এক্সপ্লোর

পাহাড়ের কোলে প্রাতঃরাশ, শীতের আমেজ, কেমন কাটছে রাজ-শুভশ্রীর ছুটি?

পাহাড়ের কোলে সন্ধে নামছে, টিমটিম করে জ্বলছে একটা মোমবাতি। ব্যালকনিতে বসে পাহাড়ের দৃশ্য উপভোগ করছেন পরিচালক রাজ চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করলেন ঘরণী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

কলকাতা: পাহাড়ের কোলে সন্ধে নামছে, টিমটিম করে জ্বলছে একটা মোমবাতি। ব্যালকনিতে বসে পাহাড়ের দৃশ্য উপভোগ করছেন পরিচালক রাজ চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করলেন ঘরণী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, রাজ-শুভশ্রীর পাহাড় ভ্রমণের টুকরো টুকরো ছবি ভেসে উঠল শুভশ্রীর ইনস্টাগ্রাম স্টেটাসে। 

খবর ছড়িয়েছিল রবিবারই। একরত্তি ইউভানের গায়ে ভারি শীত পোশাক, মাথায় টুপি। কই, কলকাতায় এত ঠাণ্ডা তো পড়েনি। তাহলে? পরের স্টেটাসেই ভেসে ওঠে কুয়াশা ঘেরা পাহাড়ের ছবি। মলদ্বীপের সমুদ্রের পর এবার পাহাড়ে পাড়ি দিয়েছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শীতের শুরুতে ঠাণ্ডার আমেজ মেখে পাহাড়ে সময় কাটাচ্ছেন টলিউডের জনপ্রিয় এই জুটি। ছুটির দিন সকালেই পাহাড়ের পথে পাড়ি দিয়েছিলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় সেই যাত্রার ছবিও শেয়ার করে নেন শুভশ্রী। 

গতকাল সকাল থেকেই ইনস্টাগ্রাম স্টেটাসে পাহাড়ের একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন শুভশ্রী। তবে তাঁর শেয়ার করা ছবিতে দেখা যায়নি রাজ বা শুভশ্রীকে। কেবল শীত পোশাক পরা ইউভানের ছবি ভাগ করে নিয়েছেন শুভশ্রী। সেখানে দেখা গিয়েছে, পাহাড়ের প্রেক্ষাপটে বসে আরামে পা দোলাচ্ছে ইউভান। তার মাথায় সাদা টুপি, গায়ে উইন্ডচিটার। এরপর রাতের দিতে নিজের ও রাজের ছবিও ভাগ করে নিয়েছেন শুভশ্রী। সেখানে দেখা যাচ্ছে, একসঙ্গে সময় কাটাচ্ছেন রাজ-শুভশ্রী।

আজ ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজের ও রাজের একটি ছবি ভাগ করে নিয়েছেন শুভশ্রী। সেখানে দেখা যাচ্ছে এলাহি আয়োজনে বসে প্রাতঃরাশ সারছেন তাঁরা। আর তার ফাঁকেই হলুদ শীতপোশাকে একটি সেলফি তুলেছেন রাজ। পাশেই তাঁর সঙ্গে মাথা ঠেকিয়ে বেগুনি পোশাকে বসে শুভশ্রী। ছবি শেয়ার করে শুভশ্রী লিখলেন, 'আমার জীবন।'

একরত্তিকে যেন এক মূহুর্তের জন্যও চোখের আড়াল করতে চান না শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন ছোট ছোট মজার মুহূর্ত। কিছুদিন আগেই ইনস্টাগ্রাম স্টোরিতে ইউভানের একটি ভিডিও শেয়ার করেন শুভশ্রী। সেখানে প্রথমে দেখা যাচ্ছে, গম্ভীর মুখে পেরাম্বুলেটারে বসে আছে ইউভান। তারপরের ভিডিওতেই দেখা যাচ্ছে, দিব্যি লাফাচ্ছে ইউভান। এরপর আরও একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন শুভশ্রী। সেখানে দেখা যাচ্ছে, একটি বিশাল বড় খাতাকে উল্টে পাল্টে পড়ার চেষ্টা করছে ইউভান।

 

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget