, দেখে চেনার উপায় নেই
কষ্টে দিন কাটছে, কাছছাড়া পোষ্যরাও, ভেঙে পড়লেন অভিনেতা, শাহরুখের সঙ্গেও কাজ করেছেন, দেখে চেনার উপায় নেই

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Embed widget