এক্সপ্লোর

Dev Post: ভোটে জিতে ইঙ্গিতপূর্ণ পোস্ট, হিরণের জন্য 'শুভেচ্ছা' জানালেন ঘাটালের জয়ী প্রার্থী দেব

Loksabha Election: কটাক্ষ, চরিত্র নিয়ে কাটাছেঁড়া, কুকথা, ব্যক্তিগত আক্রমণ যখন রাজনীতির অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়াচ্ছে তখনও একাধিক অপমানের সামনেও সৌজন্য বজায় রেখেছেন দেব। ভোটে জিতেও সেই ধারা অব্যাহত।

কলকাতা: প্রায় ২ মাস ধরে চলতে থাকা ভোটপর্ব মিটল। গতকাল, ৪ জুন প্রকাশিত হয়েছে লোকসভা নির্বাচনের ফলাফল (Loksabha Election 2024)। কে সরকার গড়বে, কাদের ঝুলিতে সিংহভাগ ভোট, সেদিকেই সকাল থেকে নজর ছিল দেশবাসীর। বঙ্গের মানুষ কার ওপর আস্থা রাখেন সেদিকেও নজর ছিল রাজ্যবাসীর। এবারেও একাধিক কেন্দ্রে তারকা প্রার্থী দিয়েছিল তৃণমূল (TMC) ও বিজেপি (BJP)। তার মধ্যে অন্যতম ঘাটাল লোকসভা কেন্দ্র। তৃণমূলের হয়ে তারকা দেব (Dev) ও বিজেপির হয়ে হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) হাড্ডাহাড্ডি লড়াই। এক সময়ের সতীর্থ ভোট ময়দানে যুযুধান দুই পক্ষ। তবে ভোটের ফল প্রকাশ হতে হতেই পরিষ্কার হয়ে যায় সাধারণ মানুষের পছন্দ। লড়াইয়ে জয়ী হন দীপক অধিকারী ওরফে দেব। আর সেই আবহেই এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন অভিনেতা। যদিও তিনি যেমন বারবার বলে থাকেন, ভালবাসা ও সৌজন্য বজায় রাখায় কোনও অসুবিধা নেই, এই পোস্টেও বজায় রাখলেন সেই ধারা। কী ছিল তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে?

ভোটে দারুণ সাফল্য, ইঙ্গিতপূর্ণ পোস্ট দেবের

মঙ্গলবার ভোটের ফলাফল যখন মোটামুটি পরিষ্কার, ঠিক সেই সময়ে নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেন তিনি। সেখানে দেখা যাচ্ছে একটি বাঘকে জড়িয়ে রয়েছে এক হরিণ শাবক। ক্যাপশনে লিখলেন, 'ঠিক আছে, ঘৃণার থেকে অনেক বড় ভালবাসা'। তার আগেই দেবের একাধিক ফ্যানপেজের তরফে শেয়ার করা হয় একটি ছবি যেখানে এক হরিণকে ধাওয়া করেছে এক বাঘ। ইঙ্গিতপূর্ণ সেই পোস্ট নিজের স্টোরিতে শেয়ার করেছিলেন রুক্মিণী মৈত্রও। কিন্তু কোনও 'হিংসা' নয়, 'ভালবাসা, সৌজন্য' দিয়েই ফের মানুষের মন জয় করলেন দেব। 


Dev Post: ভোটে জিতে ইঙ্গিতপূর্ণ পোস্ট, হিরণের জন্য 'শুভেচ্ছা' জানালেন ঘাটালের জয়ী প্রার্থী দেব

আরও পড়ুন: Kangana-Chirag: পর্দায় জুটি বেঁধে চূড়ান্ত অসফল! লোকসভা নির্বাচনে জিতে সংসদে ফের মুখোমুখি কঙ্গনা-চিরাগ

কটাক্ষ, চরিত্র নিয়ে কাটাছেঁড়া, কুকথার বৃষ্টি, ব্যক্তিগত আক্রমণ যখন রাজনীতির অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়াচ্ছে সেই অবস্থায় একাধিক অপমানের সামনেও সৌজন্য বজায় রেখেছেন দেব। কোনওদিনই তাঁকে কারও সম্পর্কে কুমন্তব্য করতে শোনা যায়নি, বারবার জানিয়েছেন যে তিনি কটাক্ষ-কুকথার বিরোধী। ধরেছেন ধৈর্য্য, ফল পেয়েছেন ভোটবাক্সে। কাল ফল প্রকাশের পর আজ আবাসনে কেক কাটেন দেব ও রচনা। হুগলি থেকে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়ে জিতেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। সকলের সঙ্গে আলাপচারিতা সেরে এবিপি আনন্দেরও মুখোমুখি হন ঘাটালের তৃণমূল প্রার্থী। প্রচারপর্বে হিরণ ধারাল অস্ত্র শানালেও, দেবের মুখে কুকথা শোনা যায়নি। হিরণ সম্পর্কে প্রশ্ন করলে এদিন দেব বলেন, 'ও আমার শত্রু তো নয়! আমি একটা দলে আছি বলে, বাকিরা শত্রু, একেবারেই নয়। ওঁকে শুভেচ্ছা জানাই। জীবনে যা-ই করুন, শুভেচ্ছা রইল।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget