এক্সপ্লোর

Sushmita Sen: 'মিস ইউনিভার্স' খেতাবের ২৯ বছর! দুই কন্যার সঙ্গে কেক কেটে উদযাপন সুস্মিতার

29 Years of Miss Universe: রবিবার ভোরবেলায় নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পুরনো ছবি পোস্ট করেন অভিনেত্রী। সঙ্গে আবেগঘন ক্যাপশন। রবিবার হল সেলিব্রেশনও।

মুম্বই: ২১ মে, ১৯৯৪। ভারতে প্রথম এল 'মিস ইউনিভার্স'-এর (Miss Universe) মুকুট। আর যাঁর হাত ধরে এল তিনি পরবর্তীকালে বলিউডের (Bollywood) অন্যতম প্রতিভাবান অভিনেত্রী সুস্মিতা সেন (Sushmita Sen)। গতকাল এই বিশেষ দিনে স্বাভাবিকভাবেই আবেগঘন হয়ে পড়েন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ২৯ বছর আগের একটি ছবি, তখন সুস্মিতা অষ্টাদশী। দিনের শেষে দেখা গেল এই বিশেষ দিন দুই মেয়ের সঙ্গে উদযাপনও করেছেন নায়িকা। পোস্ট করলেন ছবি। 

'মিস ইউনিভার্স'-এর ২৯ বছর, বিশেষ উদযাপন সুস্মিতার

২১ মে 'মিস ইউনিভার্স' খেতাব জেতার ২৯ বছর পূর্ণ করলেন অভিনেত্রী সুস্মিতা সেন। সেই সময়ের একটি ছবি পোস্ট করে স্মৃতির সরণি বেয়ে আবেগঘন হন তিনি। এই বিশেষ দিন নিজের দুই কন্যা রেনি সেন ও আলিশা সেনের সঙ্গে উদযাপন করলেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ছবি। 

এদিন বেশ কয়েকটি ছবি পোস্ট করেন সুস্মিতা সেন। একদিন ছোট মেয়ে আলিশা বসে। আরেকদিকে বড় মেয়ে রেনি দাঁড়িয়ে। মাঝে বসে মা সুস্মিতা সেন। সামনে লোভনীয় কেক। ক্যাপশনে তিনি লিখছেন, 'ঈশ্বরকে ধন্যবাদ! 'ব্রহ্মাণ্ড' যেন তোমাদের পক্ষে থাকে আলিশা ও রেনি, আমার জীবনের সফর যেন তোমাদের দুজনকে সঙ্গে নিয়েই কাটে... সেটাই সবচেয়ে বড় উদযাপন!!! তোমাদের প্রচণ্ড ভালবাসি।' এদিনের বিশেষ কেকের ওপর লেখা ছিল, '২৯ বছরের শুভেচ্ছা মিস ইউনিভার্স'। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sushmita Sen (@sushmitasen47)

এই ছবিগুলি পোস্ট করার সঙ্গে সঙ্গে তাঁর অনুরাগীদের প্রশংসা ও শুভেচ্ছায় ভরতে থাকে কমেন্ট বক্স। তিনজনকেই ভালবাসায় ভরিয়ে দেন নেটিজেনরা। একজন লেখেন, 'শেষ ছবিটা মন জয় করে নিল।' সুস্মিতা সেন যে অনেক সাধারণ মানুষের জীবনেও অনুপ্রেরণা জোগান তা মন্তব্যের বন্যাতেই স্পষ্ট। 

রবিবার ভোরবেলায় নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পুরনো ছবি পোস্ট করেন অভিনেত্রী। সঙ্গে আবেগঘন ক্যাপশন। নিজের থ্রোব্যাক ছবির সঙ্গে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'এই ছবিটা ঠিক ২৯ বছরের পুরনো, অসাধারণ মানুষ ও দুর্দান্ত ফটোগ্রাফার প্রবুদ্ধ দাশগুপ্তর তোলা। এই ছবির অপক্কতায়, ১৮ বছর বয়সী আমাকে তিনি খুব সুন্দর করে বন্দি করেছিলেন... মুখে হাসি নিয়ে বলেছিলেন, তুমি বুঝতে পারছ যে তুমিই প্রথম মিস ইউনিভার্স যাঁর ছবি আমি তুললাম... আমি খুব গর্বিত স্বরে বলেছিলাম, এটা আসলে ভারতের সর্বপ্রথম মিস ইউনিভার্স।' ব্রহ্মাণ্ড সুন্দরী ও অভিনেত্রী সুস্মিতা সেন এই প্রতিযোগিতায় জিতেছিলেন পৃথিবীর আরও ৭৭টি দেশ থেকে আসা প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে। ১৯৯৪ সালে তিনিই প্রথম ভারতীয় নারী যিনি 'মিস ইউনিভার্স'-এর খেতাব জেতেন।

আরও পড়ুন: Hand Writing: আপনিও স্বাক্ষরের সময় এমন ভুল করেন, সাবধান, জেনে নিন সঠিক উপায়?

অন্যদিকে, কর্মক্ষেত্রে, সুস্মিতা সেনকে এরপর দেখা যাবে 'আরিয়া ৩'-এ। ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে এই সিরিজ। এছাড়া তাঁর হাতে রয়েছে 'তালি'র কাজও। 

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget