এক্সপ্লোর

'Taali' Teaser Out: রূপান্তরকামী সমাজকর্মী শ্রীগৌরী সবন্তের চরিত্রে নজর কাড়লেন সুস্মিতা সেন, প্রকাশ্যে 'তালি' টিজার

Sushmita Sen: ছবিতে তাঁর চরিত্রের সফর এক বাক্যে প্রকাশ করে সুস্মিতা সেনকে বলতে শোনা যায়, 'গালি সে তালি তক...'। ১৫ অগাস্ট থেকে ওটিটিতে দেখা যাবে এই ছবি।

নয়াদিল্লি: অনুরাগীদের কাছে একেবারে নতুন রূপে ধরা দিলেন অভিনেত্রী সুস্মিতা সেন (Sushmita Sen)। প্রকাশ্যে এল তাঁর আগামী ছবি 'তালি'র টিজার (Taali Teaser Out)। আরও একবার তাঁর অভিনয় দক্ষতায় মুগ্ধ নেটিজেন, তবে এবার নজর কাড়ল তাঁর কণ্ঠস্বরও। 

প্রকাশ্যে 'তালি'র টিজার, নজর কাড়লেন সুস্মিতা

সুস্মিতা সেনকে দেখা যাবে আসন্ন বায়োপিক ঘরানার ছবি 'তালি'তে। যেখানে তিনি রূপান্তরকামী সমাজকর্মী (transgender activist) শ্রীগৌরী সবন্তের (Shreegauri Sawant) চরিত্রে অভিনয় করছেন। গত বছর ছবিতে তাঁর প্রথম লুক প্রকাশ্যে আসে। আজ সেই ছবির টিজার প্রকাশ পেতেই উত্তেজনার পারদ চড়ল শীর্ষে। টিজারের শুরুতেই শোনা যাচ্ছে সুস্মিতা সেনের গলা। নিজের পরিচয় দিতে শোনা গেল তাঁকে, সামনে আয়না, ঠিক করছেন শাড়ি। সমাজে তাঁকে কত নামে মানুষ অভিহিত করেন সেই তথ্যই দিতে শোনা যায় তাঁকে। 

ছবিতে তাঁর চরিত্রের সফর এক বাক্যে প্রকাশ করে সুস্মিতা সেনকে বলতে শোনা যায়, 'গালি সে তালি তক...'। এরপর অতীত থেকে বর্তমান সময় পর্যন্ত শ্রীগৌরী সবন্তের বিভিন্ন সময়ের লড়াই বা পরিস্থিতির কথার ঝলক দেখা যায়। টিজার থেকে মনে করা হচ্ছে এই ছবিতে একাধিক শক্তিশালী সংলাপ শোনা যাবে। এরই মধ্যে অন্যতম, 'স্বভিমান, সম্মান, স্বতন্ত্রতা, আমার এই তিনটেই চাই।' সবশেষে সংলাপে ট্যুইস্ট নিয়েই টিজারের ইতি। সেখানে দেখা যাচ্ছে এক চরিত্র তাঁকে বলছেন, 'যাওয়ার জন্য তৈরি, গৌরী?' প্রশ্নের সপাট উত্তর গৌরীর, 'ছোটবেলা থেকেই'। 

এদিন ছবির টিজার শেয়ার করে সুস্মিতা সেন লেখেন, 'গালি থেকে তালি পর্যন্ত সফরের এই কাহিনি। ভারতের তৃতীয় লিঙ্গের জন্য শ্রীগৌরী সবন্তের লড়াইয়ের গল্প আনছি প্রকাশ্যে।' ১৫ অগাস্ট থেকে জিও সিনেমায় বিনামূল্যে দেখা যাবে এই ছবি। অভিনেত্রীর পোস্টে কমেন্ট করেছেন ছবির সহ-লেখক ক্ষিতিজ পটবর্ধন। লেখেন, 'তুমি সকলের অনুপ্রেরণা এবং প্রত্যেক লেখকের স্বপ্ন।' তানিশা মুখোপাধ্যায় লেখেন, 'বাহ্! তুমি যেন আলাদাই।' এই ছবির পরিচালক রবি যাদব। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sushmita Sen (@sushmitasen47)

আরও পড়ুন: 'Rocky Aur Rani Kii Prem Kahaani': বক্স অফিসে ১১.১০ কোটির ব্যবসা দিয়ে খাতা খুলল রণবীর-আলিয়ার 'প্রেম কাহানি'

প্রসঙ্গত, এই বছরের শুরুর দিকেই হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী সুস্মিতা সেন। সম্প্রতি ইনস্টাগ্রামে লাইভ করে নিজের স্বাস্থ্যের আপডেট দেন অনুরাগীদের। 'তালি' ছাড়াও তাঁকে ডিজনি প্লাস হটস্টারের 'আরিয়া'র তৃতীয় সিজনেও দেখা যাবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget