এক্সপ্লোর

শ্রাবন্তীর ফোনে গুচ্ছ গুচ্ছ অশ্লীল মেসেজ বাংলাদেশের নম্বর থেকে, হাই কমিশনে অভিযোগ অভিনেত্রীর, এবিপি আনন্দকে জানালেন সেই অভিজ্ঞতা

'বেশ কয়েক মাস ধরেই চলছে এমন ঘটনা। একের পর এক 'নোংরা' মেসেজ। চলেই যাচ্ছে। ব্যক্তিগত আক্রমণ তো বটেই, ভারতের নামেও খুবই খারাপ কথা মেসেজ করছিল ছেলেটি।'

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় নানারকম কুরুচিকর কমেন্ট কিংবা ট্রোলিং, এতো রোজকার ঘটনা। এতে আজকাল খারাপ লাগলেও বড় একটা গ্রাহ্য করেন না অভিনেতা অভিনেত্রীরা। কিন্তু সরাসরি মেসেজ করে অশ্লীল ইঙ্গিত। কুরুচিকর বার্তা। ভারতবিরোধী মন্তব্য। একদিন-দুইদিন নয়, টানা বেশ কয়েকদিন ধরে এমনটাই চলছিল অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে।  ভেঙে গিয়েছিল সহ্যের বাঁধ। অবশেষে বাংলাদেশ হাই কমিশনে অভিযোগ জানান অভিনেত্রী ও তাঁর স্বামী রোশন। এবিপি আনন্দকে শ্রাবন্তী জানালেন,  ট্রোলিং সহ্য করি, তাবলে অসভ্যতা! "বেশ কয়েক মাস ধরেই চলছে এমন ঘটনা। একের পর এক 'নোংরা' মেসেজ। চলেই যাচ্ছে। ব্যক্তিগত আক্রমণ তো বটেই, ভারতের নামেও খুবই খারাপ কথা মেসেজ করছিল ছেলেটি। এভাবে কোনওদিন সোশ্যাল মিডিয়াতেও কেউ আক্রমণ করেনি কখনও। আমিও বারবার ব্লক করে দিয়েছি নম্বর। তবু অন্য নম্বর থেকে আবার সেই মেসেজ। খোঁজ নিয়ে দেখলাম বাংলাদেশের নম্বর। একেবারে নাছোড়বান্দা ছেলে। অবশেষে আমি বিরক্ত হয়েই পদক্ষেপ করি। আমাকে বারবার ওই স্তরের নীচ মেসেজ পাঠানোয় রোশনও (স্বামী ) খুব বিরক্ত হয়। ও-ই আমায় বলে বাংলাদেশ হাইকমিশনে যেতে।"  বরিশালে শিকড়, বাংলাদেশের উপর রাগ করি কী করে! "বাংলাদেশে আমার শিকড়ের টান। দাদু ছিলেন বরিশালের মানুষ। আমি মনে-প্রাণে বাঙাল। তাই ও-দেশের মানুষকে ভীষণ ভালবাসি। ওই দেশ থেকে বরাবর খুব ভালবাসা পেয়েছি। 'সেদিন দেখা হয়েছিল', 'শুধু তেমারই জন্য'- এই ছবিগুলোর জন্য যা প্রশংসা পেয়েছি। ইন্দো-বাংলাদেশ উদ্যোগে দুটি ছবি করেছি। বাংলাদেশের দুটি ছবিতে কাজ করেছি।  কিন্তু এই ধরনের মেসেজ ভাবতেই পারি না। এ ধরনের মুষ্টিমেয় মানুষই থাকে। এখন কাজ করছি রনি আহমেদের 'বিক্ষোভ' ছবিতে। তাই বাংলাদেশের সঙ্গে আমার খুবই ভাল সম্পর্ক এমনিতে। কিন্তু ব্যক্তিগত ফোন নম্বরে যখন পর পর অশ্লীল মেসেজ আসে, তখন ব্যবস্থা নেওয়া ছাড়া আর উপায় কি?"
View this post on Instagram

“Be brave to stand for what you believe in even if you stand alone.”

A post shared by Srabanti singh (@srabanti.smile) on

  এখন ক্ষমা চাইছে ছেলেটি! "বাংলাদেশ হাই কমিশনে অভিযোগ করার পরেই সোশ্যাল মিডিয়ায় বিষয়টি প্রকাশ্যে আসে। বাংলাদেশের মিডিয়াতেও বিষয়টি প্রকাশিত হয়। এখন চাপে পড়েই সম্ভবত, ভয়েস মেসেজ পাঠিয়ে বারবার ক্ষমা চাইছে মেসেজ প্রেরক। কিন্তু ভুল তো একবার হয়, বারবার হয় কি?? ওর বাড়িতেও তো মা-বোন আছে নাকি!" দীর্ঘদিন ধরে সহ্য করাটাও তো অপরাধ, মনে করছেন শ্রাবন্তী। তাই এই পদক্ষেপ। আশা রাখছেন এমন ঘটনা আর ঘটবে না। আপাতত একটি টিভি চ্যানেলের রিয়্যালিটি শো এর সঞ্চালনা নিয়ে ভীষণ ব্যস্ত শ্রাবন্তী। মুক্তির অপেক্ষায় কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'কাবেরীর অন্তর্ধান'।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget