এক্সপ্লোর

Sayani Gupta: 'অভিনেত্রীরা আসলে যৌনকর্মী, তুমি অভিনয় করতে গেলে আমি হাত কেটে ফেলব', সায়নীকে বলেছিলেন মা

Bollywood News: 'আমি হাতের শিরা কেটে ফেলব যদি তুমি অভিনয় করতে যাও', এমনটাই সায়নীকে বলেছিলেন তাঁর মা।

Sayani Gupta: সায়নী গুপ্ত, ওটিটি থেকে বড়পর্দা, সবেতেই অভিনয় দক্ষতায় দর্শকদের মনজয় করেছেন অভিনেত্রী। বেশ কিছু প্রোজেক্টে একদম অন্য ধরনের, ভিন্ন স্বাদের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে সায়নীকে। কিন্তু অভিনয়ে দুনিয়ায় আসার আগে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাঁকে। পরিবার থেকেই আসেনি সমর্থন। বাবা অবশ্য মেয়ের পাশেই ছিলেন সবসময়। কিন্তু মা ছিলেন একেবারেই বিরোধী পক্ষ। মেয়ে অভিনেত্রী হবে, একেবারেই না-পসন্দ ছিল তাঁর। 

মাত্র ২১ বছর বয়সে কর্পোরেট দুনিয়ায় যথেষ্ট ভাল চাকরি পেয়েছিলেন সায়নী। বেতনও ছিল বেশ মোটা অঙ্কের। তবে সেই চাকরি ছেড়ে দিয়েছিলেন সায়নী। ছোট থেকেই তাঁর স্বপ্ন ছিল অভিনেত্রী হবেন। মায়ের হাজার বিরোধিতা সত্ত্বেও অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিয়েছেন এই বঙ্গ তনয়া। পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউশন অফ ইন্ডিয়ায় (FTII)- তে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছিলেন সায়নী। বাড়িতে সায়নীর এই সিদ্ধান্তের কথা জানার পরই চরম অশান্তি শুরু করেন তাঁর মা। 

'আমি হাতের শিরা কেটে ফেলব যদি তুমি অভিনয় করতে যাও', এমনটাই সায়নীকে বলেছিলেন তাঁর মা। মেয়ে কেন ভাল মাইনের চাকরি ছেড়ে অভিনয়কে পেশা হিসেবে বেছে নিতে চাইছিল, সেটাই বুঝতে পারেননি তিনি। সম্প্রতি সাইরাস ব্রোচার একটি পডকাস্টে এসেছিলেন সায়নী। সেখানেই নিজের জীবনের এইসব অভিজ্ঞতা শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। সায়নী জানিয়েছেন, বছর দেড়েক চাকরি করেছিলেন তিনি। কাজই ছিল তাঁর ধ্যানজ্ঞান। তাই অল্প সময়েই প্রচুর টাকা উপার্জন করেছিলেন। কিন্তু ওই চাকরি করতে গিয়ে বিরক্ত হয়ে গিয়েছিলেন তিনি। যা কাজ করছিলেন সেটা তাঁর জন্য নয়, বুঝতে পেরেছিলেন সায়নী। 

এফটিআইআই- তে ভর্তি হওয়ার কথা জানতে পেরে একমাস সায়নীর সঙ্গে কথা বলেননি তাঁর মা। বাবা মেয়ের লক্ষ্যের সমর্থনে থাকলেও মা একেবারেই চাননি সায়নী অভিনয়ের জগতে যান। সায়নীর কথায়, 'ছোট থেকেই দেখেছি মা আমায় কোনওদিন থিয়েটারের রিহার্সালে যেতে দেননি। ঘরে বন্ধ করে রাখতেন। বলতেন, অভিনেত্রীরা আসলে যৌনকর্মী।' তবে পরবর্তীতে ধারণা বদলেছিল সায়নীর মায়ের। অভিনেত্রী জানিয়েছেন, এফটিআইআই- এর ক্যাম্পাসে গিয়েছিলেন তাঁর মা। তারপরেই ঘটে পরিবর্তন।

এফটিআইআই- এর ক্যাম্পাসে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তাঁর মায়ের কাছে সিনেয়ায় অভিনয়ের সুযোগ আসে। ৫ জন পড়ুয়া তৈরি করেছিল ওই ছবি। বয়স্ক অভিনেতার প্রয়োজন ছিল তাঁদের। সায়নীর মাকেই প্রস্তাব দেন ওই পড়ুয়ারা। এই প্রস্তাবে অবশ্য না করেননি সায়নীর মা। তিনটি চরিত্রে অভিনয় করবেন বলে জানিয়ে দেন তৎক্ষণাৎ। এরপর একটি ছবিতে কাজ করার পরে মেয়েকে তিনি বলেছিলেন, এই কাজ অতটাও বাজে নয়। বছর দুয়েক এই কাজ সায়নী করতেই পারেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget