এক্সপ্লোর

Sanjeeda-Aamir: 'ঘরের কেচ্ছা বাইরে কেন?' সঞ্জিদার মন্তব্যের পাল্টা জবাব দিলেন প্রাক্তন স্বামী আমির আলি

Bollywood Gossip: 'কেয়া দিল মে হ্যায়' ধারাবাহিকের সেটে আলাপ হয় আমির ও সঞ্জিদার। বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর তাঁরা ২০১২ সালে বিয়ে সারেন। ২০১৮ সালে সারোগেসির মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন তাঁরা।

নয়াদিল্লি: ফের শিরোনামে সঞ্জিদা শেখ (Sanjeeda Shaikh) ও আমির আলি (Aamir Ali)। এবার প্রাক্তন স্ত্রীয়ের মন্তব্যের পাল্টা জবাব দিলেন আমির আলি। সঞ্জিদার 'যে সঙ্গীরা আপনাকে অনুৎসাহিত করার চেষ্টা করে' মন্তব্যের উত্তরে কী বললেন তিনি? 

সঞ্জিদা ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পাল্টা জবাব দিলেন প্রাক্তন স্বামী আমির আলি

২০২১ সালে বিচ্ছেদ হয় সঞ্জিদা শেখ ও আমির আলির। সম্প্রতি সংবাদ মাধ্যম নিউজ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে আমির জানান যে তাঁরা বেশ কিছু বছর ধরেই একসঙ্গে নেই, ফলে সঞ্জিদা হয়তো সেই সময়ের কোনও অভিজ্ঞতা থেকে এমন মন্তব্য করেছেন। 

আমির আলির কথায়, 'আমি বা ও (সঞ্জিদা) যাই বলি সবটাই যে একে অপরের ব্যাপারে বলি তা তো নয়। আমরা একে অপরের সঙ্গে প্রায় ৫ বছর ধরে নেই। হয়তো সেই সময়ে এই ধরনের কোনও অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তিনি। আমাদের গল্পটা পুরনো যা এখন শেষ হয়ে গিয়েছে। ওই বিচ্ছেদের সময় আমি কী পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি এবং আমার কী অবস্থা হয়েছিল সেটা আমি জানি। কিন্তু সর্বসমক্ষে নোংরা কাপড় কাচা আমার স্বভাব নয়। আমি কখনও কাউকে ছোট দেখাইনি আর কখনও সেটা করবও না, বিশেষত যাঁর সঙ্গে এরকম সম্পর্কে ছিলাম এক সময়।'

সঞ্জিদা শেখ ঠিক কী বলেছিলেন?

সম্প্রতি হটারফ্লাইকে দেওয়া এক সাক্ষাৎকারে 'হীরামাণ্ডি' অভিনেত্রী বলেন, 'কিছু পুরুষ আছেন, আবার কিছু সঙ্গী আছেন যারা তোমাকে অনুৎসাহিত করতে চেষ্টা করে, যারা বারবার এটা বলে যে তোমার দ্বারা কিছু হবে না। বা হয়তো বলবে তুমি এটা করতে পারবে না। সেই ধরনের মানুষের থেকে দূরে থাকাই ভাল। প্রত্যেক সম্পর্কে এমন সময় থাকে যখন তুমি খুব খুশি, এবং এমন সময় আসে যখন খুশি নও, এবং সেই সময় জীবনের একটা সিদ্ধান্ত নিতে হয়, এবং আমি নিজের ক্ষেত্রে সেটাই করেছি, কারণ আমি নিজেকে ভালবাসতে শুরু করি এবং নিজেকে অগ্রাধিকার দিতে শুরু করি এবং সেটা অত্যন্ত জরুরি।'

তাঁর সঙ্গে 'যা যা হয়েছে তা থেকে বেরিয়ে' আসতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন সঞ্জিদা। সেই সময়ে 'অবসাদগ্রস্ত' হয়ে পড়তেন জীবন নিয়ে, সেই কথাও জানান অভিনেত্রী। 

আরও পড়ুন: Dev Post: ভোটে জিতে ইঙ্গিতপূর্ণ পোস্ট, হিরণের জন্য 'শুভেচ্ছা' জানালেন ঘাটালের জয়ী প্রার্থী দেব

'কেয়া দিল মে হ্যায়' ধারাবাহিকের সেটে আলাপ হয় আমির ও সঞ্জিদার। বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর তাঁরা ২০১২ সালে বিয়ে সারেন। ২০১৮ সালে সারোগেসির মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন তাঁরা। এর ২ বছর পর, ২০২০ সালে তাঁরা আলাদা হয়ে যান এবং ২০২১ সালে আইনি বিচ্ছেদ হয় তাঁদের। সঞ্জিদা তাঁর মেয়ের দায়িত্ব পান।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Prosenjit on Nana Patekar: 'পিঠ চাপড়ে বললেন, খুব ভাল কাজ করছো বেটা', নানা পাটেকরের স্মৃতিচারণায় প্রসেনজিৎ
'পিঠ চাপড়ে বললেন, খুব ভাল কাজ করছো বেটা', নানা পাটেকরের স্মৃতিচারণায় প্রসেনজিৎ
Mithun on Nana Patekar: 'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী
'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী
Nana Patekar Death: অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
Nana Patekar Unknown Story: শৈশব কেটেছে চরম অভাবে, মাত্র ১৩ বছর বয়সে পোস্টার এঁকে উপার্জন করতেন নানা পাটেকর
শৈশব কেটেছে চরম অভাবে, মাত্র ১৩ বছর বয়সে পোস্টার এঁকে উপার্জন করতেন নানা পাটেকর

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget